bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezra 9
Ezra 9
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 10 →
1
সমস্ত কাজ শেষ হলে কয়েকজন নেতা এসে আমাকে জানাল যে ইসরায়েলীরা, তাদের যাজক ও লেবীয়েরা তাদের প্রতিবেশী দেশগুলির বিভিন্ন জাতির মানুষের কাছ থেকে নিজেদের পৃথক করে রাখেনি বরং তারা কনানী, হিত্তীয়, পরিষী, যিবুষী, আম্মোনী, মোয়াবী, মিশরী ও ইমোরী লোকদের মত ঘৃণ্য আচরণ করছে।
2
ইহুদীরা নিজেরা এবং তাদের পুত্রেরা বিদেশী কন্যাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে এবং এইভাবে ঈশ্বরের মনোনীত পবিত্র জাতি নিজেদের অপবিত্র করছে। তাদের নেতা ও শাসনকর্তারাই প্রধান দোষী।
3
শুনে গভীর দুঃখে আমি আমার পরিধেয় বসন ছিঁড়ে ফেললাম, আমার চুল ও দাড়ি উপড়ে ফেললাম। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম।
4
সান্ধ্যকালীন বলিদানের সময় পর্যন্ত আমি গভীর বেদনায় বসেই রইলাম এবং নির্বাসন থেকে প্রত্যাগত ইসরায়েলীদের এই ঘৃণ্য আচরণে ক্ষুব্ধ প্রকৃত ঈশ্বরভক্ত লোকেরা চারিদিকে সমবেত হতে শুরু করল।
5
সান্ধ্যকালীন বলিদানের সময় হলে যেখানে আমি গভীর দুঃখে মগ্ন হয়ে বসেছিলাম সেখান থেকে উঠলাম। তখনও পরণে ছিল ছেঁড়া কাপড়। আমি নতজানু হয়ে আমার আরাধ্য প্রভু পরমেশ্বরের কাছে অঞ্জলি বিস্তার করে প্রার্থনা নিবেদন করলাম।
6
বললাম, হে ঈশ্বর আমি এত লজ্জিত যে তোমার সামনে মাথা তুলতে পারছি না। আমাদের পাপ জমে জমে স্তূপাকার হয়ে গেছে, আমাদের মাথা ছাড়িয়ে আকাশ স্পর্শ করেছে।
7
আমাদের পিতৃপুরুষদের কাল থেকে আজ পর্যন্ত আমরা যে তোমার আপন প্রজা, আমরা মহাপাপ করেছি। আমাদের পাপের জন্যই আমরা, আমাদের রাজারা এবং আমাদের যাজকেরা বিদেশী রাজাদের হাতে বন্দী হয়েছি। তারা আমাদের হত্যা করেছে, লুণ্ঠন করেছে এবং বন্দীরূপে আমাদের নির্বাসনে নিয়ে গেছে। আজও আমরা অপমানে জর্জরিত হচ্ছি।
8
হে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, কিছুদিন হল তুমি আমাদের প্রতি সুপ্রসন্ন হয়েছ এবং আমাদের কিছু লোককে বন্দীদশা থেকে মুক্ত করে এই পবিত্র স্থানে নিরাপদে বাস করতে দিয়েছ। দাসত্বের শৃঙ্খল মোচন করে তুমি আমাদের দিয়েছ এক নূতন জীবন।
9
আমরা আশার আলা দেখতে পেয়েছি। আমরা ক্রীতদাস ছিলাম কিন্তু সেই দাসত্বের মধ্যেও আমরা তোমার অনুগ্রহ লাভ করেছি। তুমি পারস্য সম্রাটদের হৃদয় আমাদের প্রতি করুণায় পূর্ণ করেছ। তোমার ভগ্ন মন্দির পুনর্নির্মাণ করার এবং যিহুদীয়া ও জেরুশালেমে আমাদের নিরাপদে বসবাস করার অনুমতি দান করেছ।
10
এই পরিস্থিতিতে আমাদের আর কি বলার আছে?
11
তোমার প্রবক্তা পুরুষদের মাধ্যমে তোমার যে বিধান তুমি আমাদের দিয়েছিলে সেগুলিকে পুনরায় আমরা হেয়জ্ঞান করেছি। তাঁরা ঘোষণা করেছিলেন যে, যে দেশ আমরা অধিকার করতে যাচ্ছি সেটি অপিবত্র দেশ কারণ সেখানকার অধিবাসীরা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অনাচারে ভরিয়ে তুলেছিল।
12
প্রবক্তা নবীরা বলেছিলেন, যদি আমরা সেই দেশে বসবাস করতে চাই, তার উৎকৃষ্ট দ্রব্য-সম্ভার ভোগ করতে চাই তাহলে আমরা যেন ঐ জাতির কারও সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ না হই, তাদের শান্তি ও সমৃদ্ধির জন্য কখনও কোন চেষ্টা না করি।
13
কিন্তু আমাদের সর্বপাপ ও অপরাধের জন্য আমাদের জীবনে এসব ঘটেছে, তথাপি হে আমাদের ঈশ্বর, আমাদের অপরাধের তুলনায় তুমি লঘু দণ্ড দিয়েছ, আমাদের অস্তিত্ব লুপ্ত হতে দাওনি।
14
এর পরেও কি আমরা পুনরায় তোমার বিধান অমান্য করব এবং অনাচারে লিপ্ত ঐ জাতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব? যদি আবদ্ধ হই, তবে তুমি কি প্রচণ্ড ক্রোধে আমাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে যেন আমরা কেউই রক্ষা না পাই?
15
হে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, তুমি ধর্মময়! তাই তুমি আমাদের লুপ্ত হয়ে যেতে দাওনি। আমরা তোমার কাছে অপরাধ স্বীকার করেছি। তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা আমাদের নেই।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10