bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Matthew 8
Matthew 8
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 9 →
1
তিনি পাহাড় থেকে নামলে প্রচুর লোক তাঁকে অনুসরণ করল।
2
আর দেখ, এক জন কুষ্ঠ রোগী কাছে এসে তাঁকে প্রণাম করে বলল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে ভালো করতে পারেন।
3
তখন তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, বললেন, “আমার ইচ্ছা, তুমি ভালো হয়ে যাও,” আর তখনই সে কুষ্ঠ রোগ থেকে ভালো হয়ে গেল।
4
পরে যীশু তাকে বললেন, “দেখ, এই কথা কাউকেও বলো না; কিন্তু যাজকের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং মোশির আদেশমত উপহার দাও, তাদের কাছে সাক্ষ্য দেবার জন্য।”
5
আর তিনি কফরনাহূমে প্রবেশ করলে এক জন শতপতি তাঁর কাছে এসে বিনতি করে বললেন,
6
হে প্রভু, আমার দাস ঘরে পক্ষাঘাতে পড়ে আছে, ভীষণ যন্ত্রণা পাচ্ছে।
7
যীশু তাকে বললেন, আমি গিয়ে তাকে সুস্থ করব।
8
শতপতি উত্তর করলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে, আপনি আমার বাড়িতে আসেন; কেবল কথায় বলুন, তাতেই আমার দাস সুস্থ হবে।
9
কারণ আমাকেও অপরের কথা মত চলতে হয়, আবার সেনারা আমার কথা মত চলে; আমি তাদের এক জনকে ‘যাও’ বললে সে যায় এবং অন্যকে ‘এস’ বললে সে আসে, আর আমার দাসকে ‘এই কাজ কর’ বললে সে তা করে।
10
এই কথা শুনে যীশু অবাক হলেন এবং যারা পিছন পিছন আসছিল, তাদের বললেন, আমি তোমাদের সত্য বলছি, ইস্রায়েলের মধ্যে কারো এত বড় বিশ্বাস দেখতে পাইনি।
11
আর আমি তোমাদের বলছি, অনেকে পূর্ব ও পশ্চিম দিক থেকে আসবে এবং অব্রাহাম, ইসহাক, যাকোবের সাথে স্বর্গ রাজ্যে একসঙ্গে বসবে;
12
কিন্তু রাজ্যের সন্তানদেরকে বাইরের অন্ধকারে ফেলে দাও য়া যাবে; সেই জায়গায় কান্নাকাটি ও দাঁতে দাঁতে ঘসবে ।
13
পরে যীশু সেই শতপতিকে বললেন, চলে যাও, যেমন বিশ্বাস করলে, তেমনি তোমার প্রতি হোক। আর সেই সময়েই তার দাস সুস্থ হল।
14
আর যীশু পিতরের ঘরে এসে দেখলেন, তাঁর শাশুড়ী বিছানায় শুয়ে আছে কারণ তাঁর জ্বর হয়েছে।
15
পরে তিনি তাঁর হাত স্পর্শ করলেন, আর জ্বর ছেড়ে গেল; তখন তিনি উঠে যীশুর সেবা করতে লাগলেন।
16
সন্ধ্যা হলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাঁর কাছে আনল, তাতে তিনি বাক্যের মাধ্যমে সেই আত্মাদেরকে ছাড়ালেন এবং সব অসুস্থ লোককে সুস্থ করলেন;
17
যেন যিশাইয় ভাববাদীর দ্বারা বলা কথা পূর্ণ হয়, “তিনি নিজে আমাদের দুর্বলতা সব গ্রহন করলেন ও রোগ সব বহন করলেন।”
18
আর যীশু নিজের চারদিকে প্রচুর লোক দেখে গালীল সাগরের অন্য পারে যেতে আদেশ দিলেন ।
19
তখন এক জন ধর্ম-শিক্ষক এসে তাঁকে বললেন, হে গুরু, আপনি যে কোনো জায়গায় যাবেন, আমি আপনার পিছন পিছন যাব।
20
যীশু তাঁকে বললেন, শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে; কিন্তু মানবপুত্রের মাথা রাখবার জায়গা নেই।
21
শিষ্যদের মধ্যে আর এক জন তাঁকে বললেন, হে প্রভু, আগে আমার পিতাকে কবর দিয়ে আসতে অনুমতি দিন ।
22
কিন্তু যীশু তাঁকে বললেন, আমার পিছনে এস; মৃতেরাই নিজের নিজের মৃতদের কবর দিক।
23
আর তিনি নৌকায় উঠলে তাঁর শিষ্যরা তাঁর পিছনে গেলেন।
24
আর দেখ, সমুদ্রে ভীষণ ঝড় উঠল, এমন কি, নৌকার উপর ঢেউ; কিন্তু যীশু তখন ঘুমোছিলেন।
25
তখন শিষ্যরা তাঁর কাছে গিয়ে তাঁকে জাগিয়ে বললেন, হে প্রভু, আমাদের বাঁচান, আমরা মারা গেলাম।
26
তিনি তাদের বললেন, হে অল্প বিশ্বাসীরা, কেন তোমরা এত ভয় পাচ্ছ? তখন তিনি উঠে বাতাস ও সমুদ্রকে ধমক দিলেন; তাতে থেমে গেল।
27
আর সেই লোকেরা অবাক হয়ে বললেন, আঃ! ইনি কেমন লোক, বাতাস ও সমুদ্রও যে এর আদেশ মানে!
28
পরে তিনি অন্যপারে গাদারীয়দের দেশে গেলে দুই জন ভূতগ্রস্থ লোক কবরস্থান থেকে বের হয়ে তাঁর সামনে উপস্থিত হল; তারা এত ভয়ংকর ছিল যে, ঐ পথ দিয়ে কেউই যেতে পারত না।
29
আর দেখ, তারা চেঁচিয়ে উঠল, বলল, হে ঈশ্বরের পুত্র, আপনার সাথে আমাদের সম্পর্ক কি? আপনি কি নিদ্দিষ্ট সময়ের আগে আমাদের যন্ত্রণা দিতে এখানে এলেন?
30
তখন তাদের থেকে কিছু দূরে বড় এক শূকর পাল চরছিল।
31
তাতে ভূতেরা বিনতি করে তাঁকে বলল, যদি আমাদেরকে ছাড়ান, তবে ঐ শূকর-পালে পাঠিয়ে দিন।
32
তিনি তাদের বললেন, চলে যাও। তখন তারা বের হয়ে সেই শূকর-পালের মধ্যে প্রবেশ করল; আর দেখ, সমস্ত শূকর খুব জোরে ঢালু পাড় দিয়ে দৌড়িয়ে গিয়ে সমুদ্রে পড়ল, ও জলে ডুবে মারা গেল ।
33
তখন পালকেরা পালিয়ে গেলএবং শহরে গিয়ে সব বিষয়, বিশেষভাবে সেই ভূতগ্রস্থের বিষয় বর্ণনা করল।
34
আর দেখ, শহরের সব লোক যীশুর সাথে দেখা করবার জন্য বের হয়ে এলো এবং তাঁকে দেখে নিজেদের জায়গা থেকে চলে যেতে বিনতি করল।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28