bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Esther 4
Esther 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 5 →
1
হামানের ইহুদী নিধনের চক্রান্তের কথা শুনে মর্দখয় অত্যন্ত মর্মাহত ও বিচলিত হলেন। পরণের কাপড় ছিঁড়ে ফেলে তিনি চটের কাপড় পরলেন। মাথায় ভস্ম মেখে তীব্র আর্তনাদ ও বিলাপ করতে করতে রাজপ্রাসাদের দিকে এগিয়ে চললেন।
2
প্রাসাদের সিংহদ্বারের কাছে এসে থেমে গেলেন তিনি, ভিতরে প্রবেশ করলেন না কারণ চটের কাপড় পরে রাজপ্রাসাদে প্রবেশের অনুমতি ছিল না।
3
ইতিমধ্যে সাম্রাজ্যের সকল প্রদেশে রাজার ইহুদীনিধনের ঘোষণাপত্র পৌঁছে গিয়েছিল। এই ঘোষণায় ইহুদীসমাজ গভীর শোকে ভেঙ্গে পড়ল। তীব্র বেদনায় তারা শোকাচ্ছন্ন হয়ে বিলাপ করতে লাগল এবং উপবাস আরম্ভ করল। বেশীর ভাগ লোক চট পরে ভস্মের উপরে গড়াগড়ি দিতে লাগল। চারিদিকে হাহাকার ও কান্নার রোল উঠল।
4
রাণীর পরিচারিকা ও নপুংসকেরা রাণী ইষ্টেরকে মর্দখয় সম্পর্কে সব কথা বলল। সব শুনে রাণী বিচলিত হয়ে পড়লেন। চটের পরিবর্তে পরার জন্য রাণী ইষ্টের তাঁকে অন্য কাপড় পাঠালেন। কিন্তু মর্দখয় সেই কাপড় ফিরিয়ে দিলেন।
5
তখন হথক নামে যে নপুংসককে রাণীর পরিচর্যার জন্য রাজা নিযুক্ত করেছিলেন, তাকে রাণী ডেকে পাঠালেন। তাকে তিনি মর্দখয় সম্পর্কে খোঁজখবর নেবার নির্দেশ দিলেন।
6
হথক শহরের চকে রাজপ্রাসাদের সিংহদুয়ারে মর্দখয়ের সঙ্গে দেখা করলেন।
7
মর্দখয়ের প্রতি যা কিছু করা হয়েছিল সব কথা মর্দখয় হথককে বললেন। এ ছাড়া ইহুদীদের সমূলে নিধন করা হলে হামান রাজভাণ্ডারে রৌপ্য দেবার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে কথাও তাঁকে জানালেন।
8
ইহুদীদের হত্যা করার জন্য যে রাজাদেশ শুশনে ঘোষণা করা হয়েছিল তার একটি অনুলিপিও তিনি হথককে দিলেন। মর্দখয় হথককে বললেন, যেন সে রাণী ইষ্টেরকে সমস্ত ঘটনা খুলে বলে ও অনুলিপিটি তাঁকে দেয়। তিনি আরও বললেন, যেন রাণী রাজার কাছে গিয়ে তাঁর স্বজাতির জন্য বিনতি করেন ও স্বজাতিকে রক্ষা করার অনুরোধ জানান।
9
হথক মর্দখয়ের কথামত কাজ করল।
10
তখন ইষ্টের হথককে আবার মর্দখয়ের কাছে এই কথা বলে পাঠালেনঃ
11
যদি কোন পুরুষ বা স্ত্রী রাজার আহ্বান ছাড়া রাজার সঙ্গে দেখা করতে ভিতরের প্রাঙ্গণে যায় তাহলে তার মৃত্যু অবধারিত। এই আইন রাজার উপদেষ্টাসহ রাজ্যের প্রত্যেক প্রজাই জানে। তবে যদি কারও দিকে রাজা তাঁর স্বর্ণময় রাজদণ্ড প্রসারিত করেন তাহলে সে মৃত্যু এড়াতে পারে। আজ প্রায় একমাস হল রাজা এখনও আমাকে ডাকেন নি।
12
মর্দখয় ইষ্টেরের এই বার্তা পেয়ে প্রত্যুত্তরে তাঁকে এই সাবধানবাণী পাঠালেনঃ
13
তুমি রাজপ্রসাদে আছ বলে যে তুমি অন্য ইহুদীদের তুলনায় নিরাপদ, একথা মনে করো না।
14
এই রকম অবস্থায় তুমি যদি চুপ করে থাক, তাহলে জেন, ঈশ্বর স্বর্গ থেকে ইহুদীদের রক্ষা করবেন ঠিকই কিন্তু তুমি রক্ষা পাবে না—তুমি তোমার পিতৃকুলের সঙ্গে বিনষ্ট হবে। এমনও তো হতে পারে এই দুঃসময়ে বিশেষ ভূমিকা গ্রহণের জন্যই তুমি রাজমহিষীর পদ লাভ করেছ।
15
ইষ্টের মর্দখয়কে বলে পাঠালেনঃ
16
তুমি যাও শুশনের সমস্ত ইহুদীকে একত্র করে আমার জন্য উপবাস ও প্রার্থনা কর। তিনদিন উপবাস কর—রাতে বা দিনে খাদ্যপানীয় কিছুই স্পর্শ করো না। আমিও আমার পরিচারিকাদের সঙ্গে তোমাদের মতই উপবাস করব। তারপর আইন বিরুদ্ধ হলেও আমি রাজার কাছে যাব। এর জন্য যদি আমাকে মরতেও হয়, মরব।
17
এ কথা শুনে মর্দখয় সেখান থেকে চলে গেলেন ও ইষ্টেরের কথামত কাজ আরম্ভ করলেন।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10