bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Isaiah 45
Isaiah 45
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 44
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 46 →
1
প্রভু পরমেশ্বর মনোনীত করেছেন সাইরাসকে, রাজা হওয়ার জন্য! জাতিবৃন্দকে জয় করার জন্য নিয়োগ করেছেন তাকে, প্রেরণ করেছেন তাকে রাজন্যবর্গের ক্ষমতা কেড়ে নিতে, স্বয়ং প্রভু পরমেশ্বর খুলে দেবেন শহর-নগরের রুদ্ধ দুয়ার।
2
সাইরাসকে প্রভু পরমেশ্বর বলেছেন, আমি স্বয়ং তৈরী করব তোমার পথ, সমান করে দেব গিরি-পর্বত, ভেঙ্গে দেব আমি ব্রোঞ্জের কপাট, বিচূর্ণ করব লৌহ গরাদ।
3
আমি দান করব তোমাকে অতুল ধনরাশি অন্ধকারের গোপন কন্দর থেকে। তখনই তুমি জানবে, আমিই প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমিই ডেকেছি তোমায়, নাম ধরে তোমার।
4
আমি অভিষেক করেছি তোমায়, নিয়োগ করেছি আমার সেবক ইসরায়েলকে সাহায্য করার জন্য, যারা আমার মনোনীত। আমি দিয়েছি তোমাকে মহোত্তম সম্মান যদিও তুমি জান না আমার পরিচয়।
5
আমিই প্রভু পরমেশ্বর, এক এবং অদ্বিতীয়। তোমার প্রয়োজনীয় শক্তি আমি দেব তোমায়, যদিও তুমি জান না আমার পরিচয়।
6
এ কাজ আমি করব সাধন, যেন উদয়াচলের দেশ থেকে অস্তাচলের প্রান্ত পর্যন্ত সকলেই জানতে পারে যে আমিই প্রভু পরমেশ্বর, এক এবং অদ্বিতীয়।
7
আলো আঁধারের স্রষ্টা আমিই মঙ্গল ও অমঙ্গল, শুভ ও অশুভ আমারই রচনা আমি প্রভু পরমেশ্বর সকলই আমার কীর্তি।
8
আকাশ থেকে বর্ষণ করব আমি বিজয় তোমায় বৃষ্টিধারার মত, গ্রহণ করবে অঞ্জলিভরে এ ধরণীতল, মুকুলিত হবে ন্যায় ও মুক্তির অপার আনন্দে। আমিই প্রভু পরমেশ্বর এ সকলই আমার সৃজন।
9
মাটির পাত্র পারে কি বিবাদ করতে নির্মাতার সাথে, সে তো মৃত্তিকা মাত্র! পারে কি সে জিজ্ঞাসা করতে নির্মাতাকে তার, এ কি গড়েছ তুমি? পারে কি করতে এই অভিযোগ, নেই কোন কুশলতা তোমার?
10
স্পর্দ্ধা কি আছে কারও পিতামাতাকে এ কথা বলার, কেন তুমি এভাবে গড়েছ আমায়?
11
ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর, যিনি ভাবী দিনের রূপকার, বলেন সেই প্রভু পরমেশ্বর, আমার সন্তানদের সম্পর্কে প্রশ্ন করার নেই তোমার কোন অধিকার, অথবা আমার করণীয় কি, সে বিষয়ে বুদ্ধি দেবার নেই তোমার কোন অধিকার।
12
আমিই গড়েছি এই বিশ্বসংসার, সৃষ্টি করেছি মানুষ পৃথিবীর বুকে, আমারই ক্ষমতাবলে বিস্তার করেছি আমি আকাশমণ্ডল, সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি আমারই নিয়ন্ত্রণে।
13
আমিই সাইরাসকে প্রেরণা দিয়ে করে তুলেছি কর্মচঞ্চল আমারই উদ্দেশ্য সাধনে, সবাইকে আনবে সে সঠিক পথে, আমি সমতল করে দেব তার চলার পথ। পুনর্নির্মাণ করবে সে আমার নগরী জেরুশালেম। করবে মুক্তিদান আমার প্রজাদের, এর জন্য কেউ তাকে দেয় নি উৎকোচ অথবা দেয় নি তাকে কোন মূল্য, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন একথা।
14
প্রভু পরমেশ্বর ইসরায়েলকে বলেছেন, মিশর ও সুদানের ঐশ্বর্যসম্ভার হবে তোমার, শেবা দেশের দীর্ঘকায় মানুষ হবে তোমার ক্রীতদাস অনুসরণ করবে তোমার শৃঙ্খলে আবদ্ধ হয়ে। তোমার কাছে প্রণত হয়ে স্বীকার করবে তারা, ঈশ্বর সঙ্গে আছেন তোমার একমাত্র তিনিই ঈশ্বর।
15
ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, যিনি রক্ষা করেন তাঁর প্রজাদের তিনি নিজেকে গোপন রাখেন, করেন না আত্মপ্রচার!
16
নির্মাণ তরে যারা অসার প্রতিমা লজ্জিত হবে তারা, জর্জরিত হবে অপমানে।
17
কিন্তু প্রভু পরমেশ্বর রক্ষা করেছেন ইসরায়েলকে, তাঁর বিজয় অনন্তকাল স্থায়ী, কখনও লজ্জিত হবে না তাঁর প্রজাবৃন্দ।
18
প্রভু পরমেশ্বর সৃষ্টি করেছেন আকাশমণ্ডল স্বয়ং তিনিই ঈশ্বর তিনিই পৃথিবীর রূপকার, দিয়েছেন স্থায়ী সুদৃঢ় প্রতিষ্ঠা এই পৃথিবীকে। বিশৃঙ্খলা, শ্রীহীন, নিরর্থক নয় তাঁর এ সৃজন, মানবের বসতির জন্যই রচিত এই মনোরম স্থান। ইনি সেই ঈশ্বর যিনি বলেন, আমি প্রভু পরমেশ্বর, এক এবং অদ্বিতীয়।
19
কোন কথা আমি বলি নি কাউকে গোপনে অন্ধকারে রাখি নি সংগোপনে উদ্দেশ্য আমার। ইসরায়েলকে আমি বলি নি কখনও ‘অনুসন্ধান কর আমায় শ্রীহীন বিশৃঙ্খলার মাঝে। আমি প্রভু পরমেশ্বর, আমি সত্য কথা বলি যা কিছু সর্বাংশে ন্যায্যা তথা সঠিক ও সঙ্গত সবাইকে জানাই সে কথা।
20
প্রভু পরমেশ্বর বলেন, সাম্রাজ্যের পতন কালে জাতিবৃন্দের মধ্য থেকে রক্ষা পেয়েছ যারা, একত্র হও তোমরা সকলে, বিচারের জন্য প্রস্তুত কর নিজেদের।
21
এস, উপস্থিত কর বিচার্য বিষয়, প্রতিবাদীরা পরস্পর করুক আলোচনা, দীর্ঘকাল আগে কে করেছিল ভবিষ্যদ্বাণী আগামী দিনের কথা? সে কি আমি নই? আমিই সেই প্রভু পরমেশ্বর যিনি করেন উদ্ধার তাঁর প্রজাদের!
22
হে সমগ্র পৃথিবীর মানব, ফিরে এস আমার কাছে, লাভ কর পরিত্রাণ আমিই একমাত্র ঈশ্বর এক এবং অদ্বিতীয়।
23
আমার শপথ মিথ্যা হবার নয়, পরিবর্তনীয় নয় আমার মুখ নিঃসৃত অঙ্গীকার প্রতিটি মানব হবে নতজানু সম্মুখে আমার, আমার প্রতি আনুগত্যের শপথ নেবে তারা।
24
বলবে, একমাত্র প্রভু পরমেশ্বরের কাছেই আছে শক্তি ও বিজয়, কিন্তু ভক্তি করে না যারা তাঁকে তারা হবে উপহাসের পাত্র।
25
আমি প্রভু পরমেশ্বর, উদ্ধার করব আমি যাকোবের সমগ্র কুলকে, তারা গাইবে আমার বন্দনা গান।
← Chapter 44
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 51
Chapter 52
Chapter 53
Chapter 54
Chapter 55
Chapter 56
Chapter 57
Chapter 58
Chapter 59
Chapter 60
Chapter 61
Chapter 62
Chapter 63
Chapter 64
Chapter 65
Chapter 66
Chapter 46 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66