bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Chronicles 33
2 Chronicles 33
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 32
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 34 →
1
মনঃশি যখন যিহুদীয়ার রাজা হন, তখন তাঁর বয়স ছিল মাত্র বারো বছর। তিনি রাজধানী জেরুশালেমে পঞ্চান্ন বছর রাজত্ব করেন।
2
প্রভু পরমেশ্বর তাঁর প্রজা ইসরায়েলীদের কনান দেশের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সেই দেশের অধিবাসী যে সমস্ত জাতিকে বিতাড়িত করেছিলেন, সেই সব জাতির ঘৃণ্য ক্রিয়াকলাপ অনুসরণ করে রজা মনঃশি প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করতে লাগলেন।
3
তাঁর পিতা হিষ্কিয় যে সমস্ত অলীক দেবতার উপাসনার স্থান ধ্বংস করেছিলেন সেই স্থানগুলি পুনরায় নির্মাণ করে দিলেন। তিনি বেলদেবের পূজার জন্য অনেক বেদী নির্মাণ করলেন, আশেরা দেবীর মূর্তি নির্মাণ করলেন এবং গ্রহ-নক্ষত্রের পূজা করতে লাগলেন।
4
তিনি মন্দিরের মধ্যে মূর্তিপূজার বেদী-নির্মাণ করলেন যে মন্দির প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য নির্দিষ্ট করে বলেছিলেন যে এখানে চিরদিন তাঁরই উপাসনা হবে।
5
মন্দিরের দুটি প্রাঙ্গণে তিনি গ্রহ নক্ষত্রের পূজার জন্য বেদী নির্মাণ করলেন।
6
হিন্নোম উপত্যকায় তিনি নিজেদ পুত্রদের হোমবলিরূপে উৎসর্গ করলেন। তিনি মন্ত্রতন্ত্র যাদু বিদ্যার অনুশীলন করতেন। দেবজ্ঞ ও প্রেতসিদ্ধ লোকদের পরামর্শ নিতেন। এইভাবে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে তিন মহাপাপ করে তাঁর ক্রোধের আগুণ জ্বালিয়ে দিলেন।
7
একটি মূর্তি তৈরী করে, তিনি মন্দিরে স্থাপন করলেন, যে মন্দির সম্পর্কে ঈশ্বর দাউদ ও তাঁর পুত্র শলোমনকে বলেছিলেন, জেরুশালেমের এই মন্দির হল সেই স্থান, যে স্থান আমি ইসরায়েলের দ্বাদশ গোষ্ঠীর অধিকৃত সমগ্র এলাকার মধ্যে থেকে মনোনীত করেছি। এইস্থানে হবে আমার নিত্য আরাধনা।
8
ইসরায়েলী প্রজারা আমার ভক্তদাস মোশির দেওয়া আমার সমস্ত অনুশাসন ও বিধিবিধান পালন করে তাহলে আমি তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই দেশ থেকে তাদের বিতাড়িত করব না।
9
প্রভু পরমেশ্বর যে সমস্ত জাতিকে ইসরায়েলীদের কনান দেশের দিকে অগ্রসর হবার সঙ্গে সঙ্গে বিতাড়িত করেছিলেন সেই সমস্ত জাতির চেয়েও আরও বেশি জঘন্য পাপ করেছিল যিহুদীয়ার মানুষ মনঃশির পরিচালনায়।
10
প্রভু পরমেশ্বর মনঃশি ও তাঁর প্রজাদের সাবধান করে দেওয়া সত্ত্বেও তাঁর কথায় তারা কান দিল না।
11
সুতরাং প্রভু পরমেশ্বর আসিরিয়ার সেনাপতিদের দিয়ে যিহুদীয়া আক্রমণ করে অধিকার করালেন। তারা মনঃশিকে বন্দী করে হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেল।
12
এখানে দুঃখ নির্যাতনের ফলে তিনি নত হলেন, তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে ফিরে এলেন এবং তাঁর কাছে সাহায্য ভিক্ষা করলেন।
13
ঈশ্বর মনঃশির প্রার্থনা গ্রাহ্য করলেন এবং তাঁকে জেরুশালেমে ফিরিয়ে নিয়ে গিয়ে আবার সিংহাসনে প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে তাঁকে উত্তর দিলেন। ফলে প্রভু পরমেশ্বরই যে স্বয়ং তাঁদের আরাধ্য ঈশ্বর এ সম্বন্ধে তিনি সুনিশ্চিত হলেন।
14
এর পর মনঃশি দাউদ নগরের পূর্বদিকে গিহোন প্রস্রবণের কাছে উপত্যকা থেকে আরম্ভ করে উত্তরে মৎস্যদ্বার এবং ওফেল নগরীর সমগ্র এলাকার বাইরের প্রাচীরকে আরও উঁচু করে গেঁথে দিলেন। যিহুদীয়ার প্রতিটি সুরক্ষিত নগরীতে এক একজন সেনাপতির অধীনে সৈন্য মোতায়েন করে দিলেন।
15
মন্দির থেকে সমস্ত অলীক দেবতা ও মূর্তি, যা তিনি মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলেন, সেগুলি সব সরিয়ে দিলেন। যে পাহাড়ের উপর মন্দির স্থাপিত হয়েছিল, সেই পাহাড় এবং জেরুশালেমের অন্যান্য যে সমস্ত স্থানে তিনি অন্যান্য জাতির আরাধ্য দেবতাদের পূজার বেদী তৈরী করেছিলেন, সব তুলে নিয়ে নগরের বাইরে ফেলে দিলেন।
16
প্রভু পরমেশ্বরের উপাসনার বেদী তিনি সারিয়ে দিলেন এবং তার উপর স্বস্ত্যয়ন বলি ও কৃতজ্ঞতার বলি উৎসর্গ করলেন। তিনি যিহুদীয়ার প্রজাদের ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনা করার আদেশ দিলেন।
17
অন্যান্য উপাসনার স্থানে লোকেরা বলি উৎসর্গ করলেও সেই বলি তারা প্রভু পরমেশ্বরের উদ্দেশেই উৎসর্গ করত।
18
মনঃশি যা কিছু করেছিলেন, সে প্রাথর্না তিনি নিবদেন করেছিলেন ঈশ্বরের কাছে এবং প্রবক্তা নবী ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের জবানিতে যে কথা বলেছিলেন, সব ইসরায়েল রাজবংশের ইতিহাসে লিপিবদ্ধ আছে।
19
ঈশ্বরের কাছে রাজা মনঃশির প্রার্থনা ও তার উত্তর, অনুতাপের পূর্বে যে সমস্ত পাপ তিনি করেছিলেন যথা, ভিন্ন জাতির অনুসরণে উপাসনা স্থান নির্মাণ দেবী আশেরার প্রতীক মূর্তি নির্মাণ ও তার পূজা–এ সবই নবীদের গ্রন্থে লিপিবদ্ধ আছে।
20
মৃত্যুর পর মনঃশিকে রাজপ্রাসাদেই কবর দেওয়া হয় এবং তাঁর পুত্র আমোন তাঁর সিংহাসনে আরোহণ করেন।
21
বাইশ বছর বয়সে আমোন যিহুদীয়ার রাজা হন এবং জেরুশালেমে তিনি দুবছর রাজত্ব করেন।
22
তিনি তাঁর পিতা মনঃশির মত প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেন এবং তাঁর পিতা যে সমস্ত মূর্তিপূজা করতেন তিনিও সেগুলি পূজা করতে থাকেন।
23
কিন্তু তিনি তাঁর পিতার মত নতি স্বীকার করে প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসেন নি বরং তাঁর পিতার চেয়ে আরও বেশী পাপ করেছিলেন।
24
আমোনের পারিষদবর্গ ষড়যন্ত্র করে রাজপ্রাসাদের মধ্যে তাঁকে হত্যা করে।
25
যিহুদীয়ার প্রজারা আমোনের হত্যাকারীদের হত্যা করে আমোনের পুত্র যোশিয়কে তাঁর পিতার সিংহাসনে বসায়।
← Chapter 32
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 34 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36