bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Esther 3
Esther 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 4 →
1
এই ঘটনার কিছুদিন পরে রাজা অহশ্বেরশ হামান নামে এক ব্যক্তিকে প্রধান মন্ত্রীর পদে উন্নীত করলেন। হামান ছিলেন অগাগ বংশীয় হম্মদাথার পুত্র।
2
রাজা তাঁর সমস্ত রাজকর্মচারীকে আদেশ দিলেন যেন তারা সব সময় হামানকে নত হয়ে প্রণিপাত করে শ্রদ্ধা জানায়। সকলেই রাজার আদেশ অনুসারে নত হয়ে হামানকে প্রণিপাত করতেন। কিন্তু মর্দখয় নত হলেন না, প্রণামও করলেন না।
3
রাজ সেবায় নিযুক্ত অন্যান্য কর্মচারীরা এই দেখে তাঁকে জিজ্ঞাসা করতেন যে কেন তিনি এইভাবে রাজাদেশ অমান্য করছেন।
4
প্রতিদিন তাঁরা তাঁকে এই কথা বললেও তিনি তাদের কথা শুনতেন না। একদিন তিনি বললেন, আমি একজন ইহুদী, আমি হামানের কাছে নত হতে পারি না। হামান মর্দখয়ের এই আচরণ মেনে নিতে পারবেন কি না সে কথা জানার জন্য তাঁরা হামানকে এ কথা জানালেন।
5
মর্দখয় তাঁকে নত হয়ে প্রণাম করেন না একথা জেনে হামান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন।
6
উপরন্তু তিনি যখন জানতে পারলেন যে মর্দখয় ইহুদী, তখন শুধু তাঁকেই শাস্তি দিতে চাইলেন না, হামান পারস্য সাম্রাজ্যের সকল ইহুদীকে নিধনের ষড়যন্ত্র করলেন।
7
রাজা অহশ্বেরশের রাজত্বের তখন বারো বছর চলছে। সেই বছরের প্রথম মাসে অর্থাৎ নিসান মাসে হামান তাঁর পরিকল্পনা কার্যকরী করার সঠিক সময়, দিন ও মাস নির্ধারণের জন্য গণনা করলেন। স্থির হল, দ্বাদশ মাসের ত্রয়োদশ দিনে পরিকল্পনা কার্যকরী করা হবে।
8
হামান রাজাকে বললেন, মহারাজ, আপনার সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশেই বিশেষ একটি জাতির লোক ছড়িয়ে আছে। তাদের রীতিনীতি অন্যান্য জাতির থেকে আলাদা। তা ছাড়া তারা আপনার সাম্রাজ্যের আইনকানুনও মানে না। তাই তাদের প্রশ্রয় দেওয়া মহারাজের উচিত নয়।
9
আপনি যদি অনুমতি দেন তাহলে বলি, হে মহারাজ, তাদের মৃত্যুদণ্ড দিতে একটি আদেশ জারী করুন। এই রকম আদেশ জারী হলে আমি রাজকার্য পরিচালনার জন্য রাজভাণ্ডারে 10,000 তালন্ত রূপো দেব।
10
রাজা শীলমোহর দেবার অঙ্গুরীয় খুলে ইহুদীদের শত্রু হামানের হাতে দিলেন। কোন ঘোষণাপত্র কার্যকারী করতে হলে এই অঙ্গুরীয়ের ছাপের দরকার হত।
11
রাজা বললেন, ঐ অর্থ তোমারই থাক এবং ঐ জাতির লোকদেরও তোমার হাতেই দিলাম। তুমি যা ভাল মনে কর তাই কর।
12
প্রথম মাসের ত্রয়োদশ দিনে হামান রাজসচিবদের ডেকে পাঠালেন। ঘোষণাটি সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশের লিপি ও ভাষা অনুসারে অনুবাদ করতে বললেন। তারপর সেই ঘোষণাপত্র প্রত্যেক শাসক, রাজ্যপাল ও রাজপুরুষদের কাছে পাঠাতে বললেন। এই আদেশপত্রটি রাজার অঙ্গুরীয়ের ছাপসহ রাজা অহশ্বেরশের নামে ঘোষিত হয়েছিল।
13
সাম্রাজ্যের প্রত্যেক প্রদেশে ঘোষণাপত্রটি দূতেরা বহন করে নিয়ে গেল। সেই পত্রে নির্দেশ দেওয়া হয়েছিল যে অদর (দ্বাদশ) মাসের ত্রয়োদশ দিনেই আবালবৃদ্ধবনিতা নির্বিশেষে সকল ইহুদীকে হত্যা করা হবে। নির্দয়ভাবে তাদের হত্যা করে সমস্ত ধনসম্পদ লুন্ঠন করে নেওয়া হবে।
14
সেই ঘোষণা পত্রের নির্দেশ প্রত্যেক প্রদেশে প্রচার করা হল যেন সকলে ঐ দিনের জন্য প্রস্তুতি নিতে পারে।
15
রাজার আদেশে ঐ নির্দেশ রাজধানী শুশনে প্রকাশ করা হল ও দূতেরা প্রত্যেকটি প্রদেশে সংবাদটি পৌঁছে দিল। এই সংবাদে শুশন নগরে মহা উদ্বেগ দেখা দিল ও রাজার সঙ্গে হামান সেই সময়ে পানাহারে মত্ত হলেন।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10