bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Luke 20
Luke 20
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 21 →
1
একদিন যীশু ধর্মগৃহে লোকদের উপদেশ দিচ্ছেন ও সুসমাচার প্রচার করছেন, এর মধ্যে প্রধান যাজকেরা ও ধর্মশিক্ষকরা প্রাচীনদের সঙ্গে এসে উপস্থিত হলো, এবং তাকে বলল, আমাদের বলো, তুমি কী ক্ষমতায় এই সব করছ?
2
তোমাকে যে এই ক্ষমতা দিয়েছে, সেই বা কে?
3
তিনি উত্তর করে তাদের বললেন, আমিও তোমাদের একটি কথা জিজ্ঞাসা করি, আমাকে বল;
4
যোহনের বাপ্তিস্ম স্বর্গ থেকে হয়েছিল, না মানুষ থেকে?
5
তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করল, বলল, যদি বলি, স্বর্গ থেকে, তা হলে এ বলবে, তোমরা কেন তাকে বিশ্বাস করনি?
6
আর যদি বলি, মানুষ থেকে, তবে লোকেরা সবাই আমাদের পাথর মারবে; কারণ তাদের ধারণা হয়েছে যে, যোহন ভাববাদী ছিলেন l
7
তারা উত্তর করল, জানি না, কোথা থেকে l
8
যীশু তাদের বললেন, তবে আমিও কী ক্ষমতায় এ সব করছি, তোমাদের বলবো নাl
9
পরে তিনি লোকদের এই গল্পকথা বলতে লাগলেন; কোনো ব্যক্তি আঙ্গুরের বাগান করেছিলেন, পরে তা কৃষকদের কাছে জমা দিয়ে অনেক দিনের জন্য অন্য দেশে চলে গেলেন l
10
পরে সঠিক সময়ে কৃষকদের কাছে এক দাসকে পাঠালেন, যেন তার আঙ্গুরক্ষেতের ফলের অংশ তাকে দেয়; কিন্তু কৃষকেরা তাকে মারধর করে খালি হাতে বিদায় করল l
11
পরে তিনি আর এক দাসকে পাঠালেন, তারা তাকেও মারধর ও অপমান করে খালি হাতে বিদায় করল l
12
পরে তিনি তৃতীয় দাসকে পাঠালেন, তারা তাকেও আহত করে বাইরে ফেলে দিল l
13
তখন আঙ্গুরক্ষেতের কর্তা বললেন, আমি কী করব? আমার প্রিয় ছেলেকে পাঠাব; হয় তো তারা তাকে সম্মান করবে;
14
কিন্তু কৃষকেরা তাঁকে দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এই ব্যক্তিই উত্তরাধিকারী; এস, আমরা একে হত্যা করি, যেন অধিকার আমাদেরই হয় l
15
পরে তাকে আঙ্গুরক্ষেতের বাইরে ফেলে হত্যা করল l এখন আঙ্গুরক্ষেতের মালিক তাদের কী করবেন?
16
তিনি এসে এই কৃষকদের বিনষ্ট করবেন, এবং জমি অন্য লোকদের দেবেন l এই কথা শুনে তারা বলল, এমন না হোক l
17
কিন্তু তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, তবে যা লেখা আছে তার অর্থ কী, “যে পাথরটিকে গাঁথকেরা অগ্রাহ্য করেছে, তাই-ই ঘরের কোনের প্রধান পাথর হয়ে উঠলো?”
18
সেই পাথরের উপরে যে পড়বে, সে ভেঙ্গে যাবে; কিন্তু সেই পাথর যার উপরে পড়বে, তাকে চুরমার করে ফেলবে l
19
সেই সময়ে অধ্যাপকরা ও প্রধান যাজকেরা তার উপরে হস্তক্ষেপ করতে চেষ্টা করল; আর তারা লোকদের ভয় করল; কারণ তারা বুঝেছিল যে, তিনি তাদেরই বিষয়ে সেই গল্প বলেছিলেন l
20
তখন তারা তার উপরে নজর রেখে, এমন কয়েকজন গুপ্তচর পাঠিয়ে দিল, যারা ছদ্মবেশী ধার্মিক সাজবে, যেন তার কথা ধরে তাকে রাজদ্বারে ও রাজ্যপালের কাছে সমর্পণ করতে পারে l
21
তারা তাঁকে জিজ্ঞাসা করল, হে গুরু, আমরা জানি, আপনি সঠিক কথা বলেন ও সঠিক শিক্ষা দেন, কারোর মুখ চেয়ে কথা বলেন না, কিন্তু সত্যভাবে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিচ্ছেন l
22
কৈসরকে কর দেওয়া আমাদের উচিত কি না?
23
কিন্তু তিনি তাদের চালাকি বুঝতে পেরে বললেন,
24
আমাকে একটি দীনার (মুদ্রা) দেখাও; এতে কার মূর্তি ও নাম লেখা আছে?
25
তারা বলল, কৈসরের, তখন তিনি তাদের বললেন, তবে যা যা কৈসরের, কৈসরকে দাও, আর যা ঈশ্বরের, ঈশ্বরকে দাও l
26
এতে তারা লোকদের সামনে তাঁর কথার কোনো ত্রূটি ধরতে পারল না, বরং তাঁর উত্তরে আশ্চর্যবোধ করতে লাগল l
27
আর সদ্দুকীদের যারা প্রতিবাদ করে বলে, পুনরুত্থান নেই, তাদের কয়েকজন কাছে এসে তাকে জিজ্ঞাসা করল,
28
“হে গুরু, মোশি আমাদের জন্য লিখেছেন, কারোর ভাই যদি স্ত্রীকে রেখে মারা যায়, আর তার সন্তান না থাকে, তবে তার ভাই সেই স্ত্রীকে বিয়ে করবে, ও নিজের ভাইয়ের জন্য বংশবৃদ্ধি করবে l”
29
ভালো, সাতটি ভাই ছিল; প্রথম জন একটি স্ত্রীকে বিয়ে করল, আর সে সন্তান না রেখে মারা গেল l
30
পরে দ্বিতীয় ও তৃতীয় ভাই সেই স্ত্রীকে বিয়ে করল;
31
এইভাবে সাতজনই সন্তান না রেখে মারা গেল l
32
শেষে সেই স্ত্রীও মারা গেল l
33
অতএব পুনরুত্থানে সে তাদের মধ্যে কার স্ত্রী হবে? তারা সাতজনই তো তাকে বিয়ে করেছিল l
34
যীশু তাদের বললেন, এই জগতের সন্তানেরা বিয়ে করে এবং বিবাহিতা হয় l
35
কিন্তু যারা সেই জগতের এবং মৃতদের মধ্যে থেকে পুনরুত্থানের অধিকারী হবার যোগ্য বলে গণ্য হয়েছে, তারা বিয়ে করা এবং বিবাহিত হয় না l
36
তারা আর মরতেও পারে না, কারণ তারা দূতদের সমান, এবং পুনরুত্থানের সন্তান হওয়ায় ঈশ্বরের সন্তান l
37
আবার মৃতেরা যে উত্থাপিত হয়, এটা মোশিও ঝোপের বৃত্তান্তে দেখিয়েছেন; কারণ তিনি প্রভুকে “অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর “ বলেন l
38
ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নন, কিন্তু জীবিতদের; কারণ তাঁর সামনে সবাই জীবিত l
39
তখন কয়েকজন অধ্যাপক বলল, “হে গুরু, আপনি ভালো বলেছেন!”
40
বাস্তবে সেই থেকে তাকে আর কোনো কথা জিজ্ঞাসা করতে তাদের সাহস হলো না l
41
আর তিনি তাদের বললেন, লোকে কেমন করে খ্রীষ্টকে দায়ূদের সন্তান বলে?
42
দায়ূদ তো আপনি গীতপুস্তকে বলেন, “প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডানদিকে বসো,
43
যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় না রাখি l”
44
অতএব দায়ূদ তাঁকে প্রভু বলেন; তবে তিনি কীভাবে তাঁর সন্তান?
45
যখন সবই শুনছিল তখন তিনি নিজের শিষ্যদের বললেন,
46
“অধ্যাপকদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে চায়, এবং হাটেবাজারে লোকদের মঙ্গলবাদ, সমাজগৃহে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান জায়গা ভালোবাসে;
47
তারা বিধবাদের গৃহ দখল করে; এবং লোকদের দেখাবার জন্য বড় বড় প্রার্থনা করে, তারা বিচারে আরও বেশি শাস্তি পাবে l
← Chapter 19
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 21 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24