bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Esther 6
Esther 6
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 7 →
1
সেই রাতে রাজা ঘুমাতে পারছিলেন না। তাই তিনি তাঁর সাম্রাজ্যের সমস্ত স্মরণীয় ঘটনাবলীর লিপিবদ্ধ বিবরণী তাঁকে পড়ে শোনাতে বললেন।
2
যে অংশটি তারা পড়ল তার মধ্যে রাজার কক্ষের দুই নপুংসক প্রহরী বিগথন ও তেরশ রাজাকে হত্যা করার যে ষড়যন্ত্র করেছিল এবং মর্দখয় কেমন করে সেই কথা জানতে পেরে ফাঁস করে দিয়েছিলেন সেই কাহিনী ছিল।
3
রাজা জিজ্ঞাসা করলেন, মর্দখয়কে এর জন্য কিভাবে সম্মানিত ও পুরস্কৃত করা হয়েছিল। তাঁর ভৃত্যেরা উত্তর দিল, কোন পুরস্কারই তাঁকে দেওয়া হয়নি।
4
রাজা তাদের জিজ্ঞাসা করলেন, কে আছ প্রাসাদ প্রাঙ্গণে?ঠিক তখনই হামান রাজপ্রাসাদের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছিলেন। মর্দখয়কে ফাঁসি দেবার জন্য যে ফাঁসিকাঠ তৈরী করা হয়েছিল তাতে মর্দখয়কে ফাঁসি দেবার কথা তিনি রাজাকে বলতে এসেছিলেন।
5
তাই ভৃত্যেরা উত্তর দিল, হামান এখানে আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। রাজা বললেন, তাঁকে নিয়ে এস।
6
হামান ভিতরে এলে রাজা তাঁকে বললেন, একজনকে সম্মান দেখাতে আমার খুব আগ্রহ হচ্ছে। তার জন্য আমার কি করা উচিত?হামান মনে মনে ভাবলেন, এমন কে হতে পারে যাকে রাজা এত সম্মানিত করতে চান? নিশ্চয়ই আমাকে।
7
হামান রাজাকে বললেন, এই লোকটির জন্য রাজকীয় পোশাক আনার আদেশ দিন, এমন পোশাক আনতে বলুন যা মহারাজ স্বয়ং ব্যবহার করেন। এমন একটি অশ্ব আনান যে অশ্বে মহারাজ আরোহণ করে থাকেন, যার মস্তক রাজকীয় ভূষণে সুশোভিত।
9
তারপর সেই লোকটিকে এই পোশাকে সাজিয়ে অশ্বপৃষ্ঠে বসিয়ে আপনার এক অভিজাত শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়ে যেতে বলুন। তাঁরা যখন নগর পরিক্রমা করবেন, তখন সেই সম্ভ্রান্ত ব্যক্তি যেন ঘোষণা করে বলেন, দেখ, রাজা যে ব্যক্তিকে সমাদর করতে চান, তাকে কিভাবে সম্মানিত করেন।
10
তখন রাজা হামানকে বললেন, শীঘ্র যাও, সেই পোশাক আর অশ্ব নিয়ে এস এবং ইহুদী মর্দখয়কে এইভাবে সম্মান দেখাবার ব্যবস্থা কর। তুমি যা যা বলেছ, সেই সব ব্যবস্থার যেন কোন ত্রুটি না হয়। তিনি রাজপ্রাসাদের সিংহদ্বারে বসে আছেন, তুমি সেখানেই তাঁকে পাবে।
11
হামান রাজকীয় বস্ত্র আর অশ্ব নিয়ে এলেন। তারপর সেই বস্ত্রে সুসজ্জিত করে মর্দখয়কে অশ্বের উপরে বসালেন এবং তাঁকে নিয়ে নগর পরিক্রমায় বার হলেন। যেতে যেতে জনতার উদ্দেশে তিনি ঘোষণা করে বলতে লাগলেন, দেখ, রাজা যাকে সমাদর করতে চান তাকে কিভাবে সম্মানিত করেন।
12
তারপর মর্দখয় রাজপ্রাসাদের সিংহদ্বারে ফিরে গেলেন আর হামান আত্মগ্লানিতে বিব্রত হয়ে মুখ ঢেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলেন।
13
তাঁর প্রতি যা ঘটেছিল সবই তিনি তাঁর স্ত্রী ও বন্ধুদের বললেন। তখন তাঁর স্ত্রী ও বুদ্ধিমান বন্ধুরা তাঁকে বললেন, এবার মর্দখয়ের কাছে তোমার হার হয়েছে। জেন, এই মর্দখয় ইহুদী, তুমি তাকে পরাস্ত করতে পারবে না। তার কাছে তোমার পরাজয় অনিবার্য।
14
এই সব আলোচনা যখন চলছিল তখন রাজপ্রাসাদের নপুংসকেরা হামানকে ইষ্টেরের মহাভোজে তাড়াতাড়ি নিয়ে যেতে এল।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10