bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezra 5
Ezra 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 6 →
1
এই সময় হগয় ও ইদ্দোর পুত্র সখরিয়, এই দুই প্রবক্তা যিহুদীয়া ও জেরুশালেমের ইহুদীদের কাছে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের প্রত্যাদেশ ঘোষণা করতে লাগলেন।
2
শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এই প্রত্যাদেশ শুনে জেরুশালেমে মন্দির পুনর্নির্মাণের কাজ আবার শুরু করলেন এবং প্রবক্তা দুজনও তাঁদের সাহয্য করলেন।
3
প্রায় সঙ্গে সঙ্গেই পশ্চিম ইউফ্রেটিস প্রদেশের রাজ্যপাল তত্তনয়, শথর বোষণয় এবং অন্যান্য রাজকর্মচারীরা জেরুশালেমে গিয়ে তাঁদের কাছে কৈফিয়ৎ চেয়ে বললেন, কার হুকুমে তোমরা এই মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু করেছ?
4
এই কাজে যারা নিযুক্ত হয়েছে তাদের নাম কি?
5
তবে ইহুদী নেতৃবৃন্দের উপরে ঈশ্বেরর কৃপাদৃষ্টি ছিল। তাই পারস্যের রাজকর্মচারীরা সিদ্ধান্ত নিলেন যে সম্রাট দারায়ুসকে এই সংবাদ জানানোর পর তাঁর কাছ থেকে কোন উত্তর না আসা পর্যন্ত তাঁরা কোন প্রকার হস্তক্ষেপ করবেন না।
6
যে পত্রটি তাঁরা পাঠিয়েছিলেন, সেটি নিম্নরূপ:
7
মহামান্য সম্রাট দারায়ুসের সমীপে, সম্রাটের রাজত্ব শান্তিপূর্ণ হোক!
8
সম্রাটের কাছে আমাদের নিবেদন এই যে মহামান্য সম্রাট নিশ্চয় অবগত আছেন যে আমরা যিহুদীয়া প্রদেশ পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে দেখলাম, মহান ঈশ্বরের মন্দির বড় বড় পাথর দিয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে এবং তার সঙ্গে দেওয়ালে কাঠ ব্যবহার করা হচ্ছে। খুব যত্ন সহকারেই কাজ হচ্ছে এবং সুসংহতভাবে কাজের অগ্রগতি হচ্ছে।
9
আমরা নির্মাণকারীদের নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করলাম, মন্দির পুনর্নির্মাণের আদেশ তাদের কে দিয়েছেন।
10
আমরা তাদের নামও জিজ্ঞাসা করলাম যাতে এই কর্মকাণ্ডের নেতৃবৃন্দের নাম আপনাকে জানাতে পারি।
11
তারা আমাদের এই উত্তর দিল—যিনি স্বর্গমর্ত্যের ঈশ্বর, তাঁরই সেবক আমরা। এই যে মন্দির আমরা নির্মাণ করছি সেটি বহু বছর পূর্বে ইসরায়েলের এক মহান রাজা নির্মাণ করেছিলেন।
12
কিন্তু আমাদের পূর্বপুরুষেরা প্রভু পরমেশ্বরকে অসন্তুষ্ট করায় তিনিই তাদের ব্যাবিলনরাজ কলদীয় নেবুকাডনেজারের হাতে সমর্পণ করেন। মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং লোকদের ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়।
13
পরে পারস্যরাজ সাইরাসের রাজত্বের প্রথম বছরে সাইরাস মন্দিরটি পুনর্নির্মাণের আদেশ দেন।
14
আর নেবুকাডনেজার জেরুশালেমের মন্দিরের সোনা ও রূপোর যে সকল পাত্র নিয়ে গিয়ে ব্যাবিলনের মন্দিরে রেখেছিলেন, রাজা সাইরাস সেই সকল পত্র ব্যাবিলনের মন্দির থেকে বার করে যিহুদীয়া প্রদেশে নিযুক্ত প্রদেশপাল শেশবসরের তত্ত্বাবধানে দেন।
15
তাঁকে বলেন, এই সমস্ত পাত্র তুমি জেরুশালেম মন্দিরে ফিরিয়ে দাও এবং পূর্বের স্থানেই মন্দির পুনর্নির্মাণ কর।
16
সুতরাং শেশবসর এসে মন্দিরের ভিত্তি স্থাপন করেন। তারপর থেকে নির্মাণের কাজ এখনও চলছে।
17
তবে এখন মহামান্য সম্রাটের যদি বিহিত বোধ হয় তবে রাজার সংরক্ষণশালায় রক্ষিত নথিপত্র অনুসন্ধান করে দেখা হোক যে সম্রাট সাইরাস জেরুশালেমের মন্দির পুনর্নির্মাণের আজ্ঞা দিয়েছিলেন কিনা। তারপর আমাদের জানান এ বিষয়ে আপনার অভিমত কি?
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10