bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Chronicles 34
2 Chronicles 34
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 33
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 35 →
1
যোশিয় যখন যিহুদীয়ার রাজা হন তখন তাঁর মাত্র আট বছর বয়স। তিনি জেরুশালেমে একত্রিশ বছর রাজত্ব করেন।
2
তিনি প্রভু পরমেশ্বরের প্রীতিজনক কাজ করতেন এবং তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের আদর্শ অনুসরণ করতেন ও ঈশ্বরের সমস্ত বিধি বিধান অক্ষরে অক্ষরে পালন করতেন।
3
যোশিয় রাজা হওয়ার অষ্টম বছরে যখন তিনি প্রায় নবীন যুবক, তখন থেকে তিনি তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনা শুরু করেন। এর চার বছর পর তিনি ভিন্ন জাতির পূজাবেদী, দেবী আশেরার প্রতীক মূর্তি এবং অন্যান্য সমস্ত প্রতিমা ধ্বংস করেন।
4
তাঁর নির্দেশে তাঁর কর্মচারীরা বেলদেবের সমস্ত পূজাবেদী ও তার পাশের ধূপবেদী ধূলিসাৎ করে দিল। আশেরা মূর্তি ও অন্যান্য সমস্ত মূর্তি তারা ভেঙ্গে গুঁড়ো করে দিল এবং যারা সেইসব প্রতিমার কাছে বলি উৎসর্গ করেছিল তাদের সমাধির উপরে সেই গুঁড়ো করা ধূলো ছড়িয়ে দিল।
5
তাদের পুরোহিতেরা যারা ঐ সব বেদীর কাছে উপাসনা করত, তাদের অস্থি ঐ সব বেদীর উপরে পুড়ানো হল। এইসব কাজ করে রাজা যোশিয় যিহুদীয়া ও জেরুশালেমকে আনুষ্ঠানিকভাবে আবার শুচি করলেন।
6
তিনি মনঃশি, ইফ্রয়িম ও নপ্তালির বিস্তীর্ণ অঞ্চল ও সমস্ত নগরাঞ্চলেও একই কাজ করলেন।
7
উত্তর রাজ্যের সমগ্র অঞ্চলের পূজাবেদী ও আশেরার প্রতীকমূর্তিগুলি ভেঙ্গে গুঁড়ো করে ধূলো করে দিলেন এবং ধূপবেদী গুলি ভেঙ্গে টুকরো টুকরো করে দিলেন। তারপর তিনি ফিরে এলেন জেরুশালেমে।
8
রাজা যোশিয় তাঁর রাজত্বকালের অষ্টাদশ বছরে অন্যান্য জাতির আরাধ্য প্রতিমা পূজার সমাপ্তি ঘটিয়ে দেশ ও মন্দির শুচি করার পর প্রভু পরমেশ্বরের মন্দির সংস্কারের জন্য তিনজন লোক পাঠালেন। তাদের নাম: অৎসলিয়ের পুত্র শাফন, জেরুশালেমের নগরপাল মাসেয় এবং যোয়াহসের পুত্র ঐতিহাসিক যোয়াহ্।
9
মন্দিরের লেবীয় দ্বাররক্ষকেরা ভক্তদের কাছ থেকে সংগৃহীত প্রণামীর অর্থ প্রধান পুরোহিত হিল্কিয়ের হাতে দিতেন (এই অর্থ সংগৃহীত হয়েছিল ইফ্রয়িম, মনঃশি এবং উত্তর রাজ্যের অবশিষ্ট সমস্ত অঞ্চল এবং যিহুদীয়া, বিন্যামীন এবং জেরুশালেমের লোকদের কাছ থেকে।)
10
এই অর্থ মন্দির সংস্কারের জন্য ভারপ্রাপ্ত ঐ তিন ব্যক্তির হাতে তুলে দেওয়া হল। তারা এই অর্থ দিল
11
ছুতোর মিস্ত্রী ও রাজমিস্ত্রীদের হাতে মন্দিরের সংস্কারের কাজে প্রয়োজনীয় কাঠ ও পাথর কিনবার জন্য। যিহুদীয়ার পূর্বতন রাজারা এদিকে মনযোগ না দিয়ে মন্দিরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন।
12
এখানে যারা কাজে নিযুক্ত হয়েছিল, তারা ছিল অত্যন্ত সৎ ও বিশ্বস্ত। চারজন লেবীয় তাদের কাজকর্ম দেখাশুনা করতেন। এদের নাম: মরারি গোষ্ঠীর যহৎ ও ওবদিয়, কোহাৎ গোষ্ঠীর সখরিয় ও মশুল্লম। (এই লেবীয়রা ছিলেন নিপুণ বাদ্যযন্ত্রবাদক।)
13
অন্যান্য লেবীয়রা সংস্কারকার্যের মালমশলা পরিবহন কার্য এবং বিভিন্ন প্রকার কর্মে রত শ্রমিকের কর্মের তত্ত্বাবধানের কার্য পরিচালনা করতেন। আর অন্যান্য লেবীয়রা সব কিছুর বিবরণ রক্ষা করতেন এবং দ্বারপালরূপে কাজ করতেন।
14
কোষাগার থেকে অর্থসংগ্রহ করার সময় প্রধান পুরোহিত হিল্কিয় প্রভু পরমেশ্বরের বিধান পুস্তকটি পান। এই বিধান ঈশ্বর মোশিকে দিয়েছিলেন।
15
তিনি শাফনকে বললেন, আমি এই বিধান পুস্তকটি মন্দিরের মধ্যে পেয়েছি। তিনি শাফনকে পুস্তকটি দিলেন।
16
শাফন পু্স্তকটি রাজার কাছে নিয়ে গেলেন এবং বললেন, মহারাজ, আপনার নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত কাজ করেছি।
17
মন্দিরে যে অর্থ রাখা ছিল, সেই অর্থ নিয়ে আমরা শ্রমিকদের ও তত্ত্বাধায়কদের দিয়েছি।
18
তারপর তিনি আরও বললেন, আমার কাছে একটি পুস্তক আছে। প্রধান পুরোহিত আমাকে দিয়েছেন। এই বলে তিনি জোরে জোরে রাজার কাছে পুস্তকটি পড়তে লাগলেন।
19
বিধান পুস্তকের পাঠ শুনে রাজা দারুণ হতাশায় নিজের পোষাক ছিঁড়ে ফেলে
20
হিল্কিয়কে, শাফনের পুত্র অহীকামকে, মীখায়ের পুত্র অবদোনকে লিপিকার শাফনকে এবং রাজার ব্যক্তিগত ভৃত্য অসায়কে আদেশ দিয়ে বললেনঃ
21
তোমরা প্রভু পরমেশ্বরের কাছে যাও এবং আমার জন্য ও যারা এখন ইহুদী ও ইসরায়েলের মধ্যে জীবিত আছে, তাদের সম্পর্কে তাঁর নির্দেশ জেনে নাও। এই পুস্তকে লিখিত বিধানে এ বিষয়ে কি আছে তাও তোমরা জেনে নাও। প্রভু পরমেশ্বর আমাদের উপরে ক্রুদ্ধ হয়েছেন কারণ আমাদের পূর্বপুরুষেরা প্রভু পরমেশ্বরের কথা শোনে নি এবং এই পুস্তকে লেখা অবশ্য পালনীয় বিধান তারা পালন করে নি।
22
রাজার আদেশ হিল্কিয়, অন্যান্যদের নিয়ে হুলদা নামে একজন মহিলা নবীর কাছে গেলেন। ইনি নূতন জেরুশালেমে বাস করতেন। (হারহাসের পৌত্র এবং তিকভার পুত্র মন্দিরের বস্ত্রাগারের অধ্যক্ষ শাল্লুম ছিলেন এই মহিলা নবী হুলদার স্বামী।)
23
তাঁরা তাকে সমস্ত ঘটনা জানালেন। সব কথা শুনে তিনি তাঁদের রাজার কাছে ফিরে যেতে বললেন এবং
24
প্রভু পরমেশ্বরের দেওয়া নিম্নলিখিত বার্তা রাজাকে জানাতে বললেনঃ রাজার কাছে যে পুস্তকটি পাঠ করা হয়েছে তাতে যে সমস্ত অভিশাপের কথা লেখা আছে সেই অভিশাপ দিয়ে আমি জেরুশালেমের অধিবাসীকে দণ্ডিত করতে উদ্যত হয়েছি।
25
তারা আমাকে প্রত্যাখ্যান করে অন্য দেবতার কাছে বলি উৎসর্গ করেছে এবং তাদের সমস্ত কার্যকলাপ দিয়ে আমার ক্রোধের ইন্ধন জুগিয়েছে। জেরুশালেমের বিরুদ্ধে আমার ক্রোধ জ্বলে উঠেছে, এ কখনও নিভবে না।
26
রাজার সম্পর্কে আমি ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলছি: এই পুস্তকে যা লেখা আছে তা তুমি শুনেছ,
27
তুমি অনুতপ্ত হয়ে নিজেকে আমার কাছে অবনত করেছ এবং জেরুশালেম ও তার অধিবাসীদের উপর কিভাবে দণ্ডাজ্ঞা নেমে আসবে সে কথা শুনে তুমি পরণের পোষাক ছিঁড়ে ফেলে অশ্রুপাত করেছ। তাই আমি তোমার প্রার্থনা গ্রাহ্য করেছি
28
এবং যে দণ্ড আমি জেরুশালেমকে দেবার সিদ্ধান্ত নিয়েছি, তোমার মৃত্যুর আগে সে দণ্ড আমি দেব না। তোমায় শান্তিতে মৃত্যুবরণ করতে দেব।তাঁরা এই সংবাদ নিযে রাজার কাছে ফিরে এলেন।
29
রাজা যোশিয় যিহুদীয়া ও জেরুশালেমের নেতৃবৃন্দকে একত্র করলেন এবং
30
পুরোহিত, লেবীয় ও ধনী-দরিদ্র নির্বিশেষে নগরের সমস্ত লোককে নিয়ে মন্দিরে গেলেন। যে বিধান পুস্তকটি মন্দিরে পাওয়া গিয়েছিল রাজা সকলের সামনে জোরে জোরে সম্পূর্ণ পুস্তকটি পাঠ করলেন।
31
তারপর রাজার জন্য নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে তিনি সমগ্র হৃদয়-মন দিয়ে প্রভু পরমেশ্বরের বাধ্য হয়ে চলবেন, তাঁর সমস্ত অনুশাসন ও বিধি-বিধান পালন করবেন এবং পুস্তকে লিখিত চুক্তিতে যে কর্ম ও আচরণের কথা লেখা আছে, সব তিনি পালন করবেন, এই অঙ্গীকার করে তিনি প্রভু পরমেশ্বরের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হলেন।
32
সুতরাং জেরুশালেমের মানুষ তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বরের সঙ্গে যে চুক্তিতে আবদ্ধ হল সেই অনুযায়ী তারা সমস্ত কাজ করতে লাগল।
33
যতদিন রাজা যোশিয় জীবিত ছিলেন ততদিন ইসরায়েসীদের অধিকৃত দেশের সমস্ত ঘৃণ্য প্রতিমা ধ্বংস করেছিলেন এবং তাঁদের পূর্বপুরুষের আরাধ্য প্রভু পরমেশ্বরের সেবায় তাঁর সমস্ত প্রজাদের নিযুক্ত করেছিলেন।
← Chapter 33
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 35 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36