bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Chronicles 1
2 Chronicles 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 2 →
1
রাজা দাউদের পুত্র শলোমন ইসরায়েলের রাজ্যভার গ্রহণ করে কঠোর হাতে তার শাসন শৃঙ্খলার ব্যবস্থা করলেন এবং প্রভু পরমেশ্বর, তাঁর আরাধ্য ঈশ্বর তাঁকে আশীর্বাদে পূর্ণ করলেন ও দান করলেন তাঁকে অমিত বিক্রম।
2
শলোমন তাঁর সহস্র সেনানীকে, সমস্ত অধ্যক্ষ ও শত সেনানীর সমস্ত অধ্যক্ষকে, সমস্ত সরকারী কর্মচারীদের, সমস্ত গোষ্ঠীপতিদের এবং বাকী সমস্ত ইসরায়েলীকে
3
গিবিয়োনের পীঠস্থানে যাবার আদেশ দিলেন। মরু প্রান্তরে থাকাকালে প্রভু পরমেশ্বরের সেবক মোশি ঈশ্বরের যে সম্মিলন শিবির নির্মাণ করেছিলেন, সেই শিবির গিবিয়োনে প্রতিষ্ঠিতছিল।
4
(অবশ্য) চুক্তিসিন্দুকটি ছিল জেরুশালেমে। রাজা দাউদ কিরিয়াথ জিয়ারিম থেকে সিন্দুকটি এনে সেখানেই রেখেছিলেন।
5
হুরের পৌত্র এবং উরির পুত্র বৎসলেল যে ব্রোঞ্জের বেদীটি নির্মাণ করেছিলেন, সেটি গিবিয়োনে প্রভু পরমেশ্বরের সম্মিলন শিবিরের সামনে রাখা ছিল। রাজা শলোমন তাঁর সমস্ত প্রজাবৃন্দকে নিয়ে সেখানে উপাসনার জন্য উপস্থিত হলেন।
6
সম্মিলন শিবিরের সামনে, ব্রোঞ্জের বেদীর উপরে এক সহস্র পশুবলি দিয়ে রাজা শলোমন প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম উৎসর্গ করে তাঁর উপাসনা করলেন।
7
সেই রাত্রে ঈশ্বর শলোমনকে দর্শন দিয়ে বললেন, তুমি আমার কাছে কি বর চাও?
8
শলোমন বললেন, তুমি আমার পিতা দাউদের প্রতি চিরদিন তোমার সুমহান ভালবাসা দেখিয়েছ এবং আজ তাঁর উত্তরাধিকারীরূপে আমাকে রাজা করেছ।
9
হে প্রভু পরমেশ্বর, আমার পিতার কাছে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে, আজ পূর্ণ কর সেই প্রতিশ্রুতি। আজ তুমি আমাকে এমন এক জাতির রাজা করেছ, যে জাতি অসংখ্য, গণনা করা যায় না তাদের সংখ্যা।
10
কাজেই এই জাতির শাসনকার্য পরিচালনা করার জন্য দান কর আমাকে উপযুক্ত জ্ঞান ও প্রজ্ঞা। অন্যথায় কি করে আমি তোমার এই মহান প্রজামণ্ডলীর শাসনকার্য পরিচালনা করব?
11
ঈশ্বর শলোমনকে বললেন, ধন-ঐশ্বর্য, গৌরব-খ্যাতি কিম্বা শত্রুর মৃত্যু, এমন কি নিজের জন্য দীর্ঘজীবন প্রার্থনার পরিবর্তে তুমি আমার প্রজামণ্ডলীর শাসন পরিচালনার জন্য প্রজ্ঞা ও জ্ঞান ভিক্ষা করেছ, যে প্রজামণ্ডলীর রাজা করেছি তোমাকে। তুমি তোমার উপযুক্ত প্রার্থনাই করেছ।
12
তাই আমি তোমাকে দান করব জ্ঞান ও প্রজ্ঞা এবং সেই সঙ্গে আমি তোমাকে দেব বিপুল ঐশ্বর্য-সম্পদ, দেব যশ ও খ্যাতি, যা তোমার আগে কখনও কারও ছিল না, পরেও কখনও কারও হবে না।
13
শলোমন গিবিয়োনের পীঠস্থান (যেখানে প্রভু পরমেশ্বরের সম্মিলন শিবির ছিল) থেকে জেরুশালেমে ফিরে গেলেন। সেখান থেকে তিনি ইসরায়েলীদের শাসনকার্য় পরিচালনা করতে লাগলেন।
14
চোদ্দ হাজার রথারোহী ও বারো হাজার অশ্বারোহী সৈন্য দিয়ে শলোমন একটি সৈন্যবাহিনী তৈরী করলেন। এর মধ্যে কিছু সৈন্য তিনি জেরুশালেমে রাখলেন এবং বাকী সৈন্যদের নানা শহরের ঘাঁটিতে মোতায়েন করে দিলেন।
15
তাঁর রাজত্বকালের জেরুশালেমে রূপোর দাম ছিল সাধারণ ইঁট পাথরের মত, আর সীডার কাঠ এত বেশী ছিল যে জংলী ডুমুর কাঠের মত সেই কাঠ ছিল সস্তা।
16
রাজার বাণিজ্য বিভাগের কর্মচারীরা মুসরি ও সাইলিসিয়া থেকে রপ্তানি করা অশ্ব ও মিশর থেকে রপ্তানী করা রথ কেনাবেচার ব্যবসা নিয়ন্ত্রণ করত।
17
তারা হিত্তিয় ও সিরিয়ার রাজাদের কাছে এক একটি রথ বিক্রী করত 600 রৌপ্যমুদ্রায় এবং প্রতিটি অশ্বের দাম নিত 150 রৌপ্যমুদ্রা।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36