bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Genesis 21
Genesis 21
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 22 →
1
প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সারার প্রতি অনুগ্রহ প্রদর্শন করলেন। তিনি সারাকে যে কথা দিয়েছিলেন, সে কথা সফল করলেন।
2
সারা গর্ভধারণ করে ঈশ্বর কর্তৃক নির্দিষ্ট সময়ে বৃদ্ধ অব্রাহামের জন্য একটি পুত্র সন্তান প্রসব করলেন।
3
অব্রাহাম সারার গর্ভজাত পুত্রের নাম রাখলেন ইস্হাক (হাস্যময়)।
4
অব্রাহাম ঈশ্বরের নির্দেশ অনুযায়ী তাঁর পুত্র ইস্হাকের আটদিন বয়সে তার লিঙ্গাগ্রচর্ম ছেদন করলেন।
5
অব্রাহামের একশো বছর বয়সে পুত্র ইস্হাকের জন্ম হল।
6
সারা বললেন, ঈশ্বর আমার জীবনে হাসি ও আনন্দ দিয়েছেন, যে একথা শুনবে, সেও আমার সঙ্গে আনন্দ করবে।
7
সারা আরও বললেন, অব্রাহামকে এমন কথা কি কেউ বলতে পারত যে সারা শিশুকে স্তন্যদান করবে? কিন্তু তা সত্ত্বেও তাঁর বৃদ্ধবয়সে আমি তাঁর পুত্রের জননী হয়েছি।
8
ইশ্মায়েল ক্রমে বড় হয়ে স্তন্য ত্যাগ করল। ইস্হাকের স্তন্য ত্যাগ উপলক্ষে অব্রাহাম বিরাট ভোজের আয়োজন করলেন।
9
সেই সময়, সারা দেখতে পেলেন মিশরী ক্রীতদাসী হাগারের গর্ভজাত অব্রাহামের পুত্রটি ইস্হাককে বিদ্রূপ করছে।
10
তিনি তখন অব্রাহামকে বললেন, তুমি ঐ দাসী ও তার পুত্রকে বিদায় কর। আমার পুত্র ইস্হাকের সঙ্গে ঐ দাসীর পুত্র তোমার উত্তরাধিকারী হতে পারবে না।
11
অব্রাহাম তাঁর পুত্র ইশ্মায়েল সম্পর্কে এই কথা শুনে খুব অসন্তুষ্ট হলেন।
12
কিন্তু ঈশ্বর তাঁকে বললেন, ঐ বালক এবং ঐ দাসীটির ব্যাপারে তুমি ক্ষুব্ধ হয়ো না, সারা তোমাকে যা বলছে, তা-ই কর, কারণ ইস্হাকের দ্বারাই তোমার বংশধারা রক্ষিত হবে।
13
তবে ঐ দাসীপুত্রের দ্বারাও আমি এক জাতি উৎপন্ন করব, কারণ সেও তোমার সন্তান।
14
অব্রাহাম খুব ভোরে উঠে কিছু খাদ্য ও জলের একটি পাত্র এবং বালকটিকে হাগারের কাঁধে চাপিয়ে দিয়ে তাকে বিদায় করে দিলেন। সে সেখান থেকে বেরিয়ে গিয়ে বের-শেবার প্রান্তরে ঘুরে বেড়াতে লাগল।
15
পরে সেই পাত্রের জল ফুরিয়ে গেলে সে বালকটিকে একটি ঝোপের মধ্যে ফেলে রাখল।
16
পুত্রের মৃত্যু দেখবে না বলে সে তার কাছ থেকে একটা তীর ছুঁড়লে যতদূর যায় ততদূরে গিয়ে বসে রইল। তার পুত্র চীৎকার করে কাঁদতে লাগল।
17
ঈশ্বর বালকটির আর্তনাদ শুনলেন, আর ঈশ্বরের দূত অন্তরীক্ষ থেকে হাগারকে ডেকে বললেন, হাগার, তোমার কি হয়েছে? ভয় করো না, পরিত্যক্ত বালকটির আর্তনাদ ঈশ্বর শুনেছেন।
18
তুমি উঠে গিয়ে তাকে কোলে তুলে নাও। আমি তার দ্বারা এক মহান জাতি উৎপন্ন করব।
19
ঈশ্বর তার দৃষ্টি উন্মুক্ত করে দিলেন, আর সে একটি জলের কূপ দেখতে পেল। তখন সে কূপের কাছে গিয়ে তার পাত্রে জল ভরে এনে বালকটিকে পান করাল।
20
ঈশ্বরের সাহচর্যে বালকটি ক্রমে বড় হয়ে উঠল। সে ছিল প্রান্তরবাসী ও নিপুণ তীরন্দাজ।
21
পারাণ- এর প্রান্তরে সে বাস করত। তার মা মিশর থেকে তার জন্য একটি বধূ সংগ্রহ করে আনল।
22
এই সময়ে অবিমেলক ও তাঁর সেনাপতি ফিখোল এসে অব্রাহামকে বললেন, আপনার সকল কাজেই ঈশ্বর সহায়তা করেন।
23
আপনি এখন ঈশ্বরের দিব্য দিয়ে আমার কাছে শপথ করুন যে আপনি কখনও আমার সঙ্গে, কিংবা আমার সন্তান ও বংশধরদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করবেন না। আমি যেমন আপনার সঙ্গে মিত্রতার সম্পর্ক রক্ষা করেছি, আপনিও তেমনি আমার সঙ্গে এবং যে দেশে আপনি প্রবাস করছেন সেই দেশের সঙ্গে মিত্রতার সম্পর্ক রক্ষা করবেন।
24
অব্রাহাম বললেন, আমি এই শপথ করছি।
25
পরে অবিমেলকের কাছে অব্রাহাম অভিযোগ করলেন যে তাঁর দাসেরা একটি জলের কূপ জোর করে দখল করেছে। অবিমেলক বললেন, এ কাজ কারা করেছে আমি জানি না,
26
আপনিও আমাকে বলেন নি। আমি আজই এ কথা শুনলাম। অব্রাহাম তখন
27
অবিমেলককে এক পাল গরু ও ভেড়া উপহার দিলেন এবং তাঁরা দুজনে মিলে সন্ধি স্থাপন করলেন।
28
অব্রাহাম তাঁর পাল থেকে সাতটি মেষশাবক পৃথক করে রাখলেন।
29
অবিমেলক তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি কি উদ্দেশ্যে এই সাতটি মেষশাবক পৃথক করে রাখলেন?
30
অব্রাহাম বললেন, আমি যে এই কূপ খনন করেছি তার সাক্ষীস্বরূপ আপনাকে আমার কাছ থেকে এই সাতটি মেষশাবক গ্রহণ করতে হবে।
31
এই কারণেই তিনি সেই জায়গায় নাম রাখলেন বের-শেবা (শপথের কূপ) কেননা সেই জায়গায় তাঁরা দুজনেই শপথ গ্রহণ করেছিলেন। এইভাবে তাঁরা বের-শেবাতে সন্ধি স্থাপন করলেন।
32
পরে অবিমেলক ও তাঁর সেনাপতি ফিলিস্তীয়া দেশে ফিরে গেলেন।
33
অব্রাহাম বের-শেবাতে একটি ঝাউগাছ রোপণ করলেন এবং সেখানে শাশ্বত ঈশ্বর ‘প্রভু’ পরমেশ্বরের আরাধনা করলেন।
34
অব্রাহাম ফিলিস্তিনীদের দেশে অনেক দিন প্রবাসী ছিলেন।
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 41
Chapter 42
Chapter 43
Chapter 44
Chapter 45
Chapter 46
Chapter 47
Chapter 48
Chapter 49
Chapter 50
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50