bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezra 8
Ezra 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 9 →
1
সম্রাট অর্তক্ষস্তের রাজত্বকালে ব্যাবিলনে নির্বাসিত ইসরায়েলীদের গোষ্ঠী প্রধান ও তাদের দলভুক্ত যারা আমার সঙ্গে জেরুশালেমে ফিরে এসেছিল, তাদের নামের তালিকা: পীনহস গোষ্ঠীর গের্শোম, ইথামর গোষ্ঠীর দানিয়েল, দাউদ গোষ্ঠীর শেফনিয়ের পুত্র হটূশ। পরোশ গোষ্ঠীর সখরিয় এবং তার সঙ্গে 150জন (তাদের পূর্বপুরুষদের নাম নথিভুক্ত আছে), পহৎ-মোয়াব গোষ্ঠীর সরহিয়ের পুত্র ইলীয়েনয়, তার সঙ্গী 200 জন পুরুষ। শখনীয়ের গোষ্ঠীর মহসীয়েলের পুত্র ও তার সঙ্গী 300 জন পুরুষ। আদীনের গোষ্ঠীর যোনাথনের পুত্র এবদ ও তার সঙ্গী 50 জন পুরুষ। এলমের গোষ্ঠীর অথলিয়ের পুত্র যিশায়াহ ও তার সঙ্গী 70 জন পুরুষ। শফটিয়ের গোষ্ঠীর মিখায়েলের পুত্র সবদিয় ও তার সঙ্গী 80 জন পুরুষ। যোয়াবের গোষ্ঠীর যিহিয়েলের পুত্র ওবদিয় ও তার সঙ্গী 218 জন পুরুষ। শলোমীতের গোষ্ঠীর যোষিফিয়ের পুত্র ও তার সঙ্গী 160জন পুরুষ। আর বেবয়ের গোষ্ঠীর বেবয়ের পুত্র সখরিয় ও তার সঙ্গী 28জন পুরুষ। অসগদের গোষ্ঠীর হকাটনের পুত্র যোহানন ও তার সঙ্গী 150জন পুরুষ। আদোনীকামের গোষ্ঠীর শেষের কয়েকজন, তাদের নাম–— ইলীফেলট, যিয়ুয়েল ও শময়িয় এবং তাদের সঙ্গী 60জন পুরুষ। বিগবয়ের গোষ্ঠীর উথয় ও সব্বুদ ও তাদের সঙ্গী 70 জন পুরুষ।
2
অহবা শহরের দিকে যে নদী বয়ে গেছে তার তীরে আমি সকলকে একত্র করলাম এবং সেখানে শিবির স্থাপন করে তিনদিন থাকলাম। দলের মধ্যে খুঁজে দেখলাম যাজকদের কয়েকজন রয়েছেন কিন্তু লেবী বংশের কাউকে পেলাম না।
3
তখন আমি ইলীয়েষর, অরীয়েল শময়িয়, ইল্নাথন, সখরিয় ও মশুল্লম প্রমুখ নেতাদের এবং যোয়ারীব ও ইল্নাথন নামে দুইজন জ্ঞানী ব্যক্তিকে ডাকতে পাঠালাম।
4
তারপর ক্যাসিফিয়া নামক স্থানে ইদ্দো নামে এক বিশিষ্ট ব্যক্তির কাছে তাদের পাঠালাম যেন তিনি তাঁর অধীনস্থ মন্দির পরিচারকদের ঈশ্বরের মন্দিরে পরিচর্যার জন্য আমাদের কাছে পাঠান।
5
আমাদের উপরে ঈশ্বরের কৃপাদৃষ্টি থাকায় তারা আমাদের কাছে ইসরায়েলের পুত্র লেবী বংশের মহালির সন্তানদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি শেরেবিয়কে, তার দুই পুত্র ও জ্ঞাতিভাইদের সর্বমোট 18জনকে পাঠালেন।
6
তারা হশবিয়কে ও তার সঙ্গে মরারি গোষ্ঠীর যিশায়াহকে, তার জ্ঞাতিভাইদের ও পুত্রদেরও পাঠাল।
7
অধিকন্তু তারা আরও 220জন কর্মীকে পাঠাল। রাজা দাউদ ও তাঁর রাজকর্মচারীরা মন্দিরের কাজে লেবীয়দের সাহায্য করার জন্য এদের পূর্বপুরুষদের নিযুক্ত করেছিলেন। তাদের সঙ্গে তাদের নামের তালিকাও পাঠিয়ে দিলেন।
8
অহবা নদীর তীরে সকলের কাছে আমি ঘোষণা করলাম যে, আমরা নিজেদের জন্য এবং আমাদের সন্তানসন্ততি, ধনসম্পত্তির নিরাপত্তা ও নিরাপদ যাত্রার জন্য আমাদের আরাধ্য ঈশ্বরের কাছে কৃপা ভিক্ষার উদ্দেশ্যে উপবাস করব।
9
আমাদের যাত্রাকালে পথে শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য সম্রাটের কাছে একদল পদাতিক সৈন্য কিম্বা অশ্বারোহী সৈন্য চাইতে লজ্জা বোধ করেছিলাম কারণ আমি তাঁকে বলেছিলাম, আমাদের আরাধ্য ঈশ্বরের উপরে যারা বিশ্বাস করে, তিনি তাদের প্রত্যেককে রক্ষা করেন এবং যারা তাঁকে পরিত্যাগ করে তিনি তাদের উপর অসন্তুষ্ট হন ও শাস্তি দেন।
10
সুতরাং আমরা উপবাস সহকারে প্রার্থনা নিবেদন করলাম এবং তিনি আমাদের প্রার্থনা গ্রাহ্য করলেন।
11
তারপর আমি যাজকদের মধ্যে নেতৃস্থানীয় বারোজনকে মনোনীত করলাম। এঁরা ছিলেন শেরেবিয়, হশবিয় এবং তাঁদের দশ জ্ঞাতিভাই।
12
সম্রাট অর্তক্ষস্ত, তাঁর মন্ত্রীরা এবং ইসরায়েলী প্রজারা মন্দিরে ব্যবহারের জন্য যে সমস্ত সোনা ও বাসনপত্র দান করেছিলেন, আমি সমস্ত ওজন করে ও গুণে যাজকদের হাতে সমর্পণ করলাম।
13
রূপো—650 তালন্ত, রূপোর পাত্র—100 তালন্ত, সোনা—100 তালন্ত, সোনার পাত্র কুড়িটি, মূল্য এক হাজার অদকোন এবং দুটি ব্রোঞ্জের পাত্র, যার মূল্য সোনারই সমান।
15
আমি তাদের বললাম, তোমরা তোমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে পবিত্র এবং তাঁর পরিচর্যার কাজে ব্যবহারের জন্য পৃথক করে রাখা সোনা ও রূপোর এই পাত্রগুলিও পবিত্র, যা তোমরা তাঁর কাছে স্বেচ্ছায় দানরূপে এনেছ।
16
যতক্ষণ না তোমরা মন্দিরে পৌঁছাও সতর্কভাবে এগুলি পাহারা দাও। তারপর পুরোহিতদের কক্ষে গিয়ে সেগুলি ওজন করো এবং যাজকপ্রধান, লেবীয় প্রধানদের কাছে ও জেরুশালেমের ইসরায়েলী নেতৃবর্গের কাছে সেগুলি জমা দিও।
17
তখন যাজকেরা ও লেবীয়রা সেই সোনা-রূপো ও পাত্রগুলি জেরুশালেম মন্দিরে নিয়ে যাবার জন্য গ্রহণ করল।
18
প্রথম মাসের দ্বাদশ দিবসে আমরা নদীতীর থেকে জেরুশালেমের উদ্দেশে যাত্রা করলাম। আমাদের আরাধ্য ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন এবং যাত্রাপথে শত্রুদের আক্রমণ ও গুপ্ত দস্যুদের হাত থেকে আমাদের রক্ষা করেছিলেন।
19
জেরুশালেমে পৌঁছে আমরা সেখানে তিনদিন বিশ্রাম নিলাম।
20
চতুর্থ দিনে আমরা মন্দিরে গেলাম এবং সোনা-রূপো ও পাত্রগুলি ওজন করে উরীয়ের পুত্র যাজক মেরেমোতের হাতে দিলাম। তাঁর সঙ্গে ছিলেন পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাঁদের সঙ্গে ছিলেন দুজন লেবীয়। যেশূয়ের পুত্র যোষাবদ ও বিন্নুয়ির পুত্র নোয়াদিয়।
21
সমস্ত দ্রব্য গণনা ও ওজন করা হল এবং সেগুলির তালিকা তৈরি করে রাখা হল।
22
নির্বাসন থেকে যে ইসরায়েলীরা ফিরে এসেছিল তারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করল। তারা সমগ্র ইসরায়েলের জন্য 12টি বৃষ, 96টি মেষ, 77টি মেষশাবক এবং প্রায়শ্চিত্ত বলির জন্য 12টি ছাগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলিরূপে উৎসর্গ করল।
23
তারা সম্রাটের দেওয়া আজ্ঞাপত্র পশ্চিম ইউফ্রেটিস প্রদেশের রাজ্যপাল ও রাজকর্মচারীদের হাতে দিল। তখন তারা ইসরায়েলী প্রজাদের এবং মন্দিরের যাবতীয় কাজকর্মে সাহায্য করল।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10