bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Chronicles 8
2 Chronicles 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 9 →
1
প্রভু পরমেশ্বরের মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণ করতে শলোমননের বিশ বছর সময় লেগেছিল।
2
রাজা হীরাম যে শহরগুলি তাঁকে দিয়েছিলেন সেগুলিও তিনি পুনর্গঠন করলেন এবং সেখানে বসবাস করার জন্য ইসরায়েলীদের পাঠিয়ে দিলেন।
3
হমাত ও সোবাহ্ অঞ্চল তিনি অধিকার করলেন এবং
4
মরু এলাকার পালমিরাতে একটি দুর্গনগরী নির্মাণ করলেন। হমাতের সমস্ত নগরগুলিকে পুনর্গঠন করলেন, সেগুলিকে খাদ্য ভাণ্ডারের নগরীরূপে গড়ে তুললেন।
5
শলোমন নিম্নলিখিত শহরগুলিও পুনর্নির্মাণ করেছিলেনঃ বেথ-হারোণের উচ্চভূমি ও নিম্নভূমি (প্রাকার বেষ্টিত দুর্গনগরী দ্বার অর্গল দ্বারা সুরক্ষিত),
6
বালেথ, তাঁর সমস্ত খাদ্য ভাণ্ডারের নগরী এবং তাঁর রথ ও অশ্ববাহিনীর মস্ত ঘাঁটি। তিনি নিজের পরিকল্পনা অনুযায়ী জেরুশালেম, লেবানন এবং রাজ্যের সর্বত্র যাবতীয় নির্মাণ কার্য শেষ করলেন।
7
বেগার খাটার জন্য শলোমন যে সমস্ত মজুরদের কাজে লাগিয়েছিলেন, তারা ছিল কনান দেশের আদিম অধিবাসী। ইসরায়েলীরা কনান অধিকার করার পর এদের আর হত্যা করে নি। এরা ছিল হিত্তিয়, অমোরী, পরিষী, হিব্বিয় এবং যিবুষী। এদের বংশধরেরা আজও ক্রীতদাসেরই জীবন যাপন করছে।
9
শলোমন কিন্তু ইসরায়েলীদের কাউকে এই বেগারী মজুরের কাজে লাগান নি। তারা নিযুক্ত হয়েছিল তাঁর সৈন্য, কর্মচারী, সেনাধ্যক্ষ, নায়ক এবং তাঁর রথ ও অশ্বারোহী বাহিনীর কর্মী হিসাবে।
10
শলোমনের গৃহ নির্মাণ প্রকল্পের সমস্ত কাজকর্ম তদারকের জন্য দুশো পঞ্চাশ জন কর্মাধ্যক্ষ ছিল। এই বেগার মজুরেরা এদের অধীনে কাজ করত।
11
শলোমন তাঁর স্ত্রী ফারাওয়ের কন্যাকে ‘দাউদ নগর’ থেকে তাঁর জন্য নির্মিত প্রাসাদে স্থানান্তরিত করলেন। তিনি বললেন, ইসরায়েলরাজ দাউদের প্রাসাদে তার থাকা উচিত নয়, কারণ যেখানে চুক্তিসিন্দুক থাকে, সেই স্থান পবিত্র, তা সে যে কোন স্থানই হোক না কেন।
12
মন্দিরের সামনে শলোমন যে যজ্ঞবেদী নির্মাণ করেছিলেন সেইখানে তিনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করলেন।
13
প্রত্যকটি পবিত্র দিনে অর্থাৎ সাব্বাথ দিন, নতুন চাঁদের উৎসব এবং তিনটি বাৎসরিক উৎসব–খামিরবিহীন রুটির উৎসব, ফসল আহরণের উৎসব এবং কুটিরোৎসবে শলোমন মোশির বিধান অনুসারে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুগন্ধি ধূপ নিবেদন করতেন।
14
শলোমন তাঁর পিতা দাউদের প্রচলিত বিধি নিয়ম অনুসারে পুরোহিতদের এবং যারা পুরোহিতদের ক্রিয়াকর্মে সাহায্য করত ও মন্দিরে গান গাইত, সেই লেবীয়দের নিত্যনৈমিত্তিক কর্তব্যকর্মে শৃঙ্খলা বিধান করেছিলেন। ঈশ্বরভক্ত দাউদের আদেশ অনুসারে তিনি মন্দিরের প্রহরীদেরও শ্রেণীবিন্যাস করে প্রতিটি তোরণে প্রতিদিনের পাহারার কাজে নিযুক্ত করেছিলেন।
15
ভাণ্ডারের দায় দায়িত্ব ও অন্যান্যা বিষয় সম্পর্কে দাউদ পুরোহিত ও লেবীয়দের যে সমস্ত নির্দেশ দিয়েছিলেন, সবই নিঁখুতভাবে প্রতিপালিত হয়েছিল।
16
মন্দিরের ভিত্তিস্থাপন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সমস্ত কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয়েছিল এবং তারই সঙ্গে এই সময় শলোমনের সমস্ত নির্মাণ প্রকল্পের কাজ সমাপ্ত হয়।
17
তারপর শলোমন ইদোম দেশের আকাবা উপসাগরের তীরে ইৎসিয়োনগেবর ও এলতের বন্দরগুলিতে যান।
18
রাজা হীরাম তাঁর নিজের দক্ষ নাবিকদের ও কর্মচারীদের পরিচালনাধীনে তাঁকে পাঠিয়ে দিলেন। তারা শলোমনের রাজকর্মচারীদের সঙ্গে ওফির দেশে যাত্রা করলেন এবং সেখান থেকে চারশো পঞ্চাশ তালন্তেরও বেশি সোনা এনেছিলেন।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36