bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezra 6
Ezra 6
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 7 →
1
সম্রাট দারায়ুস ব্যাবিলনে সংরক্ষিত রাজপরিবারের নথিপত্র অনুসন্ধানের নির্দেশ জারী করলেন।
2
ফলে মিডিয়া প্রদেশের একবাটানা নগরীতে একটি পুঁথি পাওয়া গেল যাতে নিম্নবর্ণিত বিষয় লিপিবদ্ধ ছিল:
3
সম্রাট সাইরাসের রাজত্বের প্রথম বছরে তিনি এই আদেশ জারি করলেন যে, হোমবলি ও নৈবেদ্য উৎসর্গ করার জন্য জেরুশালেমের মন্দির পুনর্নির্মাণ করা হোক। মন্দিরের উচ্চতা হবে 60 হাত এবং প্রস্থও হবে 60 হাত।
4
দেওয়ালগুলি বৃহৎ বৃহৎ প্রস্তরখণ্ড দিয়ে তিন সারি গাঁথার পর এক সারি কাঠ বসানো হবে এবং এর যাবতীয় ব্যয়ভার রাজকোষ থেকে দেওয়া হবে।
5
আর যে সমস্ত সোনা ও রূপোর বাসনপত্র রাজা নেবুকাডনেজার জেরুশালেম মন্দির থেকে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন সেগুলি পুনরায় ঐ মন্দিরের নির্দিষ্ট স্থানে ফেরৎ পাঠাতে হবে।
6
তখন সম্রাট দারায়ুস এই নির্দেশ পাঠালেনঃ পশ্চিম ইউফ্রেটিসের রাজ্যপাল তত্তনয়, পশ্চিম ইউফ্রেটিসের শথর-বোষণয় ও আপনার সহকর্মী রাজকর্মচারীবৃন্দ:
7
আপনাদের জানাই যে আপনারা মন্দিরের কাছে যাবেন না এবং এর নির্মাণকার্যে কোন প্রকার ব্যাঘাত সৃষ্টি করবেন না। যিহুদীয়ার রাজ্যপাল ও ইহুদী নেতৃবৃন্দকে পূর্বেকার ভিত্তির উপরেই মন্দির নির্মাণ করতে দিন।
8
আমার নির্দেশ—মন্দির নির্মাণ কার্যে আপনারা তাঁদের সাহায্য করুন। পশ্চিম ইউফ্রেটিস প্রদেশে যে কর আদায় হয়, সেই অর্থ দিয়েই যেন নির্মাণের সকল ব্যয় বহন করা হয়, যেন নির্মাণকার্য অব্যাহত থাকে।
9
মহান ঈশ্বেরর উদ্দেশে হোমের জন্য যুব বৃষ ও মেষশাবক এবং গম, লবণ, দ্রাক্ষারস ও জলপাই তেল ইত্যাদি যা কিছু জেরুশালেমের যাজকদের প্রয়োজন সেগুলি অবশ্যই প্রতিদিন তাদের যোগান দেবেন।
10
এ সমস্ত তাঁদের দিতে হবে যেন তাঁরা মহান ঈশ্বরের কাছে বলি ও সুরভি নৈবেদ্য উৎসর্গ করতে পারেন এবং রাজা ও তাঁর পুত্রদের কল্যাণ কামনা করেন।
11
আমি আরও আদেশ দিচ্ছি, যে কেউ আমার আদেশ অমান্য করবে, তারই ঘর থেকে কড়িকাঠ টেনে বার করে তাকে তার উপরে টাঙ্গিয়ে দেওয়া হবে এবং তার বাড়ি আবর্জনাস্তূপে পরিণত করা হবে।
12
যে রাজা বা জাতি আমার এই আদেশের অন্যথা করবে এবং জেরুশালেমের মন্দির ধ্বংস করতে অগ্রসর হবে, স্বয়ং ঈশ্বর যিনি জেরুশালেমকে তাঁর আরাধনার পবিত্র পীঠস্থানরূপে মনোনীত করেছেন, তিনি সেই রাজা বা জাতির মহাসর্বনাশ ঘটাবেন। আমি সম্রাট দারায়ুস এই আদেশ দিলাম। এই আদেশ সকলে অক্ষরে অক্ষরে পালন করুক।
13
তখন রাজ্যপাল তত্তনয়, শথর-বোষণয় এবং তাঁদের সহকর্মীগণ সম্রাটের আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন।
14
প্রবক্তা হগয় ও সখরিয়ের উৎসাহে ইহুদী প্রাচীনবর্গের নেতৃত্বে মন্দির নির্মাণের কাজে সন্তোষজনক অগ্রগতি হল। ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের আদেশ অনুযায়ী এবং পারস্য সম্রাট দারায়ুস ও অর্তক্ষস্তের নির্দেশে তাঁরা মন্দিরের কাজ সমাপ্ত করলেন।
15
সম্রাট দারায়ুসের রাজত্বের ষষ্ট বছরের অদর মাসের তৃতীয় দিনে মন্দিরের কাজ সমাপ্ত হল।
16
পরে ইসরায়েল সন্তানগণ, যাজকেরা, লেবীয়েরা ও নির্বাসন থেকে প্রত্যাগত অবশিষ্ট অন্যান্য লোকেরা মহানন্দে ঈশ্বরের মন্দির পুনঃপ্রতিষ্ঠা করল।
17
ঈশ্বরের মন্দির প্রতিষ্ঠার সময়ে একশো বৃষ, দুইশো মেষ, চারশো মেষশাবক এবং ইসরায়েলের প্রতি বংশের জন্য 12টি ছাগ পাপার্থক বলিরূপে তারা উৎসর্গ করল।
18
মোশির বিধানশাস্ত্রে লিখিত বিধি অনুযায়ী বিভাগ অনুসারে যাজকদের এবং পালা অনুসারে লেবীয়দের জেরুশালেম মন্দিরে ঈশ্বরের সেবার কাজে নিযুক্ত করা হল।
19
নির্বাসন থেকে প্রত্যাগত লোকেরা পরের বছর প্রথম মাসের চতুর্দশ দিনে তারণোৎসব পালন করল।
20
সমস্ত যাজক এবং লেবীয় নিজেদের শুচিশুদ্ধ করলেন এবং আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হলেন। নির্বাসন থেকে প্রত্যাগত লোকদের, যাজক ভ্রাতাদের ও তাঁদের নিজেদের জন্য পশুগুলি বলিদান করলেন।
21
নির্বাসন থেকে প্রত্যাগত সকলে এবং দেশে বসবাসকারী ইসরায়েলীরা, যারা অন্যজাতির সমস্ত আচার-আচরণ বর্জন করে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনা করতে এসেছিল, সকলে সেই বলির মাংস ভোজন করল।
22
সাতদিন ধরে তারা মহানন্দে খামীরবিহীন রুটির উৎসব পালন করল। প্রভু পরমেশ্বরের কৃপায় আসিরিয়ার সম্রাটের হৃদয় ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল হল। তিনি ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মন্দির নির্মাণে তাদের সহায়তা করলেন।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10