bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Chronicles 12
2 Chronicles 12
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 13 →
1
রহবিয়ামের রাজকর্তৃত্ব সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে রহবিয়ামও তাঁর প্রজাবৃন্দ ঈশ্বরের বিধান পরিত্যাগ করলেন।
2
তাঁর রাজত্বের পঞ্চম বৎসরে প্রভু পরমেশ্বরের বিধান লঙ্ঘন ও পরিত্যাগের ফলে প্রজাসহ রাজা দণ্ডিত হলেন। মিশরের রাজা শিশক বারোশো রথ, ষাট হাজার অশ্বারোহী সৈন্য ও অসংখ্য পদাতিক সৈন্য এবং লিবিয়া, সুক্কোত ও সুদানী সৈন্যবাহিনীর জেরুশালেম আক্রমণ করলেন।
4
তিনি যিহুদীয়ার দুর্গবেষ্টিত শহরগুলি অধিকার করে জেরুশালেমের দিকে অগ্রসর হলেন।
5
নবী শময়িয় যিহুদার নেতৃবৃন্দ, যাঁরা রাজা শিশকের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য জেরুশালেমে আশ্রয় নিয়েছিলেন, তাঁদের কাছেও রাজা রহবিয়ামের কাছে গেলেন। তাঁদের বললেন, তোমাদের কাছে প্রভু পরমেশ্বরের এই প্রত্যাদেশ: তোমরা আমাকে পরিত্যাগ করেছ, অতএব এবার আমি তোমাদের শিশকের হাতে তুলে দিলাম।
6
রাজা এবং সেই নেতৃবৃ্ন্দ স্বীকার করলেন যে তাঁরা পাপ করেছেন। তাঁরা বললেন, প্রভু পরমেশ্বর ন্যায্যা কাজই করছেন।
7
প্রভু পরমেশ্বর যখন দেখলেন যে তারা নতিস্বীকার করেছে, তখন তিনি শময়িয়কে বললেনঃ ওরা নিজেদের পাপ স্বীকার করেছে, তাই আমি ওদের আর ধ্বংস করব না। শিশক তাদের আক্রমণ করলে তারা কোনক্রমে রক্ষা পেয়ে যাবে। আমার ভয়াবহ ক্রোধের জ্বালা জেরুশালেমবাসী অনুভব করতে পারবে না।
8
শিশক ওদের আক্রমণ করে পরাজিত করবে। তখন তারা বুঝবে, আমার সেবা করা ও পার্থিব অধিপতিদের সেবা করার মধ্যে পার্থক্য কোথায়?
9
রাজা শিশক জেরুশালেমে এসে মন্দিরের ও রাজপ্রাসাদের সমস্ত ধনসম্পদ নিয়ে চলে গেলেন। তিনি সেখানকার যথাসর্বস্ব, এমন কি রাজা শলোমনের স্বর্ণনির্মিত ডঢালগুলিও নিয়ে গেলেন।
10
সেগুলির পরিবর্তে রাজা রহবিয়াম ব্রোঞ্জের ঢাল তৈরী করিয়ে স্বর্ণনির্মিত ঢালের জায়গায় রাকলেন।
11
প্রতিবার রাজা যখনই মন্দিরে যেতেন তখন রক্ষীরা সেই ঢালগুলি নিয়ে তাঁর সঙ্গে যেত এবং প্রাসাদে ফিরে আসার পর আবার সেগুলি অস্ত্রাগারে রেখে দিত।
12
রাজা প্রভু পরমেশ্বরের কাছে আত্মসমপর্ণ করেছিলেন বলে তাঁর ভয়ঙ্কর ক্রোধ রাজাকে সম্পূর্ণ ধ্বংস করেনি। যিহুদীয়া রাজ্যের সমস্ত পরিস্থিতি তখন ভালই ছিল।
13
রহবিয়াম জেরুশালেমের রাজত্বকালে তাঁর রাজক্ষমতা বৃদ্ধি করে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি একচল্লিশ বৎসর বয়সে রাজা হন এবং জেরুশালেমে সতেরো বৎসর রাজত্ব করেন। সমগ্র ইসরায়েল রাজ্যের মধ্যে এই জেরুশালেম নগরীকেই প্রভু পরমেশ্বর তাঁর উপাসনার জন্য মনোনীত করেছিলেন।
14
তিনি মন্দ কাজই করতেন, কোনদিন তিনি প্রভু পরমেশ্বরের ইচ্ছা জানার চেষ্টা করেন নি।
15
রহবিয়ামের কার্যবিবরণী ও পারিবারিক বিবরণ পাওয়া গেছে নবী শময়িয়র ইতিহাস এবং নবী ইদ্দোর ইতিহাসে। রহবিয়াম ও যারবিয়াম সারা জীবন পরস্পরের সঙ্গে যুদ্ধ করে গেছেন।
16
রহবিয়ামের মৃত্যু হলে তাঁকে দাউদ নগরে রাজ পরিবারের সমাধিক্ষেত্রে সমাহিত করা হয় এবং তাঁর পুত্র অবিয় তাঁর উত্তরাধিকারীরূপে সিংহাসনে আরোহণ করেন।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36