bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Genesis 47
Genesis 47
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 46
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 48 →
1
যোষেফ ফারাও-এর কাছে গিয়ে বললেন, কনান থেকে আমার পিতা ও ভাইয়েরা এসেছেন। তাঁরা তাঁদের পশুপাল ও বিষয়সম্পদ সব কিছুই সঙ্গে নিয়ে এসেছেন এবং এখন তাঁরা গোশেন অঞ্চলে আছেন।
2
পরে যোষেফ তাঁর পাঁচ ভাইকে এনে ফারাও-এর কাছে উপস্থিত করলেন।
3
ফারাও তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের পেশা কি? তারা বলল, মহারাজ, আপনার এ দাসেরা পুরুষানুক্রমে মেষপালক।
4
আমরা এদেশে বসবাস করতে এসেছি, কারণ কনান দেশে দুর্ভিক্ষ এত প্রবল হয়েছে যে সেখানে আমাদের পশুপাল চরানোর কোন স্থান নেই। মহারাজ, দয়া করে আপানর এ দাসদের গোশেন অঞ্চলে বসবাস করার অনুমতি দিন।
5
ফারাও যোষেফকে বললেন, তোমার পিতা ও ভাইয়েরা তোমার কাছে এসেছে,
6
মিশর দেশ এখন তোমারই হাতে, এ দেশের সেরা অঞ্চলে তুমি তোমার পিতা ও ভাইদের বসবাস করার ব্যবস্থা কর। তারা গোশেন অঞ্চলে বাস করতে পারে। এদের মধ্যে তোমার জানা বিশেষ কর্মদক্ষ লোকজন যদি থাকে তবে তাদের হাতে আমার পশুপালেরও কর্তৃত্ব দাও।
7
এরপর যোষেফ তাঁর পিতা যাকোবকে এনে ফারাও-এর দরবারে উপস্থিত করলেন।
8
যাকোব ফারাওকে আশীর্বাদ করলেন।
9
ফারাও যাকোবকে জিজ্ঞাসা করলেন, আপনার বয়স কত? যাকোব বললেন, একশো ত্রিশ বছর আমি এই প্রবাস জীবনযাপন করছি, আমার সামান্য এই আয়ুষ্কাল দুঃখকষ্টেই কেটেছে এবং তা আমার পূর্বপুরুষদের আয়ুষ্কালের মত হয় নি।
10
যাকোব ফারাওকে আশীর্বাদ করে তাঁর কাছ থেকে বিদায় নিলেন।
11
ফারাও-এর নির্দেশে যোষেফ তাঁর পিতা ও ভাইদের দেশের সর্বোৎকৃষ্ট অঞ্চল রামেসেস প্রদেশে জমিজমা দিয়ে সেখানে তাঁদের বসবাসের ব্যবস্থা করলেন।
12
তিনি তাঁর পিতা ও ভাইদের এবং পৈতৃক পরিবারের সকলের প্রয়োজন মত খাদ্য সরবরাহ করে তাদের প্রতিপালন করতে লাগলেন।
13
প্রবল দুর্ভিক্ষের জন্য দেশের কোথাও তখন খাদ্য ছিল না। মিশর ও কনান উভয় দেশই তখন দুর্ভিক্ষক্লিষ্ট হয়ে পড়েছিল।
14
মিশর ও কনান দেশে যত রূপোর টাকা ছিল তা দিয়ে লোকে খাদ্যশস্য কিনতে লাগল। যোষেফ সমস্ত টাকা সংগ্রহ করে ফারাও-এর কোষাগারে জমা দিলেন।
15
মিশর ও কনানের সমস্ত মুদ্রা নিঃশেষ হয়ে যাওয়ার পর মিশরীরা যোষেফের কাছে গিয়ে বলল, আমাদের খাদ্য দিন, তা না হলে আপনার চোখের সামনেই আমরা মারা যাব। আমাদের টাকাপয়সা সব ফুরিয়ে গেছে।
16
যোষেফ বললেন, তোমাদের গরুভেড়া যা আছে নিয়ে এস, আমি তার বিনিময়ে তোমাদের খাদ্যশস্য দেব।
17
তারা তখন তাদের পশুপাল যোষেফের কাছে আনতে লাগল। যোষেফ তাদের গরু-ভেড়া-গাধা ও ঘোড়াগুলির বিনিময়ে খাদ্যশস্য দিলেন। সে বছর তিনি তাদের পশুপালের বিনিময়ে খাদ্য সরবরাহ করলেন।
18
সে বছরটি এমনি করেই কেটে গেল। কিন্তু তার পরের বছর তারা আবার যোষেফের কাছে এসে বলল, মহাশয়, আপনার কাছে গোপন করার কিছু নেই, আমাদের টাকাপয়সা সব ফুরিয়ে গেছে, আমাদের পশুপালও আপনার হয়েছে। আমাদের দৈহিক শক্তি ও জমিজমা ছাড়া এখন আপনাকে দেওয়ার মত কিছু আমাদের নেই।
19
আপনার চোখের সামনেই জমিজমাসমেত আমরা ধ্বংস হতে চলেছি। খাদ্যের বিনিময়ে আপনি আমাদের জমিজমা ও আমাদেরও কিনে নিন। আমরা ফারাও-এর ক্রীতদাস হব এবং আমাদের জমিও হবে তাঁর। আপনি আমাদের বীজ-শস্য দিন, তাহলে আমরা বাঁচব, মরব না আর আমাদের জমিজমাও পতিত হবে না।
20
যোষেফ তখন ফারাও-এর তরফে মিশরের সমস্ত জমি কিনে নিলেন। দুর্ভিক্ষের প্রকোপে মিশরীরা তাদের জমিজমা সব বিক্রি করে দেওয়ায় সমগ্র দেশের মালিকানা ফারাও-এর হাতে চলে গেল
21
মিশরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দেশের প্রজাদের ফারাও ক্রীতদাসরূপে তাঁর কাজে খাটাতে লাগলেন।
22
কেবলমাত্র পুরোহিতদের জমি যোষেফ কিনলেন না কারণ তাঁরা ফারাও-এর কাছ থেকে নির্দিষ্ট বৃত্তি পেতেন, তার দ্বারাই তাঁদের জীবিকা নির্বাহ হত। সেই জন্যই জমি বিক্রি করার প্রয়োজন তাঁদের হয়নি।
23
যোষেফ প্রজাদের বললেন, শোন, ফারাও-এর তরফে আমি আজ তোমাদের এবং তোমাদের জমিজমা সব কিনে নিলাম।
24
তোমাদের বীজ শস্য দেওয়া হচ্ছে তোমরা গিয়ে জমিতে বীজ বোন। ফসল যা হবে তার পাঁচ ভাগের এক ভাগ তোমরা ফারাও-কে দেবে। আর পাঁচ ভাগের চার ভাগ ফসল তোমরা জমির বীজ শস্য এবং তোমাদের নিজেদের ও পরিবারের লোকজেনর ভরণপোষণের জন্য রাখবে।
25
প্রজারা তখন বলল, আপনি আমাদের প্রাণ বাঁচালেন। আপনার ইচ্ছানুসারে আমরা সকলেই ফারাও-এর ক্রীতদাস হব।
26
যোষেফ মিশরে এই আইন প্রবর্তন করলেন যে ফসলের এক পঞ্চমাংশ হবে ফারাও-এর প্রাপ্য। এই আইন আজও বলবৎ আছে। কেবল মাত্র পুরোহিতদের জমি ফারাও-এর কাছে হস্তান্তরিত হল না।
27
ইসরায়েলীরা মিশরে গোশেন প্রদেশে বসতি স্থাপন করল। তারা সেখানে ধনসম্পদ অর্জন করে সমৃদ্ধিশালী হয়ে উঠল। যাকোব মিশরে সতেরো বছর বাস করেছিলেন।
28
তাঁর বয়স হয়েছিল একশো সাতচল্লিশ বছর।
29
মৃত্যুকাল আসন্ন হলে যাকোব যোষেফকে ডাকিয়ে এনে বললেন, আমার প্রতি যদি সত্যিই তোমার শ্রদ্ধা-ভালবাসা থাকে তাহলে আমার ঊরুর নীচে হাত রেখে শপথ করে বল যে আমার প্রতি তোমার ভালবাসা অটুট থাকবে এবং আমার সঙ্গে বিশ্বস্ত আচরণ করবে।
30
তুমি মিশরে আমাকে কবর দিও না। আমি আমার পিতৃপুরুষদের সঙ্গে শায়িত থাকতে চাই, তুমি আমার দেহ মিশর থেকে নিয়ে গিয়ে পিতৃপুরুদের সমাধিভূমিতে সমাধি দিও। যোষেফ বললেন, আমি আপনার কথামতোই কাজ করব।
31
যাকোব বললেন, তুমি আমার কাছে শপথ কর। যোষেফ শপথ করলেন। ইসরায়েল তখন শয্যার শিয়রে কৃতজ্ঞতায় মাথা নত করলেন।
← Chapter 46
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 48 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50