bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Isaiah 1
Isaiah 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 2 →
1
যিহুদীয়াতে উৎসিয়, যোথম, আহস এবং হিষ্কিয়ের রাজত্বকালে আমোসের পুত্র যিশাইয়ের কাছে ঈশ্বর জেরুশালেম ও যিহুদীয়া সম্বন্ধে দিব্যদর্শনের মাধ্যমে বার্তা প্রেরণ করেছিলেন।
2
প্রভু পরমেশ্বর বললেন, আকাশ ও পৃথিবী, শোন আমার কথা! যে সন্তানদের আমি লালন পালন করলাম তারা বিদ্রোহ করল আমার বিরুদ্ধে।
3
পশুপাল তাদের মনিবকে চেনে, গর্দভেরা জানে কোথায় তাদের মনিব তাদের চরাতে নিয়ে যান। কিন্তু আমার প্রজা ইসরায়েলীরা তাও জানে না।
4
হে পাপিষ্ঠ জাতি, দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারী প্রজা, তোমরা উচ্ছন্নে যাও! তোমাদের পাপ তোমাদের টেনে নীচে নামাবে! তোমরা তোমদের প্রভু পরমেশ্বরকে, ইসরায়েলের পবিত্র ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছ এবং তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে আছ।
5
কেন তোমরা বিদ্রোহ করে চলেছ? তোমরা কি আরও বেশী শাস্তি পেতে চাও? হে ইসরায়েল, এরই মধ্যে তোমার মাথা ক্ষতে ভরে গেছে, তোমার হৃদয় ও মন আঘাতে জর্জরিত।
6
মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গা তোমার অক্ষত নেই। তোমার দেহ থেঁতলান, ঘায়ে ও গভীর ক্ষতে ভরা। সেই ক্ষত পরিষ্কার করা হয় নি কিম্বা বেঁধেও দেওয়া হয় নি। ক্ষতে কোন প্রলেপও লাগানো হয় নি।
7
তোমার দেশ ধ্বংস হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে তোমার শহর-নগর। যখন তুমি চেয়ে চেয়ে দেখছ এসব, তখন বিদেশীরা তোমার দেশ দখল করে নিয়েছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে।
8
একমাত্র জেরুশালেমই বাকী, দ্রাক্ষাক্ষেত্রে পাহারাদারের কুঁড়ের মত অথবা শশা ক্ষেতের ছাউনির মতই অরক্ষিত অবরুদ্ধ এক নগরী।
9
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যদি কিছু লোককে রক্ষা না করতেন, তাহলে জেরুশালেম সদোম-ঘমোরার মত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেত।
10
জেরুশালেম, তোমার শাসকবর্গ ও তোমার প্রজারা ঠিক সদোম-ঘমোরার লোকদের মত। শোন, প্রভু পরমেশ্বর তোমাকে কি বলছেন। আমাদের ঈশ্বরের উপদেশে মনোনিবেশ কর।
11
তিনি বলেন, তোমরা যে বলিদান আমার কাছে উৎসর্গ করে থাক, তোমরা কি ভাব যে এসব আমি চাই? তোমরা যে আমার উদ্দেশে হোমবলি ও নৈবেদ্য উৎসর্গ করে থাক—এ আমি অনেক পেয়েছি। এতে আমার আর রুচি নেই। মেষ, বৃষ ও ছাগরক্তে আমার অনীহা জেগেছে, আমি বড় ক্লান্ত।
12
আমার উপাসনা করার সময় কে তোমাদের এসব আনতে বলেছে? আমার মন্দিরে এসে কে তোমাদের এইসব করতে বলেছে?
13
বৃথা তোমাদের এই নৈবেদ্য উপহার। তোমাদের জ্বালানো ঐ ধূপের গন্ধ আমার কাছে বিরক্তিকর। তোমাদের নতুন চাঁদের পার্বণ, সাব্বাথদিন ও তোমাদের ধর্মসভা আমার কাছে অসহ্য। তোমাদের পাপে সব কলুষিত হয়েছে।
14
তোমাদের নতুন চাঁদের পার্বণ আর পবিত্র দিনগুলি আমি ঘৃণা করি। ওগুলি আমার পক্ষে বোঝা স্বরূপ, ওগুলি বহন করে করে আমি ক্লান্ত।
15
তোমরা যখন প্রার্থনার সময় উপর দিকে হাত তুলবে, আমি তোমাদের দিকে তাকাব না। তোমরা যত প্রার্থনাই কর না কেন, আমি তোমাদের প্রার্থনা শুনব না, কারণ তোমাদের হাত রক্তে রঞ্জিত।
16
নিজেদের ধুয়ে পরিষ্কার কর। আমার চোখের সামনে এই সব মন্দ ক্রিয়া কর্মের অনুষ্ঠান বন্ধ কর।
17
অনাচার ত্যাগ কর এবং ন্যায়ের অনুশীলন করতে শেখ। দেখো, যেন ন্যায়বিচার অনুষ্ঠিত হয়, সাহায্য করো নিপীড়িতদের, অনাথ-আতুরের নিজস্ব অধিকার ফিরিয়ে দিও, রক্ষা করো বিধবাদের।
18
প্রভু পরমেশ্বর বলেন, এবার এস, আমরা ব্যাপারটি আলোচনা করে মীমাংসা করি। পাপের লোহিত কলঙ্কে তোমরা রঞ্জিত কিন্তু আমি তোমাদের ধৌত করে তুষার শুভ্র করে তুলব। তোমাদের কলঙ্ক ঘোর রক্তবর্ণ হলেও তুমি হয়ে উঠবে পশমের মত সাদা।
19
তোমরা যদি শুধুমাত্র আমার বাধ্য হও, তাহলে এই দেশের উৎকৃষ্ট ফসল ভোগ করতে পারবে।
20
কিন্তু যদি আমাকে অগ্রাহ্য কর ও বিদ্রোহী হও তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
21
যে নগরী একদিন সততার আবাস ছিল, সেই নগরীতে আজ ভ্রষ্টাচারী বারাঙ্গনার কার্যকলাপ চলছে! একসময় এই নগরী ধর্মনিষ্ঠ মানুষে পূর্ণ ছিল কিন্তু আজ সেখানে শুধু খুনীদের বাস।
22
হে জেরুশালেম, একদিন তুমি ছিলে খাঁটি রূপোর মত, কিন্তু আজ তাতে খাদ মিশেছে, অকেজো হয়ে গেছ তুমি। তুমি ছিলে নির্ভেজাল সুরার মত, কিন্তু আজ সেই সুরা আর নেই, তাতে জল মিশেছে।
23
তোমার নেতৃবৃন্দ বিদ্রোহী এবং তোমার বন্ধুরা চোর। তারা সকলে ঘুষ নেয়, উপহার ভালবাসে। তারা বিচারালয়ে অনাথ আতুরের পক্ষে দাঁড়ায় না, সুবিচারের ব্যবস্থা করে না, অসহায় বিধবার আবেদন গ্রাহ্য করে না।
24
তাই, এখন শোন, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য পরাক্রমশালী ঈশ্বর কি বলছেনঃ আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব! তোমরা শত্রুরা, আমার উপর আর কোন উপদ্রব করতে পারবে না।
25
তোমাদের উপরে আমি আঘাত হানব। ধাতুকে যে ভাবে শোধন করা হয়, সেইভাবে আমি তোমাদের শোধন করব, তোমাদের মধ্যে থেকে সমস্ত খাদ ও মালিন্য আমি দূর করে দেব।
26
বহুকাল আগে তোমাদের যে রকম শাসনকর্তা ও পরামর্শদাতা ছিল, সেই রকম শাসনকর্তা ও পরামর্শদাতা আমি তোমাদের দেব। তখন ‘জেরুশালেম ধর্মনিষ্ঠ সজ্জনের নগরী’ বলে আবার আখ্যাত হবে।
27
প্রভু পরমেশ্বর ন্যায়নিষ্ঠ। তিনি জেরুশালেমকে ও অনুতপ্ত জেরুশালেমবাসীকে রক্ষা করবেন।
28
কিন্তু যারা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করবে, পাপ করবে, তাদের প্রত্যেককে তিনি পিষ্ট করবেন, যারা তাঁকে পরিত্যাগ করবে, তাদের প্রত্যেককে বিনাশ করবেন।
29
তোমরা যে বৃক্ষ বন্দনা করতে, পবিত্র উদ্যান সমূহ রচনা করতে, তার জন্য তোমরা দুঃখিত হবে, লজ্জা পাবে।
30
তোমাদের দশা হবে শুষ্কপত্র ওক গাছের মত, জলহীন উদ্যানের মত।
31
একটি মাত্র স্ফুলিঙ্গ যেমন খড়ে আগুন ধরিয়ে দেয় তেমনি প্রবল পরাক্রান্ত ব্যক্তিরাও তাদের নিজেদের পাপে ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংস রোধ করার ক্ষমতা কারো থাকবে না।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66