bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezra 10
Ezra 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
1
ঈশ্বরের মন্দিরের সামনে ইষ্রা যখন প্রণত হয়ে প্রার্থনা, পাপ স্বীকার ও রোদন করছিলেন, সেই সময় ইসরায়েলের আবালবৃদ্ধবনিতা তাঁর চারপাশে সমবেত হয়ে তীব্র কান্নায় ভেঙ্গে পড়ল।
2
তখন এলম গোষ্ঠীর যিহিয়েলের পুত্র শখনিয় ইষ্রাকে বললেন, মিশ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আমরা ঈশ্বরের কাছে বিশ্বাসভঙ্গ করেছি, কিন্তু তবু এখনও ইসরায়েলের জীবনে আশা আছে।
3
এখন আমাদের আরাধ্য ঈশ্বরের কাছে শপথ করতে হবে যে আমরা ঐ সকল স্ত্রী ও তাদের গর্ভজাত সন্তানদের বিতাড়িত করব। আপনি এবং যাঁরা ঈশ্বরের বিধানের অনুগত, তাঁরা আমাদের যে আদেশ করবেন, ঈশ্বরের বিধান অনুসারেই আমরা সেই আদেশ পালন করব।
4
এই কাজের দায়িত্ব আপনারই হাতে ন্যস্ত। আপনি আমাদের পুরোধা হয়ে এগিয়ে চলুন। আমরা আপনার সঙ্গে আছি।
5
তখন ইষ্রা লেবীয় ও ইসরায়েলীদের সমস্ত গোষ্ঠী প্রধানদের শপথ করালেন যে তাঁরা শখনিয়ের প্রস্তাব অনুসারেই কাজ করবেন।
6
তখন তিনি মন্দিরের সামনে থেকে উঠে ইলীয়াশিবের পুত্র যিহোহাননের কক্ষে প্রবেশ করলেন। সেখানে তিনি সারারাত উপবাসী থেকে নির্বাসিত লোকদের ঈশ্বরের কাছে বিশ্বাসভঙ্গের জন্য গভীরভাবে শোক করলেন।
7
জেরুশালেম ও যিহুদীয়ায় নির্বাসন থেকে আগত লোকদের কাছে সংবাদ পাঠান হল যে তারা যেন নেতৃবর্গের আদেশ অনুসারে সকলে জেরুশালেমে উপস্থিত হয়।
8
তিনদিনের মধ্যে যদি কেউ উপস্থিত হতে না পারে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সে সমাজচ্যুত হবে।
9
নবম মাসের বিংশতিতম দিনে যিহুদা ও বিন্যামীন বংশের সমস্ত পুরুষ জেরুশালেমের মন্দির চত্বরে একত্র হল। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল। সেদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং গুরুত্বপূর্ণ সভার অধিবেশনের বিষয় মনে করে সকলে উদ্বেগে আকুল হচ্ছিল।
10
যাজক ইষ্রা উঠে দাঁড়িয়ে তাদের বললেন, তোমরা বিশ্বাসভঙ্গ করেছ এবং ভিন্নজাতির কন্যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ইসরায়েলের অপরাধ বৃদ্ধি করেছ।
11
এখন তোমরা তোমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে পাপস্বীকার কর এবং তাঁর প্রীতিজনক কাজ কর। যে সমস্ত বিদেশী আমাদের দেশে আছে তাদের কাছ থেকে নিজেদের পৃথক করে রাখ এবং বিদেশী স্ত্রীদের পরিত্যাগ কর।
12
লোকেরা চীৎকার করে উত্তর দিল, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব।
13
কিন্তু আজকের এই দুর্যোগের দিনে আমরা এই খোলা মাঠে দাঁড়িয়ে থাকতে পারছি না। এ ছাড়াও আমরা সংখ্যায় অনেক। এ কাজ দুই এক দিনের মধ্যে করা সম্ভব নয়। আমরা সকলেই এই গুরুতর পাপ করেছি।
14
আমাদের নেতৃবর্গ জেরুশালেমেই থাকুন এবং এ বিষয়ের দায়িত্ব গ্রহণ করুন। যারা মিশ্র বিবাহ করেছে তারা, তাদের নেতৃবর্গ ও নগরের বিচারকদের সঙ্গে একটি নির্দিষ্ট সময়ে এসে মিলিত হোক যেন আমাদের উপর ঈশ্বরের ক্রোধ নির্বাপিত হয়।
15
এই প্রস্তাব সকলেই সমর্থন করল, কেবল বিরুদ্ধাচরণ করল অসাহেলের পুত্র যোনাথন ও তিকভার পুত্র যহসিয় এবং তাদের সাহায্য করল মশুল্লম ও লেবীয় শব্বথয়।
16
নির্বাসন থেকে প্রত্যাগত লোকেরা এই পরিকল্পনা গ্রহণ করল। যাজক ইষ্রা ইসরায়েলের গোষ্ঠীপ্রধানদের মধ্যে থেকে কুলপতিদের নির্বাচন করলেন এবং তাদের নাম নথিভুক্ত করলেন।
17
দশম মাসের প্রথম দিনে তাঁরা অনুসন্ধানের কাজ শুরু করলেন এবং মিশ্রবিবাহের সঙ্গে যুক্ত সকল পুরুষের বিচার পরবর্তী তিন মাসের মধ্যে সমাপ্ত করলেন।
18
যে সমস্ত ইসরায়েলীর বিদেশী স্ত্রী ছিল তাদের নামের তালিকা নিম্নরূপ: গোষ্ঠী অনুসারে যাজকেরা: যিহোষাদকের পুত্র যেশূয়, তার সন্তানদের ও ভ্রাতাদের মধ্যে মাসেয়, ইলীয়েষর, যারিব ও গদলিয়।
19
এরা নিজ নিজ স্ত্রী ত্যাগ করবে বলে প্রতিজ্ঞা করল এবং দোষ করার জন্য পালের একটি মেষ উৎসর্গ করল।
20
ইম্মোরের সন্তানদের মধ্যে হনানি ও সবদিয়।
21
হারীমের সন্তানদের মধ্যে মাসেয়, এলিয়, শমরিয়, যিহীয়েল ও উষিয়।
22
পশহূরের সন্তানদের মধ্যে ইলিয়ৈনয়, মাসেয় ইশ্মায়েল, নথনেল, যোষাবদ ও ইলিয়াসা।
23
লেবীয়: যোষাবদ, শিমিয়ি, কলায় অর্থাৎ কলীট, পথাহিয়, যিহুদা ও ইলিয়েষর।
24
আর গায়কদের মধ্যে ইলিয়াশীব, দ্বারপালদের মধ্যে: শল্লুম, টেলম ও উরি।
25
আর ইসরায়েলীদের মধ্যে: পরিয়োশের সন্তানদের মধ্যে রমিয়, যিষিয়, মল্কিয়, মিয়ামীন, ইলিয়াসর, মল্কিয় ও বনায়।
26
এলমের সন্তানদের মধ্যে মত্তনিয়, সখরিয়, যিহীয়েল, অব্দি, যিরেমোৎ ও এলিয়।
27
সত্তুর সন্তানদের মধ্যে ইলিয়ৈনয়, ইলিয়াশীব, মত্তনিয়, যিরেমোৎ, সাবদ ও অসীসা।
28
বেবয়ের সন্তানদের মধ্যে যিহোহানন, হনানিয়, সব্বয়, অৎলয়।
29
বানির সন্তানদের মধ্যে মশুল্লম, মল্লক ও অদায়া, যাশূব, শাল ও যিরমোৎ।
30
পহৎ-মোয়াবের সন্তানদের মধ্যে অদন, কলাল, বনায়, মাসেয়, মত্তনিয়, বৎসলেল, বিন্নুয়ী ও মনঃশি।
31
হারীমের সন্তানদের মধ্যে ইলিয়েষর, যিশিয়, মল্কিয়, শময়িয়,
32
শিমিয়োন, বিন্যামীন, মল্লুক, শময়িয়।
33
হশূমের সন্তানদের মধ্যে মত্তনয়, মত্তত্ত, সাবদ, ইলিফেলট, যিরেময়, মনঃশি ও শিমিয়ি।
34
বানির সন্তানদের মধ্যে মাদয়, অম্রাম ও উয়েল,
35
বনায়, বেদিয়া, কলূহূ, বনিয়, মরেমোৎ,
37
ইলিয়াশীব, মত্তনিয়, মত্তনয়, যাসয়, বানি, বিন্নূয়ী,
38
শিমিয়ি, শেলিমিয়, নাথন, অদায়া, মক্লদব, শাশয়, শারয়, অসরেল, শেলিমিয়,
40
শময়িয়, শল্লুম, অমরিয়, যোষেফ।
43
নবোর সন্তানদের মধ্যে যিষীয়েল, মত্তিথিয়, সাবদ, সবীনঃ যাদয়, যোয়েল ও বনায়।
44
উল্লিখিত ইসরায়েলীরা বিদেশী কন্যা বিবাহ করেছিল এবং কারও কারও গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছিল।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10