bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Genesis 38
Genesis 38
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 37
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 39 →
1
এই সময়ে যিহুদা তাঁর ভাইদের ছেড়ে হীরা নামে আদুল্লামনিবাসী এক ব্যক্তির কাছে গিয়ে বাস করতে লাগলেন।
2
সেখানে তিনি শুয়া নামে একজন কনানরী কন্যাকে দেখে তাকে বিবাহ করলেন।
3
সেই কন্যার একটি পুত্র জন্ম গ্রহণ করল, তার নাম রাখল য়ের।
4
তার আবার একটি পুত্রসন্তান হল এবং সে তার নাম রাখল ওনান।
5
তার তৃতীয় পুত্র জন্মগ্রহণ করল, তার নাম সে রাখল শেলা। এই ছেলেটির জন্মের সময় যিহুদা ছিলেন কষীবে।
6
যিহুদা তামর নামে একটি মেয়ের সঙ্গে তাঁর জ্যেষ্ঠ পুত্রের বিবাহ দিলেন।
7
কিন্তু প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে যিহুদার জ্যেষ্ঠ পুত্র য়ের ছিল অসৎ প্রকৃতির, তাই প্রভু তার প্রাণনাশ করলেন।
8
যিহুদা তখন ওনানকে তার ভ্রাতৃবধূর সঙ্গে সহবাস করতে বললেন, দেবর হিসাবে তার ভাইয়ের বংশরক্ষার জন্য ভ্রাতৃবধূর প্রতি এই ছিল তার কর্তব্য।
9
কিন্তু ওনান জানত যে সেই সন্তান তার হবে না, তার ভাইয়ের জন্য যাতে তাকে সন্তান উৎপাদন করতে না হয় সেই জন্য সে তার ভ্রাতৃবধূর সঙ্গে সহবাসের সময় ভূমিতে রেতঃপাত করত।
10
প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে তার এই কাজ মন্দ বলে বিবেচিত হল, তাই তিনি তারও প্রাণনাশ করলেন।
11
যিহুদা তখন তাঁর পুত্রবধূ তামরকে বললেন, যতদিন আমার পুত্র শেলা বড় না হয় ততদিন তুমি তোমার পিতৃগৃহে বৈধব্য পালন কর। যিহুদা ভেবেছিলেন তাঁর এই পুত্রটিও হয়তো তার ভাইদের মতই মারা যাবে। তামর তাই তার পিতৃগৃহে গিয়ে বাস করতে লাগল।
12
এর পর অনেক দিন কেটে গেল এবং ইতিমধ্যে শূয়ার কন্যা যিহুদার স্ত্রীর মৃত্যু হল। যিহুদা তার জন্য কিছুদিন শোকপ্রকাশ করলেন, তারপর তিনি তাঁর আদুল্লামনিবাসী বন্ধু হীরার সঙ্গে ভেড়ার লোম ছাঁটাই করতে তিম্নাতে চলে গেলেন। তামর শুনতে পেল যে তার
13
শ্বশুর ভেড়ার লোম ছাঁটাই করতে তিম্নাতে আসছেন।
14
সে তখন বিধবার বেশ পরিত্যাগ করে প্রসাধন করল এবং ওড়নায় মুখ ঢেকে তিমনার অভিমুখে এনায়িমের প্রবেশ পথের ধারে বসে রইল। সে দেখেছিল যে শেলা বড় হওয়া সত্ত্বেও তার সঙ্গে তার বিবাহ দেওয়া হল না। যিহুদা তাকে দেখে বারবণিতা বলে মনে করলেন,
15
কারণ তার মুখ ওড়নায় ঢাকা ছিল।
16
তিনি তামরের কাছে গিয়ে বললেন, আমি তোমার ঘরে যাব। তিনি তাঁর পুত্রবধূকে চিনতে পারলেন না। তামর বলল, আমার ঘরে যাওয়ার জন্য আমাকে কি দেবেন?
17
যিহুদা বললেন, আমি পাল থেকে একটা ছাগ শিশু তোমার জন্য পাঠিয়ে দেব। তামর বলল, কিন্তু সেটা পাঠানো পর্যন্ত একটা কিছু জমা রাখতে হবে।
18
যিহুদা বললেন, কি জমা রাখতে চাও তুমি?তামর বলল, আপনার সীলমোহর, ফিতা ও হাতের লাঠিটা চাই। যিহুদা তাকে সেগুলি দিলেন এবং তারপর তার সঙ্গে সহবাস করলেন। এর ফলে তামরের গর্ভ সঞ্চার হল।
19
তামর বাড়ি ফিরে গেল এবং ওড়না খুলে ফেলে আবার বিধবার বেশ পরল।
20
এদিকে যিহুদা তাঁর গচ্ছিত জিনিসগুলি ফেরত নেওয়ার জন্য তাঁর আদুল্লামনিবাসী বন্ধুর হাতে একটি ছাগশিশু সেই মেয়েটির কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু সে তাকে খুঁজে পেল না।
21
সে তখন স্থানীয় লোকদের জিজ্ঞাসা করল, এখানে তেমাথায় পথের ধারে যে বারবণিতাটি বসে থাকত সে কোথায়? তারা বলল, এখানে সেই রকম কেউ নেই।
22
সে তখন যিহুদার কাছে ফিরে গিয়ে বলল, আমি তাকে খুঁজে পেলাম না, আর সেখানকার লোকেরা বলল, সেখানে কোন বারাঙ্গনা নেই।
23
যিহুদা তখন বললনে, গচ্ছিত জিনিসগুলো তাহলে মেয়েটির কাছেই থাকুক, তা না হলে আমরা লজ্জায় পড়ব। আমি তো ছাগ শিশুটি তার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তাকে খুঁজে পেলে না।
24
তিন মাস পরে যিহুদা খবর পেলেন যে তাঁর পুত্রবধূ তামর ভ্রষ্টা হয়েছে এবং তার ফলে সে গর্ভবতী হয়েছে। যিহুদা তখন তামরকে বাড়ি থেকে বের করে এনে পুড়িয়ে মারার নির্দেশ দিলেন।
25
কিন্তু তামরকে বাড়ি থেকে বের করে তার শ্বশুরের কাছে আনা হলে সে বলল, এই জিনিসগুলো যার তার দ্বারাই আমি গর্ভবতী হয়েছি। দেখুন, এই সীলমোহর, ফিতে আর লাঠিখানা চিনতে পারেন কি না?
26
যিহুদা সেগুলি চিনতে পেরে বললেন, এ আমার চেয়ে সৎ। আমি আমার পুত্র শেলার সঙ্গে এর বিবাহ না দিয়ে অন্যায় করেছি। এর পরে তিনি আর তার সঙ্গে সহবাস করলেন না।
27
তামরের গর্ভধারণের কাল সম্পূর্ণ হলে দেখা গেল তার জঠরে যমজ সন্তান রয়েছে।
28
জন্মের সময় তাদের একজন হাত বের করল। ধাত্রী তখন এক টুকরো লাল সূতো তার হাতে বেঁধে দিয়ে বলল, এইটি আগে হল।
29
কিন্তু সে হাত ভিতরে টেনে নিতেই তার ভাই ভূমিষ্ঠ হল। তা দেখে ধাত্রী বলল, আরে, তুমি কি করে আগেই ভেদ করে বেরিয়ে এলে? এই জন্যই তার নাম দেওয়া হল পেরেস (ভেদী) কিছুক্ষণ পরে তার ভাই ভূমিষ্ঠ হল, তার হাতে বাঁধা ছিল লাল সুতো সেই জন্য তার নাম রাখা হল জেরাহ (রাঙ্গা)।
← Chapter 37
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 39 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50