bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Esther 2
Esther 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 3 →
1
ক্রমে রাজার ক্রোধ শান্ত হল। তিনি বষ্টীর কাজ ও তার বিরুদ্ধে জারী করা রাজাদেশ সম্পর্কে চিন্তা করতে লাগলেন।
2
এই সময় রাজার কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা রাজাকে পরামর্শ দিয়ে বললেন, মহারাজ, আপনার মহিষী হবার জন্য সুন্দরী, যুবতী কুমারীদের অনুসন্ধান করাচ্ছেন না কেন?
3
আপনার সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশে রাজকর্মচারী নিযুক্ত করুন-তাদের আদেশ দিন যেন তারা সমস্ত সুন্দরী যুবতীদের রাজধানী শুশনে আপনার অন্তঃপুরে নিয়ে আসে। অন্তঃপুরে মহিলাদের রক্ষক নপুংসক হেগয়ের তত্ত্বাবধানে তাদের রাখা হোক ও প্রসাধনী পরিচর্যায় তাদের সুশোভিত করা হোক।
4
তারপর রূপসী কন্যাদের মধ্যে যিনি আপনার দৃষ্টিতে সর্বোত্তম বলে বিবেচিত হবেন তাঁকে বষ্টীর স্থানে রাজমহিষীরূপে বরণ করা হোক। রাজা এই কথায় খুশী হয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করলেন।
5
সেই সময় শুশনে যায়ীরের পুত্র মর্দখয় বাস করতেন। তিনি ছিলেন ইহুদী ও বিন্যামীন গোষ্ঠীর শিমিয়ি ও কীশের বংশধর।
6
ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার যিহুদীয়ারাজ যিহোয়াখিনের সঙ্গে একদল লোককে জেরুশালেম থেকে বন্দী করে নির্বাসনে নিয়ে গিয়েছিলেন। সেই বন্দীদের মধ্যে ছিলেন মর্দখয়।
7
ইষ্টের নামে মর্দখয়ের এক আত্মীয়া ছিলেন। তাঁর হিব্রু নাম হল হদ্সা। তিনি ছিলেন পরমাসুন্দরী ও তাঁর দৈহিক গঠন ছিল অত্যন্ত আর্কষণীয়। তাঁর পিতামাতার মৃত্যু হওয়ায় মর্দখয় তাঁকে নিজের কন্যার মত প্রতিপালন করছিলেন।
8
রাজাজ্ঞা ঘোষিত হওয়ার পর অনেক কন্যাকে শুশনে নিয়ে আসা হল। ইষ্টের তাদের মধ্যে ছিলেন, তাঁকেও রাজার অন্তঃপুরে হেগয়ের তত্ত্বাবধানে রাখা হল।
9
ইষ্টেরের প্রতি হেগয়ের স্নেহদৃষ্টি পড়ল। অনতিবিলম্বে হেগয় ইষ্টেরের জন্য সৌন্দর্য পরিচর্যার ও বিশেষ আহারের আয়োজন করলেন, অন্তঃপুরের সর্বোৎকৃষ্ট স্থানে তাঁকে রাখা হল। রাজপ্রাসাদের বাছাই করা সাতজন পরিচারিকাকে তাঁর সেবায় নিয়োগ করা হল।
10
মর্দখয়ের পরামর্শ অনুযায়ী ইষ্টের এ কথা গোপন করলেন যে তিনি একজন ইহুদী কন্যা।
11
ইষ্টের কেমন আছেন ও তাঁর প্রতি কি করা হচ্ছে সে কথা জানার জন্য মর্দখয় প্রতিদিন অন্তঃপুরের প্রাঙ্গণে ঘোরাফেরা করতেন।
12
একবছর নিয়মিত ভাবে এই সব মহিলাদের সৌন্দর্য পরিচর্যা করা হল। প্রথম ছমাস ও পরের ছমাস সুগন্ধি তেলে তাদের অঙ্গ মর্দন করা হত। তারপর পালা অনুসারে প্রত্যেক যুবতীকে রাজা অহশ্বেরশের কাছে নিয়ে যাওয়া হত।
13
অন্তঃপুর থেকে রাজপ্রাসাদে যাবার সময় সে যা চাইত, তাই তাকে নিয়ে যেতে দেওয়া হত।
14
তাকে সন্ধ্যেবেলা রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হত ও পরের দিন সকালে অন্য একটি অন্তঃপুরে পৌঁছে দেওয়া হত, যে অন্তঃপুরে নপুংসক শাসাগসের তত্ত্বাবধানে রাজার উপপত্নীরা থাকতেন। রাজা প্রসন্ন হয়ে তার নাম ধরে না ডাকা পর্যন্ত সে আর রাজার সামনে যেতে পারত না।
15
ক্রমে রাজার কাছে যাবার জন্য ইষ্টেরের পালা এল। ইষ্টের ছিলেন মর্দখয়ের আত্মীয় অবীহয়িলের কন্যা। এঁকে মর্দখয় পোষ্যকন্যা করেছিলেন। ইষ্টেরকে দেখে সকলেই মুগ্ধ হল। এবার ইষ্টেরের পালা। ইষ্টের নিজের ইচ্ছামত কিছুই নিলেন না অন্তঃপুরের রক্ষক হেগয়ের কথামত তিনি সুসজ্জিত হলেন।
16
রাজা অহশ্বেরশের রাজত্বের সপ্তম বৎসরের দশম মাসে অর্থাৎ টেবেৎ মাসে ইষ্টেরকে রাজপ্রাসাদে রাজার সামনে আনা হল।
17
ইষ্টেরকে দেখে রাজা মুগ্ধ হয়ে গেলেন। অন্য সকলের চেয়ে ইষ্টের বেশী রাজ-অনুগ্রহ লাভ করলেন। রাজা তাঁকে রাজমুকুট পরিয়ে বষ্টীর স্থানে রাজমহিষীরূপে বরণ করলেন।
18
এরপর রাজা ইষ্টেরের সম্মানে এক মহাভোজের আয়োজন করলেন ও সাম্রাজ্যের রাজপুরুষ ও রাজকর্মচারীদের সেই ভোজে আমন্ত্রণ জানালেন। সমগ্র সাম্রাজ্যে একদিনের ছুটি ঘোষণা করলেন ও রাজা উদারহস্তে উপহার বিতরণ করলেন।
19
রাজা ইতিমধ্যে মর্দখয়কে প্রশাসকরূপে নিযুক্ত করেলন।
20
ইষ্টের তখনও প্রকাশ করেননি যে তিনি ইহুদী।মর্দখয় তাঁকে একথা প্রকাশ করতে বারণ করেছিলেন। ইষ্টের মর্দখয়ের কাছে থাকার সময়ে যেমন বাধ্য ছিলেন ঠিক সেইমত বাধ্যতা এখনও দেখালেন।
21
মর্দখয় যে সময়ে রাজপ্রাসাদে তাঁর দায়িত্ব পালন করছিলেন সেই সময় রাজার কক্ষের দুজন দ্বাররক্ষী নপুংসক বিগ্থন ও তেরশ রাজা অহশ্বেরশের উপর ক্রুদ্ধ হয়ে তাঁকে হত্যার ষড়যন্ত্র করে।
22
মর্দখয় এই ষড়যন্ত্রের বিষয় জানতে পারেন ও রাণী ইষ্টেরকে সে কথা জানান। মর্দখয়ের কাছে এই ষড়যন্ত্রের সংবাদ শুনে ইষ্টের সে কথা রাজাকে জানিয়ে দিলেন।
23
অনুসন্ধান করে সেই সংবাদের সত্যতা প্রমাণিত হল। শাস্তিস্বরূপ ঐ দুজন দ্বাররক্ষীকে ফাঁসি দেওয়া হল। রাজার আদেশে এই সমস্ত কথা তাঁরই সামনে রাজবংশের বিবরণীতে লিপিবদ্ধ করে রাখা হল।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10