bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali 2017 (বাঙালি বাইবেল)
/
Matthew 16
Matthew 16
Bengali 2017 (বাঙালি বাইবেল)
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 17 →
1
পরে ফরীশীরা ও সদ্দুকীরা তাঁর কাছে এসে পরীক্ষা করার জন্য, তাঁকে অনুরোধ করল, যেন তিনি তাদের আকাশ থেকে কোন চিহ্ন দেখান।
2
কিন্তু তিনি এর উত্তরে তাদের বললেন, “সন্ধ্যা হলে তোমরা বলে থাক, আজ আবহাওয়া ভাল থাকবে, কারণ আকাশ লাল হয়েছে।
3
আর সকালে বলে থাক, আজ ঝড় হবে, কারণ আকাশ লাল ও মেঘাচ্ছন্ন হয়ে আছে। তোমরা আকাশের লক্ষণ বুঝতে পার, কিন্তু কালের চিহ্নের বিষয়ে বুঝতে পার না।
4
এই কালের মন্দ ও ব্যভিচারী লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু যোনার চিহ্ন ছাড়া আর কোন চিহ্ন তাদের দাও য়া হবে না।” তখন তিনি তাদের ছেড়ে চলে গেলেন।
5
শিষ্যেরা অন্য পাড়ে যাবার সময় রুটি নিতে ভুলে গিয়েছিলেন।
6
যীশু তাঁদের বললেন, তোমরা সতর্ক হও, ফরীশী ও সদ্দুকীদের তাড়ী (খামির) থেকে সাবধান থাক।
7
তখন তাঁরা নিজেদের মধ্য তর্ক করে বলতে লাগলেন, আমরা রুটি আনিনি বলে তিনি এমন বলছেন।
8
তা বুঝতে পেরে যীশু বললেন, “হে অল্পবিশ্বাসীরা, তোমরা রুটি আননি বলে কেন নিজেদের মধ্য তর্ক করছ?
9
এখনও কি বোঝ না, মনেও কি পড়ে না, সেই পাঁচ হাজারের খাবার পাঁচটি রুটি, আর কত ঝুড়ি তুলে নিয়েছিলে?
10
এবং সেই চার হাজারের খাবার সাতটি রুটি, আর কত ঝুড়ি তুলে নিয়েছিলে?
11
তোমরা কেন বোঝ না যে, আমি তোমাদের রুটি র বিষয়ে বলি নি? কিন্তু তোমরা ফরীশী ও সদ্দুকীদের খামির থেকে সাবধান থাক।”
12
তখন তাঁরা বুঝলেন, তিনি রুটি র খামির থেকে নয়, কিন্তু ফরীশী ও সদ্দুকীদের শিক্ষা থেকে সাবধান থাকার কথা বলছেন।
13
পরে যীশু কৈসরিয়ার ফিলিপীর অঞ্চলে গিয়ে তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করলেন, “মনুষ্যপুত্র কে, এ বিষয়ে লোকে কি বলে?”
14
তাঁরা বললেন, “কেউ কেউ বলে, আপনি বাপ্তিস্মদাতা যোহন, কেউ কেউ বলে, আপনি এলিয়, আর কেউ কেউ বলে, আপনি যিরমিয় কিংবা ভাববাদীদের কোন এক জন।”
15
তিনি তাঁদের বললেন, “কিন্তু তোমরা কি বল, আমি কে?”
16
শিমোন পিতর এর উত্তরে বললেন, “আপনি সেই খ্রীষ্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র।”
17
তখন যীশু তাঁকে বললেন, “যোনার পুত্র শিমোন, ধন্য তুমি! কেননা রক্তমাংস তোমার কাছে এ বিষয় প্রকাশ করে নি, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করেছেন।”
18
আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী গাঁথব, আর নরকের (মৃত্যুর) কোন শক্তিই তার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না।
19
আমি তোমাকে স্বর্গ রাজ্যের চাবিগুলি দেব, আর তুমি পৃথিবীতে যা কিছু বাঁধবে, তা স্বর্গে বাঁধা হবে এবং পৃথিবীতে যা কিছু মুক্ত করবে, তা স্বর্গে মুক্ত হবে।
20
তখন তিনি শিষ্যদেরকে এই আদেশ দিলেন, আমি যে সেই খ্রীষ্ট, এ কথা কাউকে বল না।
21
সেই সময় থেকে যীশু তাঁর শিষ্যদেরকে স্পষ্টই বললেন যে, “তাঁকে যিরুশালেমে যেতে হবেএবং প্রাচীনদের, প্রধান যাজকদের ও ব্যবস্থার শিক্ষকদের কাছ থেকে অনেক দুঃখ সহ্য করতে হবে ও মৃত্যু বরণ করতে হবে, আর তৃতীয় দিনে মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে হবে।”
22
তখন পিতর তাঁকে একপাশে নিয়ে গিয়ে বকতে লাগলেন, বললেন, “প্রভু, এইসব আপনার থেকে দূরে থাকুক, এইসব আপনার প্রতি কখনও ঘটবে না।”
23
কিন্তু তিনি মুখ ফিরিয়ে পিতরকে বললেন, “আমার কাছ থেকে দূর হও, শয়তান, তুমি আমার বাধা স্বরূপ, কারণ যা ঈশ্বরের, তা নয়, কিন্তু যা মানুষের, তাই তুমি ভাবছ।”
24
তখন যীশু তাঁর শিষ্যদেরকে বললেন, “কেউ যদি আমাকে অনুসরণ করতে চায়, তবে সে নিজেকে অস্বীকার করুক, নিজের ক্রুশ তুলে নিক এবং আমাকে অনুসরণ করুক।
25
যে কেউ তার প্রাণ রক্ষা করতে ইচ্ছা করে, সে তা হারাবে, আর যে কেউ আমার জন্য প্রাণ হারায়, সে তা পাবে।
26
মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে নিজের প্রাণ হারায়, তবে তার কি লাভ হবে? কিম্বা মানুষ তার প্রাণের পরিবর্তে কি দিতে পারে?”
27
কারণ মনুষ্যপুত্র তাঁর দূতেদের সঙ্গে, তাঁর পিতার প্রতাপে আসবেন, আর তখন প্রত্যেক ব্যক্তিকে তার কাজ অনুযায়ী ফল দেবেন।
28
আমি তোমাদের সত্যি বলছি, যারা এখানে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে এমন কয়েক জন আছে, যারা কোন মতে মৃত্যু দেখবে না, যে পর্য্যন্ত মনুষ্যপুত্রকে তাঁর রাজ্যে আসতে না দেখে ।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 17 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28