bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Genesis 23
Genesis 23
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 24 →
1
সারা একশো সাতাশ বছর বেঁচে ছিলেন।
2
পরে কনান দেশের কিরিয়াত-অরাবায় অর্থাৎ হিব্রোণে তিনি মারা যান। অব্রাহাম সারার শিবিরে গিয়ে তার জন্য শোক প্রকাশ ও অশ্রুপাত করলেন।
3
পরে তিনি মৃত সারার কাছ থেকে উঠে গিয়ে হিত্তীয় লোকদের বললেন,
4
আপনাদের মধ্যে আমি বিদেশী ও প্রবাসী। আপনাদের দেশে কবর দেওয়ার জন্য আমাকে কিছু জায়গা দিন যেন সেখানে আমি আমার স্ত্রীকে কবর দিতে পারি।
5
হিত্তীয় লোকেরা অব্রাহামকে বলল, মহাশয়, আমাদের কথা শুনুন, আপনি আমাদের মধ্যে একজন প্রভাবশালী নেতা। আপনি আমাদের সমাধিক্ষেত্রের সেরা কবরটিতে আপনার স্ত্রীকে কবর দিন। আপনার স্ত্রীকে কবর দেওয়ার জন্য আমাদের কেউ তার কবর ছেড়ে দিতে অস্বীকার করবে না বা বাধা দেবে না।
7
অব্রাহাম তখন স্থানীয় হিত্তীয় লোকদের নতমস্তকে অভিবাদন করে বললেন,
8
আপনারা যদি এখানে আমার স্ত্রীকে কবর দেওয়ার অনুমতি দেন, তাহলে আমার কথা শুনুন। আপনারা আমার পক্ষ হয়ে সোহরের পুত্র এফ্রোণের কাছে আবেদন করুন,
9
যেন তাঁর জমির সীমানায় মক্পেলায় যে গুহাটি আছে, সেটি যেন তিনি আপনাদের সাক্ষাতে পূর্ণ মূল্যের বিনিময়ে কবরস্থান হিসাবে আমাকে হস্তান্তর করেন।
10
হিত্তীয় লোকদের মধ্যে এফ্রোণও উপস্থিত ছিলেন। নগরদ্বারে যত হিত্তীয় লোক উপস্থিত ছিল তাদের সকলকে শুনিয়ে তিনি অব্রাহামকে বললেন, না তা হয় না।
11
আপনি বরং আমার কথা শুনুন, আমি স্বজাতির লোকজনের সাক্ষাতে সেই জমি ও গুহাটি আপনাকে দান করলাম। আপনি সেখানে আপনার স্ত্রীকে কবর দিন।
12
অব্রাহাম আবার তাদের নতমস্তকে অভিবাদন করে
13
সকলকে শুনিয়ে এফ্রোণকে বললেন, আপনি যদি আমার নিবেদন শোনেন তাহলে বলি, আমি ঐ জমির দাম দিতে চাই। আপনি যদি আমার কাছ থেকে দাম নেন তবেই আমি আমার স্ত্রীকে সেখানে কবর দেব।
14
এ কথার উত্তরে এফ্রোণ অব্রাহামকে বললেন, আপনি আমার কথা শুনুন,
15
ঐ জমির দাম চারশো শেকেল রূপো মাত্র। এতে আপনার বা আমার কি আসে যায়? আপনি সেখানে আপনার স্ত্রীকে কবর দিন।
16
অব্রাহাম তখন এফ্রোণের কথায় সম্মত হয়ে হিত্তীয় লোকদের সাক্ষাতে এফ্রোণ যে পরিমাণ রূপোর কথা বলেছিলেন, সেই চারশো শেকেল রূপো বণিকদের মধ্যে প্রচলিত ওজন অনুযায়ী মেপে এফ্রোণকে দিলেন।
17
এইভাবে মাম্রের পূর্বদিকে মক্পেলায় এফ্রোণের যে জমি ছিল, সেই জমি, গুহা ও জমির সীমানার মধ্যে সমস্ত গাছ পালার উপরে,
18
নগরদ্বারে উপস্থিত সমস্ত হিত্তীয় লোকজনের সাক্ষাতে অব্রাহামকে স্বত্ব দান করা হল।
19
তার পর অব্রাহাম কনান দেশের মাম্রের (অর্থাৎ হিব্রোণের) পূর্ব দিকে অবস্থিত মক্পেলায় গুহায় তাঁর স্ত্রী সারাকে সমাহিত করলেন।
20
এই ভাবে কবরস্থানের জন্য সেই জমি ও গুহার স্বত্ব হিত্তীয় লোকদের কাছ থেকে অব্রাহামের কাছে হস্তান্তরিত হল।
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 24 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50