bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Esther 8
Esther 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 9 →
1
সেই দিনই রাজা অহশ্বেরশ ইহুদীদের শত্রু হামানের সমস্ত সম্পত্তি রাণী ইষ্টেরকে দিলেন। ইষ্টের রাজাকে জানালেন যে মর্দখয় তাঁর আত্মীয়। তারপর থেকে মর্দখয়কে রাজসমীপে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হল।
2
রাজা তাঁর শীলমোহর দেবার যে আংটি হামানের কাছ থেকে ফেরৎ নিয়েছিলেন সেটি তিনি মর্দখয়কে দিলেন। ইষ্টের মর্ধখয়ের উপর হামানের সম্পত্তির তত্ত্বাবধানের ভার নিলেন।
3
তারপর ইষ্টের রাজার পদতলে পড়ে কাঁদতে লাগলন এবং ইহুদীদের বিরুদ্ধে অগাগের বংশধর হামানের হীন ষড়যন্ত্র বন্ধ করার আবেদন জানালেন।
4
রাজা তাঁর স্বর্ণময় রাজদণ্ড ইষ্টেরের দিকে বাড়িয়ে দিলেন। তখন রাণী ইষ্টের উঠে দাঁড়িয়ে বললেন,
5
যদি মহারাজের অনুগ্রহ হয় এবং আমার প্রতি যদি তাঁর করুণা হয়,আর যদি মহারাজ ন্যায্য মনে করেন তাহলে হামানের আদেশ বাতিল করার ঘোষণাপত্র জারী করুন। অগাগের বংশজাত হম্মদাথার পুত্র সাম্রাজ্যের সমস্ত ইহুদীদের ধ্বংস করার জন্য এই আদেশ জারী করেছিল।
6
যদি আমার স্বজাতির উপর এই বিপর্যয় নেমে আসে, আমার স্বজনেরা যদি মারা যায় তাহলে এ আমি কি করে সহ্য করব?
7
রাজা অহশ্বেরশ তখন রাণী ইষ্টের ও ইহুদী মর্ধখয়কে বললেন, শোন, ইহুদীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমার আদেশে হামানের ফাঁসি হয়ে গেছে আর হামানের সম্পত্তি আমি ইষ্টেরকে দিয়েছি।
8
তবে রাজার শীলমোহরের ছাপ দেওয়া ঘোষণাপত্র প্রত্যাহার করা যায় না। যাই হোক, তুমি তোমার ইচ্ছার কথা ইহুদীদের লিখে জানাতে পার এবং সেটা তুমি আমার নামে লিখে আমার শীলমোহরের ছাপ দিতে পার।
9
বছরের তৃতীয় মাস সীবনের তেইশ তারিখে এই ঘটনা ঘটেছিল। মর্দখয় রাজার সচিবদের ডেকে পাঠালেন এবং ইহুদীদের, রাজ্যপালদের, প্রশাসকদের আর ভারত ও সুদানের একশো সাতাশটি প্রদেশের সব ইহুদীদের, রাজ্যপালদের, প্রশাসকদের ও রাজকর্মচারীদের এক আদেশপত্র পাঠালেন। এই পত্রগুলি প্রত্যেক প্রদেশের ভাষা ও লিপি অনুসারে লেখা হয়েছিল।
10
মর্দখয় রাজার নামে পত্রগুলি লেখালেন আর রাজার শীলমোহরের ছাপ দেওয়ালেন। রাজার অশ্বশালার দ্রুতগামী অশ্বগুলির আরোহীদের দ্বারা সেই ঘোষণাপত্র পাঠানো হল।
11
এই পত্রগুলিতে বুঝিয়ে বলা হয়েছিল যে রাজা প্রত্যেক শহরে ইহুদীদের আত্মরক্ষার জন্য সঙ্ঘবদ্ধ হবার অনুমতি দেবেন। যদি কোন প্রদেশে কোন জাতির সশস্ত্র বাহিনী ইহুদীদের পুরুষ, নারী বা শিশুদের আক্রমণ করে তাহলে ইহুদীরাও তাদের আক্রমণ করে নিঃশেষে বিনাশ করতে পারবে এবং তাদের সমস্ত ধনসম্পত্তি তারা দখল করে নিতে পারবে।
12
বছরের দ্বাদশ মাস অদরের তেরো তারিখ থেকে এই আদেশ সমগ্র পারস্য রাজ্যে কার্যকারী হবে।
13
এই আদেশ বিধানরূপে ঘোষণা করা হবে এবং প্রত্যেক প্রদেশে প্রত্যেক ব্যক্তিকে জানানো হবে, যাতে উপযুক্ত সময়ে ইহুদীরা তাদের শত্রুদের উপর প্রতিশোধ নেবার জন্য প্রস্তুত থাকে।
14
রাজার আদেশে দ্রুতগামী অশ্বের আরোহীরা রওনা হয়ে গেল। এই আদেশ রাজধানী শুশনে ঘোষণা করে জনসাধারণকে জানানো হল।
15
মর্দখয় নীল ও সাদা রঙের রাজবস্ত্র, বেগুনী রঙের অতি সূক্ষ্ম আবরণ এবং সুন্দর এক স্বর্ণমুকুট পরে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন। তখন শুশানের সমস্ত পথ হর্ষধ্বনি ও আনন্দরবে মুখরিত হয়ে উঠল।
16
ইহুদীদের অন্তর তখন আনন্দ, স্বস্তি, সুখ এবং জয়ের অনুভূতিতে পরিপূর্ণ ছিল।
17
প্রতিটি প্রদেশে এবং শহরে যেখানে যেখানে রাজার ঘোষণাপত্র পাঠ করা হল সেখানেই ইহুদীদের ভোজ ও আনন্দোৎসব অনুষ্ঠিত হল। সেই সময়ে ইহুদীদের ভয়ে অন্যান্য বহু জাতির মানুষ ইহুদীধর্ম গ্রহণ করল।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10