bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Matthew 14
Matthew 14
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 15 →
1
সেই সময় হেরোদ রাজা যীশুর বার্তা শুনতে পেলেন,
2
আর নিজের দাসদেরকে বললেন, ইনি সেই যোহন বাপ্তিস্মদাতা; তিনি মৃতদের মধ্যে থেকে উঠেছেন, আর সেই জন্য অলৌকিক কাজ সব করতে পারছেন ।
3
কারণ হেরোদ নিজের ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার জন্য যোহনকে ধরে বেঁধে কারাগারে রেখেছিলেন;
4
কারণ যোহন তাঁকে বলেছিলেন, ওকে রাখা আপনার উচিত নয়।
5
আর তিনি তাঁকে হত্যা করতে ইচ্ছা করলেও লোকদেরকে ভয় করতেন, কারণ লোকে তাঁকে ভাববাদী বলে মানত।
6
কিন্তু হেরোদের জন্মদিন এলো, হেরোদিয়ার মেয়ে সভার মধ্যে নেচে হেরোদকে সন্তুষ্ট করল।
7
এই জন্য তিনি শপথ করে বললেন, “তুমি যা চাইবে, তাই তোমাকে দেব।”
8
তখন সে নিজের মায়ের পরামর্শ অনুসারে বলল, “যোহন বাপ্তিস্মদাতার মাথা থালায় করে আমাকে দিন।”
9
এতে রাজা দুঃখিত হলেন, কিন্তু নিজের শপথের কারণেএবং যারা তাঁর সঙ্গে বসেছিল, তাদের কারণে, তা দিতে আজ্ঞা করলেন,
10
তিনি লোক পাঠিয়ে কারাগারে যোহনের মাথা কাটালেন।
11
আর তাঁর মাথাটি একখানা থালায় করে এনে সেই মেয়েকে দাও য়া হল; আর সে তা মায়ের কাছে নিয়ে গেল।
12
পরে তাঁর শিষ্যরা এসে দেহটি নিয়ে গিয়ে তাঁর কবর দিল এবং যীশুর কাছে এসে তাঁকে খবর দিল।
13
যীশু তা শুনে সেখান থেকে নৌকায় করে একা এক নির্জন জায়গায় গেলেন; আর লোকসবাই তা শুনে নানা শহর থেকে এসে হাঁটা পথ তাঁর অনুসরণ করল।
14
তখন তিনি বের হয়ে প্রচুর লোক দেখে তাদের প্রতি তাঁর করুনা হলএবং তাদের অসুস্থ লোকদেরকে সুস্থ করলেন।
15
পরে সন্ধ্যা হলে শিষ্যরা কাছে এসে তাঁকে বললেন, এ জায়গা নির্জন, বেলাও হয়ে গিয়েছে; লোকদেরকে বিদায় করুন, যেন ওরা গ্রামে গ্রামে গিয়ে নিজেদের নিজেদের জন্য খাবার কিনে নেয়।
16
যীশু তাঁদের বললেন, ওদের যাবার প্রয়োজন নেই, তোমরাই ওদেরকে খাবার দাও।
17
তাঁরা তাঁকে বললেন, আমাদের এখানে শুধু পাঁচটা রুটি ও দুটো মাছ ছাড়া আর কিছুই নেই।
18
তিনি বললেন, সেগুলি এখানে আমার কাছে আন।
19
পরে তিনি লোকসবাইকে ঘাসের উপরে বসতে আদেশ করলেন; আর সেই পাঁচটা রুটি ও দুটো মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেনএবং রুটি ভেঙ্গে শিষ্যদেরকে দিলেন, শিষ্যেরা লোকদেরকে দিলেন।
20
তাতে সবাই খাবার খেয়ে সন্তুষ্ট হল; এবং তাঁরা অবশিষ্ট গুঁড়াগাঁড়া পূর্ণ বারো ডালা তুলে নিলেন।
21
যারা খাবার খেয়েছিল, তারা স্ত্রী ও শিশু ছাড়া অনুমান পাঁচ হাজার পুরুষ ছিল।
22
আর যীশু তখনই শিষ্যদেরকে বলে দিলেন, যেন তাঁরা নৌকায় উঠে তাঁর আগে অন্য পারে যান, আর এর মধ্যে তিনি লোকদেরকে বিদায় করে দিলেন ।
23
পরে তিনি লোকদেরকে বিদায় করে নির্জনে প্রার্থনা করবার জন্য পর্বতে উঠলেন। সন্ধ্যা হলে তিনি সেই জায়গায় একা থাকলেন।
24
কিন্তু নৌকাটা ডাঙ্গা থেকে অনেকটা দূরে গিয়ে পড়েছিল, ঢেউয়ে টলমল করছিল, কারণ হাওয়া বইছিল।
25
পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে তাঁদের কাছে এলেন।
26
তখন শিষ্যেরা তাঁকে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে দেখে ভয় পেয়ে বললেন, “এ যে ভুত!” আর ভয়ে চেঁচাতে লাগলেন।
27
কিন্তু যীশু তখনই তাঁদের সাথে কথা বললেন, সাহস কর, এ আমি, ভয় কর না।
28
তখন পিতর উত্তর করে তাঁকে বললেন, হে প্রভু, যদি আপনি হন, তবে আমাকে জলের উপর দিয়ে আপনার কাছে যেতে আজ্ঞা করুন।
29
তিনি বললেন, এস; তাতে পিতর নৌকা থেকে নেমে জলের উপর দিয়ে হেঁটে যীশুর কাছে চললেন।
30
কিন্তু বাতাস দেখে তিনি ভয় পেলেনএবং ডুবে যেতে যেতে চিৎকার করে ডেকে বললেন, হে প্রভু, আমায় রক্ষা করুন।
31
তখনই যীশু হাত বাড়িয়ে তাঁকে ধরলেন, আর তাঁকে বললেন, হে অল্পবিশ্বাসী, কেন সন্দেহ করলে?
32
পরে তাঁরা নৌকায় উঠলে বাতাস থেমে গেল।
33
আর যাঁরা নৌকায় ছিলেন, তাঁরা এসে তাঁকে প্রণাম করে বললেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র।
34
পার হয়ে তাঁরা গিনেষরৎ প্রদেশে এলো।
35
সেখানকার লোকেরা তাঁকে চিনতে পেরে চারদিকে সেই দেশের সব জায়গায় খবর পাঠালএবং যত অসুস্থ লোক ছিল, সবাইকে তাঁর কাছে আনল;
36
আর তাঁকে বিনতি করল, যেন ওরা তাঁর পোশাকের ঝালর মাত্র স্পর্শ করতে পায়; আর যত লোক স্পর্শ করল, সবাই সুস্থ হল।
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 15 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28