bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Ezra 3
Ezra 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 4 →
1
ইসরায়েলীরা নিজ নিজ নগর জনপদে স্থায়ীভাবে বসতি স্থাপন করার পর সপ্তম মাসে তারা সকলে জেরুশালেমে সমবেত হল।
2
যোষাদকের পুত্র যেশূয় তাঁর সহকারী পুরোহিতগণ এবং পল্টিয়েলের পুত্র সরুব্বাবিল ও তাঁর পরিবারের সকলে মিলে ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের বেদী পুনর্নির্মাণের কাজ শুরু করলেন। ঈশ্বরের পরমভক্ত মোশির লিখিত ঈশ্বরের বিধান অনুসারে হোমবলি উৎসর্গের জন্যই এই বেদী নির্মিত হল।
3
ইসরায়েলীদের আশেপাশে বসবাসকারী লোকদের ভয়ে ভীত হওয়া সত্ত্বেও তারা পূর্ববর্তী স্থানেই বেদীটি পুনর্নির্মাণ করল। তারপর থেকে তারা সকাল-সন্ধ্যায় বেদীর উপরে নিয়মিত হোমবলি উৎসর্গ করতে লাগল।
4
লিখিত বিধান অনুসারে তারা কুটিরবাস পর্ব পালন করল। প্রতিদিন তারা ধার্য বলি উৎসর্গ করতে লাগল।
5
এগুলি ছাড়াও তারা নিয়মিত হোমবলি, অমাবস্যার বলি, প্রভু পরমেশ্বরের নির্দিষ্ট অন্যান্য সমস্ত পর্বের জন্য এবং তাঁর উদ্দেশে ভক্তদের স্বেচ্ছাদত্ত উপহার উৎসর্গ করতে লাগল।
6
মন্দির পুনর্নির্মাণের কাজ আরম্ভ না হলেও লোকেরা সপ্তম মাসের প্রথম দিন থেকেই প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করতে আরম্ভ করল।
7
পারস্য সম্রাট সাইরাসের অনুমতি নিয়ে রাজমিস্ত্রি ও সূত্রধরের মজুরীর জন্য অর্থ সংগ্রহ করা হল এবং সমুদ্রপথে লেবানন থেকে যাফোতে সীডার কাঠ আনার জন্য বিনিময়রূপে সোর ও সীদোনের লোকদের খাদ্য, পানীয় ও জলপাই তেল দেওয়া হল।
8
বছরের দ্বিতীয় মাসে পুনরায় তাঁরা জেরুশালেম মন্দিরের স্থানটিতে এলেন এবং নির্মাণের কাজ আরম্ভ করলেন। সরুব্বাবিল, যেশূয় এবং তাঁদের অবশিষ্ট জ্ঞাতিগোষ্ঠী, যাজক, লেবীয় অর্থাৎ নির্বাসন থেকে যারা জেরুশালেমে এসেছিলেন, তাঁরা সকলেই নির্মাণের কাজে অংশ নিলেন। কুড়ি বছর বয়স ও তার ঊর্ধ্বের লেবীয়দের সকলকে মন্দির পুনর্নির্মাণের কাজে তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হল।
9
লেবীয় গোষ্ঠীর যেশূয়, তাঁর পুত্রগণ ও আত্মীয় পরিজন, যিহূদা গোষ্ঠীর কদমীয়েল ও তাঁর পুত্রেরা মন্দির পুনর্নির্মাণের কাজ ও তত্ত্বাবধানের দায়িত্ব সকলে মিলে গ্রহণ করলেন। হেনাদদ গোষ্ঠীর লেবীয়েরাও তাঁদের এই কাজে সাহায্য করলেন।
10
মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠার সময় যাজকেরা তাঁদের নির্দিষ্ট পোশাকে সজ্জিত হয়ে হাতে তুরী নিয়ে নির্দিষ্ট স্থানে দাঁড়ালেন এবং আসফ গোষ্ঠীর লেবীয়েরা করতাল নিয়ে তাঁদের নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালেন। রাজা দাউদের নির্দেশিত রীতি অনুযায়ী তাঁরা প্রভু পরমেশ্বরের স্তুতিগান করলেন।
11
প্রভু পরমেশ্বর মঙ্গলময় ইসরায়েলের প্রতি চির প্রেমময়। চির মঙ্গলময় তিনি প্রভু পরমেশ্বর ইসরায়েলের তরে প্রেম তাঁর চির অবিনশ্বর। চির মঙ্গলময় তিনি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের তরে কভু না ফুরায় অনন্ত প্রেম তাঁর। মঙ্গলময় প্রভু পরমেশ্বর সর্বশক্তিমান, ইসরায়েলের তরে তাঁর প্রেম চির প্রবহমান। উপরের এই গানের ধূয়াটি বার বার গেয়ে তাঁরা প্রভু পরমেশ্বরের স্তুতিগান করলেন। মন্দিরের ভিত্তিস্থাপনের কাজ আরম্ভ হয়েছে বলে তাঁরা প্রত্যেকে উচ্চকণ্ঠে প্রভু পরমেশ্বরের জয়গানে মুখর হলেন।
12
বর্ষীয়ান অনেক পুরোহিত, লেবীয় ও গোষ্ঠীপতিরা পূর্বেকার মন্দির দেখেছিলেন, যখনই তাঁরা দেখলেন মন্দিরের ভিত গাঁথা হয়েছে, তাঁরা উচ্চস্বরে রোদন করতে লাগলেন। পক্ষান্তরে অন্য যারা সেখানে উপস্থিত ছিলেন, তাঁরা আনন্দে জয়ধ্বনি করতে লাগলেন।
13
কেউই এই ক্রন্দন রোল ও জয়ধ্বনির মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করতে পারলেন না। কারণ তাঁদের গোলমালের আওয়াজ এত প্রচণ্ড ছিল যে অনেক দূর থেকেও তা শোনা যাচ্ছিল।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10