bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Isaiah 26
Isaiah 26
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 27 →
1
সেইদিন সমাগত যেদিন যিহুদীয়ার মানুষ গাইবে এই গানঃ অতি সুদৃঢ় আমাদের নগরী! সুরক্ষিত করেছেন স্বয়ং ঈশ্বর নগরীর প্রাকার সমূহ।
2
খুলে দাও নগরীর সকল তোরণদ্বার, প্রবেশ করতে দাও বিশ্বস্ত জাতিকে যে জাতির মানুষ ন্যায় পরায়ণ, ধর্মে যাদের একান্ত নিষ্ঠা।
3
হে প্রভু পরমেশ্বর, তোমার প্রতি যারা ভক্তিতে অবিচল একনিষ্ঠ, যারা তোমারই উপরে স্থাপন করেছে আস্থা, দান কর তাদের পূর্ণ শান্তি।
4
পরমেশ্বরের উপরেই আস্থা রেখ চিরদিন, রক্ষা করবেন তিনি সর্বদা।
5
তিনি অবনত করেছেন গর্বিতকে, বিধ্বস্ত করেছেন তাদের বাসভূমি সুদৃঢ় নগরীকে মিশিয়ে দিয়েছেন ধূলায় প্রাকার সমূহ।
6
একদিন যারা ছিল নিপীড়িত, তারা হেঁটে যাক এর উপর দিয়ে, চলে যাক পদদলিত করে।
7
হে জগদীশ্বর, সজ্জনকে চালাও তুমি ন্যায় ও সততার পথে এ তোমারই দয়ার দান।
8
তোমারই ইচ্ছা পালন করি আমরা, তোমাতেই সকল প্রত্যাশা আমাদের, তুমিই চিরআকাঙ্ক্ষিত প্রভু পরমেশ্বর।
9
সমস্ত হৃদয়-মন আমার তোমাকেই চায় প্রভু নিশীথকালে অন্তরাত্মা আমার একান্ত আকুল হয়ে তোমারই পথ থাকে চেয়ে! যেদিন তুমি বিচার করবে এই পৃথিবীর, বিচার করবে সমগ্র জগদ্বাসীর, সেদিন তারা জানবে, ন্যায়নিষ্ঠা কাকে বলে!
10
দুর্জনের প্রতি দয়া প্রদর্শন করলেও কোনদিনই সে বুঝবে না ন্যায়ের মাহাত্ম্য। এমন কি আজ এই ন্যায়নিষ্ঠতার দেশে লোকে এখনও অন্যায় করেই চলেছে, তোমার মহত্ত্বের স্বীকৃতিদানে বিমুখ তারা।
11
তোমার শত্রুপক্ষ জানে না যে তুমি তাদের দণ্ড দান করবে হে প্রভু পরমেশ্বর, তাদের তুমি লজ্জায় ফেল, জর্জরিত হোক তারা নিদারুণ যন্ত্রণায়। তাদের জন্য তোমার নিরূপিত দণ্ড ভোগ করুক তারা। তুমি দেখিয়ে দাও তাদের, তোমার প্রজাদের কত ভালবাস তুমি।
12
তুমি দেবে আমাদের শ্রী ও সমৃদ্ধি, আমাদের যা কিছু কর্ম সকলই হয়েছে সাধিত তোমার আপন হাতে ।
13
হে প্রভু পরমেশ্বর,আ মাদের আরাধ্য ঈশ্বর, আমরা অন্যের অধীনে করেছি দিন যাপন, তবু তুমিই আমাদের একমাত্র প্রভু পরমেশ্বর।
14
আজ তারা মৃত, আর কোনদিনই তারা উঠবে না বেঁচে, তাদের আত্মারা আসবে না ফিরে আর, কারণ তুমি দণ্ডদান করেছ, সংহার করেছ তাদের, হারিয়ে গেছে তারা বিস্মৃতির আঁধারে।
15
হে প্রভু পরমেশ্বর, আমাদের জাতির শ্রীবৃদ্ধি করেছ তুমি, চতুর্দিকে সীমানা তার করেছ বিস্তৃত, গৌরবে মণ্ডিত হয়েছ তুমি।
16
তুমি তোমার প্রজা আমাদের শাস্তি দিয়েছ প্রভু, নিদারুণ মনোবেদনায় প্রার্থনা করেছি আমরা তোমারই কাছে।
17
প্রসব যন্ত্রণায় নারী যেমন আর্তক্রন্দনে ভেঙ্গে পড়ে তেমনি করে তুমিও আমাদের কাঁদিয়েছ হে প্রভু পরমেশ্বর।
18
অসহ্য যন্ত্রণা আর তীব্র বিষাদে জর্জরিত হচ্ছি আমরা ভূমিষ্ঠ হয় না কোন জাতক এ যন্ত্রণায়। আমাদের দেশের জন্য কোন যুদ্ধ জয়ই কিরি নি আমরা, কোন কর্মই করি নি সম্পাদন।
19
আমাদের স্বজাতির মৃতজনেরা আবার বেঁচে উঠবে, তাদের শবদেহে আবার হবে প্রাণের সঞ্চার।! নিদ্রাগত যারা সমাধিগুহায়, জাগ্রত হবে তারা, মুখরিত হবে আনন্দ সঙ্গীতে! উজ্জ্বল শিশিরকণা যেমন সঞ্জীবিত করে ধরণীকে, সেইভাবে প্রভু পরমেশ্বর মৃতজনকে করবেন সঞ্জীবিত।
20
হে আমার স্বজাতির মানুষ, তোমরা ঘরে ফিরে যাও, বন্ধ করে দাও ঘরের দুয়ার, লুকিয়ে থাক যতক্ষণ না ঈশ্বরের ক্রোধের হয় নিরসন।
21
প্রভু পরমেশ্বর আসছেন তাঁর স্বর্গের আবাস থেকে, পৃথিবীর মানুষকে পাপের দণ্ড দিতে। পৃথিবীতে গোপনে সম্পাদিত হত্যাকাণ্ডের কথা হবে প্রকাশিত, ধরণী আর রাখবে না লুকিয়ে নিজের বুকের মাঝে সেই সব মৃতদেহ।
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 27 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66