bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Genesis 13
Genesis 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 14 →
1
অব্রাম তাঁর স্ত্রী, সমস্ত ধনসম্পদ ও লোটকে সঙ্গে নিয়ে মিশর থেকে নেগেব অঞ্চলে ফিরে এলেন।
2
পশুপাল ও সোনা-রূপোর সম্পদে অব্রাম অতিশয় ধনী ছিলেন।
3
তিনি নেগেব অঞ্চল থেকে ক্রমে বেথেলের দিকে যেতে লাগলেন। বেথেল ও অয়ের মর্ধবর্তী স্থানে যেখানে আগে তাঁর শিবির ছিল,
4
এবং যেখানে তিনি এর আগে বেদী প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে এসে উপস্থিত হলেন। অব্রাম সেখানে প্রভু পরমেশ্বরের আরাধনা করলেন।
5
অব্রামের সঙ্গী লোটেরও অনেক ভেড়া, বলদ ও তাঁবু ছিল।
6
তাই সে দেশে তাঁদের দুজনের একত্রে বাস করা সম্ভব হল না, তাঁদের সম্পদ অত্যধিক হওয়ার জন্যই একত্রে বাস করা সম্ভব হয়নি।
7
অব্রামের পশুপালক ও লোটের পশুপালকদের মধ্যে বিরোধ ঘটল। সেই সময়ে কনানী ও পেরিষাতী জাতির লোকেরা ছিল ঐ দেশের অধিবাসী।
8
অব্রাম তখন লোটকে বললেন, তোমার ও আমার মধ্যে এবং তোমার পশুপালক এবং আমার পশুপালকদের মধ্যে কোন বিরোধ যেন না ঘটে, কারণ আমরা পরস্পর আত্মীয়।
9
আমাদের সম্মুখে সারা দেশ রয়েছে, অতএব এস, আমরা পরস্পরের কাছ থেকে পৃথক হয়ে যাই। তুমি যদি বাম দিকে যাও তবে আমি দক্ষিণে যাব, আর তুমি যদি দক্ষিণে যাও তাহলে আমি যাব বাম দিকে।
10
লোট দেখলেন সোয়ারের দিকে জর্ডন উপত্যকার সমগ্র অঞ্চল সুজলা, প্রভু পরমেশ্বরের রচিত উদ্যান ও মিশর দেশের মত। কারণ প্রভু পরমেশ্বর তখনও সদোম ও ঘমোরা নগর ধ্বংস করেননি।
11
লোট তাই নিজের জন্য জর্ডন উপত্যকার সমগ্র অঞ্চল মনোনীত করে পূর্বদিকে চলে গেলেন। এইভাবে তাঁরা পরস্পরের কাছ থেকে পৃথক হয়ে গেলেন।
12
অব্রাম কনান দেশেই রইলেন এবং লোট উপত্যকা অঞ্চলের নগর এলাকায় বাস করতে লাগলেন ও সদোমের কাছে তাঁর শিবির স্থানান্তরিত করলেন।
13
সদোমের অধিবাসীরা অসৎ ছিল, প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে তারা মহাপাপ করেছিল।
14
অব্রামের কাছ থেকে লোট পৃথক হয়ে যাওয়ার পর প্রভু পরমেশ্বর অব্রামকে বললেন, তুমি যেখানে আছ সেখান থেকে উত্তর, দক্ষিণ, পর্ব ও পশ্চিম দিকে তাকাও।
15
যে দেশ তুমি দেখছ সেই সমগ্র দেশ আমি তোমাকে ও তোমার বংশধরদের চিরকালের জন্য দান করব।
16
পৃথিবীর ধূলিকণার মত আমি তোমার বংশের বৃদ্ধি ঘটাব। কেউ যদি পৃথিবীর সব ধূলিকণা গণনা করতে পারে, তবে তোমার বংশধরদের সংখ্যাও নির্ধারিত করা যাবে।
17
এখন তুমি দৈর্ঘ্যে ও প্রস্থে সমগ্র দেশ পর্যটন কর, কারণ এ দেশ আমি তোমাকেই দেব। অব্রাম তখন
18
তাঁর শিবির তুলে নিয়ে হিব্রোণে মাম্রের ওক বনের কাছে গিয়ে বসবাস করতে লাগলেন। সেখানে তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করলেন।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50