bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Isaiah 10
Isaiah 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 11 →
1
সমূহ সর্বনাশ তোমাদের! তোমরা অন্যায়ভাবে আইন প্রণয়ন করে আমার প্রজাদের পীড়ন কর।
2
এইভাবে তোমরা গরীবের ন্যায়বিচার লাভে বাধা সৃষ্টি কর। এইভাবেই তোমরা বিধবা ও পিতৃমাতৃহীন অনাথের সম্পত্তি আত্নসাৎ কর।
3
ঈশ্বরের সেই বিচারের দিনে তোমরা কি করবে? তিনি যখন দূর দেশ থেকে তোমাদের উপরে দুবির্পাক আনবেন, তখন কি করবে তোমরা? সাহায্যের জন্য তোমরা কার কাছে যাবে? কোথায় তোমরা লুকাবে তোমাদের ধন-ঐশ্বর্য?
4
তোমরা যুদ্ধে নিহত হবে অথবা তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে। কিন্তু তা সত্ত্বেও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হবে না, শাস্তিদানের জন্য তাঁর হাত উদ্যত হয়েই থাকবে।
5
প্রভু পরমেশ্বর বললেন, আসিরিয়া! হ্যাঁ, যাদের উপরে আমি ক্রুদ্ধ হয়ে আছি, তাদের শাস্তিদানের জন্য আসিরিয়াকে আমি দণ্ডরূপে ব্যবহার করব।
6
যারা আমাকে ক্রুদ্ধ করে তুলেছে, সেই ঈশ্বরহীন জাতিকে আক্রমণ করার জন্য আমি আসিরিয়াকে প্রেরণ করব। আমি তাদের অপহরণ ও লুন্ঠন করতে এবং লোকদের পথের ধূলার মত পদতলে দলিত করতে পাঠাব।
7
কিন্তু আসিরীয় সম্রাটের মনে অন্য এ ভয়ঙ্কর পরিকল্পনা আছে। সে বহু জাতিকে ধ্বংস করার সঙ্কল্প নিয়েছে।
8
সে গর্ব করে বলে, আমার প্রতিটি সৈন্যাধ্যক্ষ এক একজন রাজা!
9
কল্নো এবং কর্কমীশের শহর নগর, হমাত এবং অর্পদের শহর-নগর আমি জয় করেছি।
10
অলীক প্রতিমার পূজারী রাজ্যগুলিকে আমি শাস্তিদানের উদ্যত। তাদের প্রতিমার সংখ্যা জেরুশালেম ও শমরিয়ার প্রতিমার চেয়েও সংখ্যায় অনেক বেশি।
11
শমরিয়া ও তার অলীক প্রতিমাগুলিকে আমি ধ্বংস করেছি, জেরুশালেম ও সেখানে পূজিত অলীক প্রতিমাগুলিরও আমি সেই একই দসা করব।
12
কিন্তু প্রভু পরমেশ্বর বলেন, সিয়োন পর্বত ও জেরুশালেমে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেলে, তখন আমি কি করব? তখন আমি আসিরিয়ার রাজাকে তার অহঙ্কার ও গর্বের জন্য শাস্তি দেব।
13
আসিরিয়ার সম্রাট গর্ব করে বলে, এ সবই আমি নিজ বাহুবলে করেছি। আমি শক্তিমান, জ্ঞানবান ও চতুর । আমি জাতিগণের মাঝখানের সীমারেখা মুছে ফেলেছি এবং তাদের সঞ্চিত ধন-সম্পদ অপহরণ করেছি। সেখানকার রাজন্যবর্গকে আমি মহাশক্তিধরের মত পদতলে দলিত করেছি।
14
এই পৃথিবীর জাতিবৃন্দ ছিল একটি পাখির বাসার মত। আমি অতি সহজেই তাদের সমস্ত ধন-সম্পদ আহরণ করলাম, যেমন লোকে সহজে পাখির বাসা থেকে ডিম সংগ্রহ করে। একটি ডানাও আমাকে ঝাপ্টা দিল না, একটি চঞ্চুও আমাকে ঠোকরাতে এল না।
15
কিন্তু প্রভু পরমেশ্বর বলেন, কোন কুঠার কি কাঠুরিয়ার চেয়ে নিজেকে বড় বলে দাবী করতে পারে? কোন করাত কি করাত চালকের চেয়ে বেশী প্রয়োজনীয়? লাঠি কখনো মানুষকে তোলে না, মানুষই বরং লাঠি তোলে।
16
যাদের জীবনযাত্রা এখন স্বচ্ছন্দ সাবলীল,তাদের উপরে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর রোগ পাঠিয়ে শাস্তি দেবেন। তাদের দেহের মধ্যে শুরু হবে প্রচণ্ড দাহ, সারা শরীরজ্বলে যাবে।
17
ইসরায়েলের জ্যোতি ঈশ্বর অগ্নিস্বরূপ হয়ে উঠবেন। ইসরায়েলের পবিত্রতম ঈশ্বর প্রজ্বলিত অগ্নিশিখা হয়ে একদিনে সব কিছু পুড়িয়ে ছারখার করে দেবেন, এমন কি কাঁটাঝোপ, শ্যাকুলবন পর্যন্ত সব পুড়িয়ে শেষ করে দেবেন।
18
ঠিক যে ভাবে, মারাত্মক রোগ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেইভাবে প্রচুর সম্পদে পূর্ণ অরণ্য এবং খামার ও কৃষিক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
19
সেখানে মাত্র কয়েকটি বৃক্ষ বাকী থাকবে যেগুলি ছোট্ট একটি শিশুও সহজেই গুণতে পারবে।
20
এমন দিন আসছে, যে দিন ইসরায়েলীরা, যারা বেঁচে ফিরে এসেছে, তারা ঐ জাতির উপরে কোনদিন আস্থা স্থাপন করতে পারবে না, কারণ এরা তাদের প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তারা ইসরায়েলের পরম পবিত্র প্রভু পরমেশ্বরের উপরেই প্রকৃত আস্থা স্থাপন করবে।
21
ইসরায়েল জাতির মধ্যে থেকে অবশিষ্ট মাত্র কয়েকজন তাদের পরাক্রমশালী ঈশ্বরের কাছে ফিরে আসবে।
22
এখন বর্তমানে সমুদ্রের বালুকারাশির মত ইসরায়েলের জনসংখ্যা হলেও তাদের মধ্যে থেকে অবশিষ্ট মাত্র কয়েকজন ফিরে আসবে। এই জাতির ধ্বংস অনিবার্য। তারা সম্পূর্ণভাবে এর যোগ্য।
23
সর্বাধিপতি সর্বশক্তিমান ঈশ্বর তাঁর কথামত সার দেশ জুড়ে ধ্বংসলীলা চালাবেন।
24
সর্বাধিপতি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তাঁর সিয়োনবাসী প্রজাদের বলেছেন, আসিরীয়দের ভয় পেয়ো না, মিশরীদের মত তোমাদের উপরে তারা উৎপীড়ন করলেও ভয় পেয়ো না।
25
আর কিছুদিনের মধ্যেই আমি তোমাদের উপরে শাস্তির পালা শেষ করব এবং তারপর আমি তাদের ধ্বংস করব।
26
আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, হোরেব পর্বতে মিদীয়োন দেশের লোকদের যে ভাবে আঘাত করেছিলাম, ঠিক সেইভাবে আমি ওদের কশাঘাতে জর্জরিত করব। মিশরকে যে ভাবে আমি শাস্তি দিয়েছিলাম, ঠিক সেইভাবে আসিরিয়াকেও শাস্তি দেব।
27
সেইদিন আসিরিয়ার কবল থেকে আমি তোমাদের মুক্ত করব, তাদের যোঁয়ালি তোমাদের কাঁধের উপরে আর বোঝা হয়ে থাকবে না।
28
শত্রুসৈন্য অয় নগরী আক্রমণ করেছে। তারা মিগ্রোণ ছাড়িয়ে এসেছে! মিকমসে নিজেদের জিনিসপত্র রেখে এসেছে।
29
তারা গিরিপথ পার হয়ে এসে গেবাতে রাত্রিবাস করছে। রামা শহরের অধিবাসীর ভয়ে কাঁপছে এবং শৌলের শহর গিবিয়ার মানুষ পালিয়ে গেছে।
30
হে গল্লীমবাসী, চীৎকার কর! কান পেতে শোন হে লয়ীশার অধিবাসী! উত্তর দাও হে অনাথোৎনিবাসী!
31
মদমেনা ও গেবিমের লোকেরা প্রাণ নিয়ে পালাচ্ছে।
32
শত্রুরা এখন নোব শহরে অবস্থান করছে। সেখান থেকে তারা সিয়োন পর্বতের দিকে, জেরুশালেমের দিকে মুষ্টি আন্দোলন করছে।
33
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর কেটে ফেলা বৃক্ষশাখার মত তাদের টেনে নামাবেন। সর্বপেক্ষা গর্বোদ্ধত, উন্নতমস্তক বৃক্ষচূড়াগুলিকে কেটে নামিয়ে আনবেন ধূলিতলে, লুটিয়ে দেবেন অপমানে।
34
লেবাননের ঘন অরণ্যের বৃক্ষরাজি যেমন কুঠারাঘাতে কেটে ফেলার সময় তার সাথে পতিত হয় মূল্যবান সীডার বৃক্ষরাজিও, সেইভাবে তিনি তাদেরও উচ্ছেদ করবেন।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66