bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezra 4
Ezra 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 5 →
1
যিহুদা এবং বিন্যামীনের বিপক্ষেরা শুনতে পেল যে, যারা নির্বাসন থেকে ফির এসেছে, তারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দির নর্মাণ করছে। তাই তারা
2
সরুব্বাবিল এবং গোষ্ঠীপতিদের সঙ্গে দেখা করে বলল, আমরাও তোমাদের সঙ্গে মন্দির নির্মাণের কাজে যোগ দিতে চাই। তোমরা যে ঈশ্বরের আরাধনা কর আমরাও সেই একই ঈশ্বরের আরাধনা করি এবং আসিরিয়ার সম্রাট এসরহদ্দন যেদিন থেকে এখানে বসবাস করতে আমাদের পাঠিয়েছেন, সেই দিন থেকেই তাঁরই উদ্দেশ্যে আমরা হোমবলি উৎসর্গ করে আসছি।
3
সরুব্বাবিল, যেশূয় এবং গোষ্ঠীপতিরা তাদের বললেন, আমাদের প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের কাজে তোমাদের যোগ দেবার কোন প্রয়োজন নেই। পারস্যের সম্রাট সাইরাসের অনুমতি আমরা পেয়েছি, আমরা নিজেরাই মন্দির তৈরী করব।
4
তখন স্থানীয় লোকেরা নির্মাণের কাজ থেকে ইহুদীদের বিরত ও নিরুৎসাহ করার জন্য তাদের ভয় দেখাতে লাগল।
5
তারা পারস্যের সরকারী কর্মচারীদেরও উৎকোচ দিল যেন তারা ইহুদীদের কাজের বিরোধিতা করে। পারস্য সম্রাট সাইরাসের সমগ্র শাসনকাল এবং সম্রাট দারায়ুসের রাজত্বকাল পর্যন্ত এই চক্রান্তে তারা নিজেদের লিপ্ত রেখেছিল।
6
সম্রাট অহশ্বেরশের রাজত্বকালের প্রারম্ভে যিহুদীয়া ও জেরুশালেমে বসবাসকারী ইসরায়েলীদের বিরুদ্ধে স্থানীয় লোকেরা লিখিত অভিযোগ আনল।
7
তারপর পারস্য সম্রাট অর্তক্ষস্তের রাজত্বকালেও বিশ্লম, মিত্রদাত, টাবেল ও তাদের সঙ্গীরা সম্রাটের কাছে আবার একটি অভিযোগপত্র লেখে, পত্রখানি অরামীয় ভাষায় লেখা হয়েছিল এবং সেটি পড়ার সময় তর্জমা করতে হয়েছিল।
8
রাজ্যপাল রহুম এবং ঐ প্রদেশের সচিব শিমশয়ও জেরুশালেম সম্পর্কে নিম্নলিখিত পত্রিট পাঠালেন।
9
রাজ্যপাল রহুম, প্রদেশসচিব শিমশয় ও তাঁদের সহযোগিগণ, বিচারপতিগণ এবং অন্যান্য সকল রাজকর্মচারী পত্রটি প্রেরণ করেছিলেন। এঁরা ছিলেন পারস্য, এরেক, ব্যাবিলন এবং শুশনে বসবাসকারী এলমের অধিবাসী
10
এবং তাদের সঙ্গে ছিল অন্যান্যেরা, যাদের মহাপরাক্রান্ত অসুরবাণীপাল ইউফ্রেটিস নদীর পশ্চিম পারে অবস্থিত বিভিন্ন স্থানে এবং শমরিয়ায় নির্বাসন দিয়েছিলেন।
11
পত্রখানির মূল বক্তব্য: ‘মহামহিম সম্রাট অর্তক্ষস্ত সমীপে তাঁর সেবকবৃন্দ, ইউফ্রেটিসের পশ্চিম প্রদেশের জনগণের পক্ষ থেকে–—
12
সম্রাট সমীপে বিনীত নিবেদন এই, যে সমস্ত ইহুদী এই জেরুশালেমে স্থায়ীভাবে বসবাস করছে, তারা সেই কুখ্যাত ও বিদ্রোহী নগরী পুনর্নির্মাণ করছে। তারা প্রাচীর সংস্কার ও মন্দিরের ভিত্তি সংস্কারের কাজ আরম্ভ করেছে এবং শীঘ্রই সমাপ্ত করবে।
13
মহারাজ, এই নগরী যদি পুনর্নির্মিত হয় এবং এর প্রাচীর সংস্কারের কাজ যদি সমাপ্ত হয়, তবে প্রজারা কর দেওয়া বন্ধ করবে, ফলে আপনার রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দেবে।
14
আমরা মহারাজের অধীন, আমরা চাই না যে এরকম কোন ঘটনা ঘটুক, তাই আপনাকে জানানো বিহিত মনে করলাম।
15
আমাদের নিবেদন, আপনার পূর্বপুরুষের ইতিহাস পুস্তক অনুসন্ধান করতে আজ্ঞা দিন। তাহলে জানতে পারবেন যে এই নগরী সর্বদাই বিদ্রোহ করেছে এবং প্রাচীনকাল থেকে রাজা ও রাজ্যপালদের কাজে বিঘ্ন সৃষ্টি করেছে। এই নগরীর নাগরিকদের শাসন করা দুরূহ ব্যাপার। সেই জন্যই নগরীটিকে ধ্বংস করা হয়েছিল।
16
সুতরাং আমরা স্থির নিশ্চিত যে যদি এই নগরী পুনর্নির্মিত হয় এবং এর প্রাচীরের সংস্কারের কাজ সমাপ্ত হয়, তবে হে মহারাজ, এই পশ্চিম ইউফ্রেটিস প্রদেশটিকে অধীনে রাখা আপনার পক্ষে অসম্ভব হয়ে পড়বে।
17
রাজা উত্তর দিলেন—রাজ্যপাল রহুম, প্রদেশসচিব শিমশয়, তাদের সঙ্গীসাথী যারা শমরিয়া ও ইউফ্রেটিসের পশ্চিমাংশে বাস করে তাদের কুশল হোক।
18
তোমরা যে পত্রখানি পাঠিয়েছ তার অনুবাদ আমার কাছে পাঠ করা হয়েছে।
19
আমি অনুসন্ধানের জন্য আদেশ দিয়েছিলাম এবং বাস্তবিক দেখা গিয়েছে পুরাকাল থেকেই জেরুশালেম রাজদ্রোহিতা করে আসছে। এই নগরী বিদ্রোহ ও বিক্ষোভে পূর্ণ।
20
সেখানে পরাক্রমী রাজারা রাজত্ব করেছেন, সমগ্র পশ্চিম ইউফ্রেটিস প্রদেশ শাসন করে কর ও রাজস্ব আদায় করেছেন।
21
সুতরাং আমি অনুমতি না দেওয়া পর্যন্ত ঐ নগরী পুনর্নির্মাণের কাজ বন্ধ রাখতে আদেশ জারি কর।
22
কালবিলম্ব করো না। দেখো, যেন রাজ সরকারের আরও বেশী ক্ষতি না হয়।
23
অর্তক্ষস্ত রাজার এই পত্র রাজ্যপাল রহুম, প্রদেশসচিব শিমশয় এবং তাদের সহযোগিদের কাছে পাঠ করা মাত্র তারা কালবিলম্ব না করে জেরুশালেমে গিয়ে নগরী পুনর্নির্মাণের কাজ বন্ধ করে দিল।
24
মন্দিরের কাজ বন্ধ হয়ে গেল এবং পারস্য সম্রাট দারায়ুসের রাজত্বের দ্বিতীয় বছর পর্যন্ত সব কাজ বন্ধ রইল।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10