bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Esther 1
Esther 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 2 →
1
পারস্য দেশের সম্রাট অহশ্বেরশের রাজধানী ছিল শুশন।
2
তিনি ভারত থেকে সুদান পর্যন্ত একশো সাতাশটি প্রদেশের উপর রাজত্ব করতেন।
3
তাঁর রাজত্বকালের তৃতীয় বৎসরে তিনি সমস্ত অধ্যক্ষ ও রাজপুরুষদের জন্য ভোজের আয়োজন করলেন। পারস্য ও মিডিয়া দেশের সমস্ত সৈন্যাধ্যক্ষ, প্রদেশগুলির শাসনকর্তা এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা এই ভোজে উপস্থিত ছিলেন।
4
একশো আশি দিন ধরে তিনি তাঁর সাম্রাজ্যের ধনসম্পদ, অতুল বৈভব ও ঐশ্বর্যের প্রদর্শনী করলেন।
5
এরপর সম্রাট রাজধানী শুশনের উচ্চনীচ, ধনীদরিদ্র নির্বিশেষে সমস্ত লোকের জন্য ভোজের ব্যবস্থা করলেন। রাজবাড়ীর বাগানে সাতদিন ধরে এই ভোজপর্ব চলল।
6
বাগানের মাঝখানের চত্বরটি সাজানো হয়েছিল সাদা আর নীল রঙের সুতির পর্দায়। বেগুনী রঙের সুতো দিয়ে তৈরী পর্দার দড়িগুলি স্ফটিকস্তম্ভের উপরে রূপোর ছোট ছোট বালাতে আটকানো ছিল। মার্বেল ও নানারঙের মূল্যবান মণিমুক্তো দিয়ে মোজেইক করা মেঝের উপর সাজানো ছিল সোনা ও রূপোর আসনগুলি।
7
রাজার জন্য প্রস্তুত উৎকৃষ্ট সুরা স্বর্ণপাত্রে নিমন্ত্রিতদের অপর্যাপ্তভাবে পরিবেশন করা হল। স্বর্ণপাত্র গুলির প্রত্যেকটির নকসা ও আকৃতি ছিল নানান ধরণের।
8
রাজা তাঁর পরিচারকদের আদেশ দিলেন অতিথিদের সুরা পরিবেশনে যেন কোন কার্পণ্য করা না হয়।
9
রাজমহিষী বষ্টীও প্রাসাদের অন্তঃপুরে মহিলাদের জন্য ভোজের আয়োজন করলেন।
10
ভোজের সপ্তম দিনে সুরাপানে মত্ত রাজা আনন্দে মেতে উঠলেন। সেই সময় তিনি সাতজন নপুংসককে ডেকে পাঠালেন। এরা ছিল তাঁর ব্যক্তিগত সেবক। এরা হলঃ মহমন, বিস্থা, হর্বোনা, বিগ্থা, অবগথ, সেথর, কর্ক্কস।
11
রাজা তাদের আদেশ দিলেন যেন তারা রাণী বষ্টীকে রাজমুকুট পরিয়ে রাজার সামনে নিয়ে আসে। তাঁর ইচ্ছা, সমস্ত রাজপুরুষ ও অতিথিরা রাণীর অপরূপ রূপলাবণ্য দেখুক। রাজমহিষী বষ্টী ছিলেন প্রকৃতই পরমা সুন্দরী।
12
নপুংসকদের কাছে রাজার আদেশ শুনেও রাণী বষ্টী রাজার সামনে আসতে সম্মত হলেন না। ফলে সম্রাটের বুকে জ্বলে উঠল ক্রোধের আগুন।
13
রাজা রীতি অনুসারে আইনশৃঙ্খলা বিষয়ে বিশেষজ্ঞদের মতামত জানার জন্য তাঁদের ডেকে পাঠালেন।
14
এই বিশেষজ্ঞদের নাম ছিল: কর্শনা, শেথর, অদমাথা, তর্শীশ, মেরস, মর্সনা ও মমূখন-পারস্য ও মিডিয়া দেশের এই সাতজন রাজপুরুষ রাজ্যে উচ্চপদের অধিকারী ছিলেন।
15
রাজা এই রাজপুরুষদের বললেনঃ আমি সম্রাট অহশ্বেরশ, রাজমহিষী বষ্টীর কাছে আমার পরিচারকদের মাধ্যমে একটি আদেশ পাঠিয়েছিলাম কিন্তু তিনি আমার আদেশ অমান্য করেছেন। এখন আইন অনুসারে তাঁর প্রতি আমাদের কি করা উচিত?
16
তখন মমুখন রাজা ও রাজপুরুষদেরর সামনে ঘোষণা করে বললেন, মহারাণী বষ্টী কেবলমাত্র রাজাকেই অপমান করেন নি, অপমান করেছেন তাঁর রাজকর্মচারীদের, এমন কি সাম্রাজ্যের সমস্ত প্রজাদের।
17
মহারাণী যা করেছেন সে কথা শোনামাত্রই রাজ্যের সমস্ত মহিলা তাদের স্বামীদের তুচ্ছজ্ঞান করবে। তারা বলবে, সম্রাট অহশ্বেরশ মহারাণী বষ্টীকে তাঁর কাছে আসার আদেশ দিয়েছিলেন কিন্তু রাণী সেই আদেশ অমান্য করেছেন।
18
যখন পারস্য ও মিডিয়ার রাজপুরুষদের স্ত্রীরা রাণীর এই আচরণের কথা শুনবে তখন তারাও তাদের স্বামীদের ঐ রকম কথা বলবে। এইভাবে স্ত্রীরা আর স্বামীদের সম্মান দেবে না এবং স্বামীরা স্ত্রীদের উপর ক্রুদ্ধ হয়ে উঠবে।
19
হে মহারাজ, যদি আপনার সম্মতি থাকে তাহলে এই রাজাজ্ঞা ঘোষণা করুন যে বষ্টী আর কখনও রাজার সামনে আসতে পারবেন না। এই আদেশ যেন কখনও পরিবর্তিত না হয়। পারস্য ও মিডিয়ার শাসন ব্যবস্থায় এই আদেশ আইনরূপে গৃহীত ও লিপিবদ্ধ করা হোক এবং কোন শ্রেষ্ঠ মহিলাকে রাজমহিষীরূপে গ্রহণ করা হোক।
20
আপনার এই রাজাজ্ঞা সমগ্র রাজ্যে ঘোষিত হলে ধনী বা দরিদ্র প্রত্যেক স্ত্রী তাদের স্বামীকে যথাযথ সম্মান দেবে।
21
মমূখনের এই পরামর্শে রাজা ও রাজকর্মচারী সকলেই সম্মত হলেন।
22
প্রত্যেক প্রদেশের ভাষা ও লিপি অনুসারে সাম্রাজ্যের সর্বত্র এই রাজাদেশ ঘোষিত হলঃ প্রত্যেক গৃহে স্বামীই হবে গৃহকর্তা ও গৃহের চূড়ান্ত ক্ষমতা থাকবে তারই হাতে।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10