bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Esther 7
Esther 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 8 →
1
রাজা আর হামান ইষ্টেরের ভোজে যোগ দিতে গেলেন।
2
সুরা পরিবেশনের সময় রাজা ইষ্টেরকে আবার জিজ্ঞাসা করলেন, রাণী ইষ্টের, তুমি কি চাও? তুমি যা বলবে, তোমার জন্য আমি তাই করব। এমনকি আমার সাম্রাজ্যের অর্ধেক অংশও আমি তোমাকে দিতে প্রস্তুত।
3
রাণী ইষ্টের বললেন, মহারাজ যদি প্রসন্ন হয়ে আমার বিনীত অনুরোধ রাখেন, তাহলে আমার এবং আমার স্বজাতির প্রাণরক্ষা করুন। আমাদের সমূলে নিধন করার চক্রান্ত করা হয়েছে।
4
হত্যার জন্য আমাকে এবং আমার লোকদের শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছে। যদি ক্রীতদাস করার জন্য বিক্রী করা হত, তাহলে আমি কিছু বলতাম না আর আপনাকে বিরক্তও করতাম না। কিন্তু এখন আমাদের প্রাণসংশয়! আমাদের সম্পূর্ণভাবে নির্মূল করা হবে।
5
রাজা অহশ্বেরশ রাণী ইষ্টেরকে জিজ্ঞাসা করলেন, কার এমন স্পর্ধা? সে কোথায়?
6
ইষ্টের বললেন, আমাদের চরম শত্রু, আমাদের নির্যাতনকারী এই হামানই সেই পাষণ্ড। এই কথা শুনে হামান আতঙ্কিত হয়ে রাজা ও রাণীর দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে রইলেন।
7
রাজা প্রচণ্ড ক্রোধে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন এবং ঝড়ের গতিতে কক্ষ থেকে প্রাসাদ উদ্যানে চলে গেলেন। হামান বুঝলেন, এর জন্য রাজা তাঁকে নিশ্চিত ভাবে শাস্তি দেবেন। তাই তিনি রাণীর কাছে নিজের প্রাণ ভিক্ষা করার জন্য সেখানে রয়ে গেলেন।
8
সবেমাত্র তিনি করুণাভিক্ষার জন্য ইষ্টেরের আসনের কাছে অবনত হয়েছেন ঠিক তখনই রাজা উদ্যান থেকে ফিরে এসে সেই কক্ষে প্রবেশ করলেন। হামানকে ইষ্টেরের আসনের কাছে অবনত অবস্থায় দেখে রাজা চীৎকার করে বলে উঠলেন, এই পাষণ্ড কি আমারই প্রাসাদে আমারই সামনে আমার রাণীর মর্যাদা হরণ করতে চায়? রাজা এ কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে প্রাসাদের নপুংসক প্রহরীরা ছুটে এসে ফাঁসির প্রস্তুতি স্বরূপ হামানের মাথা ঢেকে ফেলল।
9
তারপর তাদের মধ্যে হার্বোণা নামে একজন বলল, মহারাজ, যে মর্দখয় আপনার জীবনরক্ষা করেছিলেন, তাঁকেই ফাঁসি দেবার জন্য হামান নিজের গৃহে এক ফাঁসির মঞ্চ পর্যন্ত তৈরী করিয়েছেন। সেই মঞ্চ পঞ্চাশ হাত উঁচু। রাজা আদেশ করলেন, ঐ ফাঁসিকাঠেই হামানকে ফাঁসি দাও।
10
মর্দখয়ের জন্য যে ফাঁসিকাঠ হামান তৈরী করিয়েছিলেন তাতেই তাঁকে ফাঁসি দেওয়া হল। তারপর রাজার ক্রোধ প্রশমিত হল।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10