bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Esther 5
Esther 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 6 →
1
রাণী ইষ্টের রাজকীয় পোষাক পরে উপবাসের তৃতীয় দিনে ভিতরের প্রাঙ্গণে সিংহাসন কক্ষের সামনে এসে দাঁড়ালেন রাজা সেই সময় সিংহাসনে বসেছিলেন। সিংহাসনের সামনেই ছিল প্রবেশদ্বার।
2
রাজা রাণী ইষ্টেরকে প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তাঁর প্রতি প্রসন্ন হয়ে তাঁর স্বর্ণদণ্ড রাণীর দিকে বাড়িয়ে গিলেন। ইষ্টের এগিয়ে এসে রাজদণ্ডের অগ্রভাগ স্পর্শ করলেন।
3
রাজা জিজ্ঞাসা করলেন, রাণী ইষ্টের, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে—এমনকি সাম্রাজ্যের অর্ধেক অংশ চাইলেও তুমি পাবে।
4
ইষ্টের বললেন, মহারাজ, আমি একটি ভোজের আয়োজন করেছি, দয়া করে যদি আপনি হামানকে নিয়ে আমার এই ভোজে আসেন, আমি ধন্য হব।
5
রাজা তখন হামানকে রাজপ্রাসাদে শীঘ্র আসার নির্দেশ দিলেন। তারপর রাজা ও হামান রাণী ইষ্টেরের ভোজে উপস্থিত হলেন।
6
দ্রাক্ষারস পান করতে করতে রাজা রাণীকে জিজ্ঞাসা করলেন, বল রাণী, তুমি কি চাও? তুমি যা বলবে আমি তাই করব। এমনকি আমার সাম্রাজ্যের অর্ধেক অংশও আমি তোমাকে দিতে প্রস্তুত।
7
ইষ্টের বললেন, মহারাজ যদি যথার্থই আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন এবং আমাকে অভয় দেন,
8
তাহলে আমার সবিনয় নিবেদন এই যে আগামীকাল আমি আপনার ও হামানের জন্য ভোজের আয়োজন করব। আপনার অনুগ্রহ করে ভোজে উপস্থিত হবেন। আমি তখনই আপনার কথামত আপনার কাছে আমার প্রার্থনা নিবেদন করব।
9
ভোজ শেষ হলে হামান তৃপ্ত হয়ে খুশীমনে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। ফিরে যাবার সময়ে তিনি রাজপ্রাসাদের সিংহদ্বারে মর্দখয়কে দেখতে পেলেন। মর্দখয় হামানের প্রতি কোন সম্মান প্রদর্শন করলেন না দেখে হামান ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন।
10
কিন্তু তিনি ক্রোধ সম্বরণ করে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে তিনি বন্ধুদের তাঁর বাড়িতে আমন্ত্রণ জানালেন এবং সেই সঙ্গে তিনি তাঁর স্ত্রী সেরশকেও ডাকলেন।
11
সকলের কাছে তিনি গর্বভরে বলতে লাগলেন তাঁর ঐশ্বর্য ও পুত্রসন্তানের প্রাচুর্যের কথা এবং রাজা কিভাবে তাঁকে উচ্চপদে প্রতিষ্ঠিত করে সমস্ত রাজকর্মচারী ও রাজপুরুষদের চেয়ে বেশী সম্মান দিয়েছেন, সেই সব কথা বর্ণনা করতে লাগলেন।
12
তিনি আরও বললেন, শুধু তাই নয়, ইষ্টেরও রাজার সঙ্গে একমাত্র আমাকেই ভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি আগামী কালও রাজার সঙ্গে আমাকে ভোজে উপস্থিত থাকতে বলেছেন।
13
কিন্তু রাজদ্বারে ইহুদী মর্দখয়কে বসে থাকতে দেখলেই আমার আনন্দ ম্লান হয়ে যায়, আমার সব শান্তি নষ্ট হয়ে যায়।
14
তখন তাঁর স্ত্রী ও বন্ধুরা তাঁকে পরামর্শ দিয়ে বললেন, এক কাজ কর, তুমি পঞ্চাশ হাত উঁচু একটা ফাঁসিকাঠ তৈরী করাও। তারপর আগামীকাল সকালে গিয়ে রাজাকে বল যেন তিনি মর্দখয়কে ঐ ফাঁসিকাঠে ফাঁসি দেবার হুকুম দেন। তারপর খুশীমনে তুমি রাণীর ভোজে যোগ দিও। এই পরামর্শে হামান খুশী হলেন ও ফাঁসিকাঠ তৈরী করালেন।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10