bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Isaiah 7
Isaiah 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 8 →
1
যিহুদীয়ারাজ উৎসিয়ের পৌত্র ও যোথমের পুত্র আহস যিহুদীয়ায় রাজত্বকালে দেশে যুদ্ধ বেধে গেল। সিরিয়ার রাজা রৎসীন এবং রমলিয়ের পুত্র ইসরায়েলরাজ পেকহ জেরুশালেম আক্রমণ করলেন কিন্তু জয় করে অধিকার করতে পারলেন না।
2
সিরিয়া ইসরায়েলের সঙ্গে মিত্রতা স্থাপন করেছে, এই সংবাদ যিহুদীয়ারাজের কাছে পৌঁছালে স্বয়ং তিনি এবং তাঁর প্রজারা দারুণ ভয় পেয়ে ঝড়ের মুখে গাছের পাতার মত কাঁপতে লাগলেন।
3
প্রভু পরমেশ্বর যিশাইয়কে বললেন, তোমার পুত্র শার-যাশুবকে নিয়ে তুমি রাজা আহসের সঙ্গে দেখা কর। ঝরণার উৎস থেকে জল আনার জন্য যে খাল কাটা হয়েছে, তার শেষ প্রান্তে ধোপার মাঠে, রাজপথে তোমরা তার দেখা পাবে।
4
তাকে বলবে, সাবধান থাকতে। সে যেন ধীর শান্ত হয়ে থাকে, কোন অবস্থায় ভয় না পায় কিম্বা অস্থির হয়ে না পড়ে। সিরিয়ারাজ রৎসীন এবং ইসরায়েলরাজ পেকহের ক্রোধ দুটি ধূমায়িত কাষ্ঠের ধোঁয়ার চেয়ে বেশী কিছু নয়।
5
সিরিয়া ইসরায়েল জাতি ও তাদের রাজার সঙ্গে একটি ষড়যন্ত্র করেছে।
6
তারা যিহুদীয়া জয় করতে চায় এবং সেখানকার প্রজাদের ভয় দেখিয়ে নিজেদের পক্ষে এনে টাবেলের পুত্রকে যিহুদীয়ার রাজা করতে চায়।
7
কিন্তু আমি, প্রভু পরমেশ্বর, ঘোষণা করে বলছি, এ ঘটনা কখনো ঘটবে না।
8
কেন ঘটবে না? কারণ সিরিয়ার রাজধানীই তো দামাস্কাস, আর সেই রাজধানীতেই রাজা রৎসীনের বাস। কি এমন তার বাহুবল! আর ইসরায়েল, মাত্র পঁয়ষট্টি বছরের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যাবে, একটি জাতিরূপে তার আর কোন চিহ্ন থাকবে না।
9
ইসরায়েলের রাজধানী শমরিয়া। এই শমরিয়াতেই রমলিয়ের পুত্র ইসরায়েলরাজ পেকহ রাজত্ব করে। তার শক্তি আর কতখানি! ঈশ্বরের উপরে তোমাদের আস্থা যদি সুদৃঢ় না হয়, তাহলে তোমরা কোনক্রমে সুদৃঢ় প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।
10
প্রভু পরমেশ্বর আহসের কাছে আর একটি সংবাদ পাঠালেন, বললেনঃ
11
তুমি তোমার প্রভু পরমেশ্বরের কাছে একটি চিহ্ন চাও। সে চিহ্ন স্বর্গ, মর্ত্য—যেখান থেকেই হোক না কেন!
12
আহস বললেন, আমি কোন চিহ্ন চাইব না। আমি প্রভু পরমেশ্বরকে পরীক্ষা করতে চাই না।
13
তখন যিশাইয় বললেন, তাহলে শোন হে দাউদের কুল, মানুষের ধৈর্যের সীমা তুমি অতিক্রম করেছ। মনে রেখ, ঈশ্বরের ধৈর্যেরও একটা সীমা আছে।
14
তাহলে, স্বয়ং প্রভু পরমেশ্বরই তোমাদের একটি চিহ্ন দেবেন। এক তরুণী সন্তান সম্ভবা হয়েছে, শীঘ্র সে একটি পুত্র সন্তানের জন্মদান করবে। তার নাম রাখা হবে ‘ইন্মানুয়েল' ।
15
তার উপযুক্ত বয়স হওয়ার পরে লোকে প্রচুর সুখাদ্য ভোগ করবে।
16
ভাল-মন্দের বিচার করে গ্রহণ এবং বর্জন করতে শেখার আগে যে দুটি দেশের দুই রাজা তোমাদের ঘৃণা ও ভীতি প্রদর্শন করে, সেই দেশ দুটি পরিত্যক্ত হবে।
17
প্রভু পরমেশ্বর তোমাদের উপরে, তোমাদের দেশবাসীর উপরে ও তোমাদের রাজপরিবারের উপরে এমন এক দুর্দৈব আনবেন, যা ইসরায়েল রাজ্য থেকে যিহুদীয়া বিচ্ছিন্ন হবার আগে কোনদিন ঘটে নি। এই দুর্দৈব বহন করে আনবে আসিরিয়ারাজ।
18
সেইদিন প্রভু পরমেশ্বর সঙ্কেত ধ্বনি দিয়ে ডাকবেন মিশরীদের, তারা সুদূর নীল নদের তীর থেকে পঙ্গপালের মত উড়ে আসবে। তিনি সঙ্কেতে ডাকবেন আসিরিয়াবাসীকে, তারা দেশ থেকে উড়ে আসবে মৌমাছির মত।
19
তারা উষর উপত্যকায়, পর্বতগুহায় আস্তানা নেবে, প্রতিটি কাঁটাঝোপে, প্রতিটি চরাণীতে তারা ছেয়ে যাবে।
20
সেইদিন প্রভু পরমেশ্বর ইউফ্রেটিস নদীর ওপার থেকে একজন ক্ষৌরকারকে ভাড়া করে আনবেন–—সে হল আসিরিয়ার সম্রাট! সে তোমাদের চুল দাড়ি সব ক্ষৌরি করে দেবে। অপদস্থ করবে তোমাদের।
21
সেইদিন যদি কোন চাষী অন্ততঃপক্ষে একটি মাত্র কম বয়সী গাভী এবং দুটি ছাগী কোনক্রমে রক্ষা করতে পারে,
22
তাহলে তারা যে দুধ দেবে, তাতেই তার সব অভাব ঘুচে যাবে। দেশের যে সামান্য কিছু লোক রক্ষা পাবে, তারা দুধ ও মধু পান করবে ও প্রচুর খাদ্যসম্ভারে তৃপ্ত হবে।
23
সেইদিন উৎকৃষ্ট দ্রাক্ষাকুঞ্জে, যেখানে সহস্র দ্রাক্ষালতা আছে, যার মূল্য সহস্র রৌপ্য মুদ্রা, সেই দ্রাক্ষাকুঞ্জ শ্যাকুল আর কাঁটাঝোপে ঢেকে যাবে।
24
ধনুর্বাণ নিয়ে লোকে সেখানে শিকারে যাবে। হ্যাঁ, সারা দেশ শ্যাকুল আর কাঁটাঝোপে ভরে যাবে।
25
যে সমস্ত পাহাড়ের গায়ে ফসল ফলতো, সেখানে কাঁটাগাছে এমন ভরে যাবে যে, কোন লোক সেখানে আর যেতে সাহস করবে না। এইস্থান হবে পশুপালের চারণভূমি।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66