bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Chronicles 9
2 Chronicles 9
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 10 →
1
শলোমনের সুখ্যাতির কথা শেবা দেশের রাণীর কাছেও পৌঁছাল। তিনি কূট প্রশ্ন করে তাঁকে যাচাই করতে এলেন জেরুশালেমে।
2
সঙ্গে নিয়ে এলেন বিরাট একদল দাসদাসী,উটের পিঠে বোঝাই করে আনলেন সুগন্ধি মশলা, প্রচুর সোনা ও বহুমূল্য মণিমাণিক্য। শলোমনের সঙ্গে দেখা হলে যত প্রশ্ন তাঁর মনে ছিল, সব জিজ্ঞাসা করলেন। শলোমন তাঁর সব প্রশ্নের উত্তর দিলেন। কোন প্রশ্নের উত্তরই তাঁর কাছে কঠিন ছিল না।
3
শেবার রাণী শলোমনের প্রজ্ঞার পরিচয় পেলেন, দেখলেন তাঁর গড়া রাজপ্রাসাদ।
4
দেখলেন তাঁর ভোজের আসরে পরিবেশিত খাদ্য সম্ভার, কর্মচারীদের বাসস্থান, প্রাসাদের কর্মচারীদের শ্রেণীবিন্যাস, তাদের পোষাক পরিচ্ছদ, ভোজনসভায় পরিবেশনকারী কর্মচারীদের পোষাক এবং প্রভু পরমেশ্বরের মন্দিরে হোমবলির ঘটা। সব দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন।
5
রাজা শলোমনকে তিনি বললেন, দেশে থাকতে আপনার প্রজ্ঞা ও কীর্তি সম্বন্ধে যা কিছু শুনেছিলাম, সবই সত্যি।
6
কিন্তু এখানে এসে স্বচক্ষে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারি নি। এখন দেখছি এর অর্ধেকও আমি শুনি নি। লোকমুখে আমি যে খ্যাতির কথা শুনেছি, আপনার প্রজ্ঞা ও সমৃদ্ধি তার চেয়েও অনেক বেশি।
7
কত সৌভাগ্যবান আপনার কর্মচারীরা–যরা সর্বদা আপনার সেবা করে,আপনার সান্নিধ্য পায় ও নিয়ত শোনে আপনার প্রজ্ঞাবাণী।
8
ধন্য আপনার আরাধ্য প্রভু পরমেশ্বর! ইসরায়েলের সিংহাসনে আপনাকে প্রতিষ্ঠিত করে তিনি দেখিয়েছেন যে, তিনি আপনার প্রতি কত প্রসন্ন। ইসরায়েলের প্রতি তাঁর প্রেম চিরস্থায়ী। সেই জন্যই তিনি আপনাকে তাদের রাজা করেছেন যেন তারা ন্যায়বিচার পায় ও দেশে আইন শৃঙ্খলা বজায় থাকে।
9
রাণী যা কিছু এনেছিলেন, সব রাজা শলোমনকে উপহার দিলেন। তিনি এনেছিলেন একশো বিশ তালন্তেরও বেশি সোনা, প্রচুর সুগন্ধি মশলা ও মণিমাণিক্য। শেবার রাণী যত ভাল সুগন্ধি মশলা রাজা শলোমনকে উপহার দিয়েছিলেন তার চেয়ে ভাল সুগন্ধি মশলা আর কোনদিন তিনি পান নি।
10
(হীরামের নৌবহর ওফির থেকে সোনা আনবার সময় সেইসঙ্গে প্রচুর চন্দন কাঠ আর মণিমাণিক্য এনেছিল।
11
সেই চন্দনকাঠ দিয়ে রাজা মন্দির ও রাজপ্রসাদের সিঁড়ি এবং গায়কদের জন্য বীণা ও নেবলযন্ত্র তৈরী করিয়েছিলেন। যিহুদীয়া দেশে এমন চন্দনকাঠ আর কখনও দেখা যায় নি)।
12
শেবার রাণী রাজা শলোমনের কাছে যা চাইলেন, সবই তিনি দিলেন তাঁকে। এ ছাড়াও রাজার ভাণ্ডার থেকে প্রচুর উপহার সামগ্রী তাঁকে দেওয়া হল। তারপর রাণী তাঁর লোকজন নিয়ে ফিরে গেলেন নিজের দেশে।
13
প্রতিবছর রাজা শলোমনের ভাণ্ডারে প্রায় তেইশ হাজার কিলোগ্রাম ছশো ছেষট্টি তালন্ত সোনা জমা পড়ত।
14
এ ছাড়াও বণিকদের কাছে আদায় বাবদ শুল্ক ব্যবসাবাণিজ্যের লাভ, আরব দেশের রাজন্যবর্গ ও ইসরায়েলের বিভিন্ন রাজ্য থেকে রাজস্বস্বরূপ প্রচুর সোনা ও রূপো আদায় হত।
15
শলোমন পেটাই করা সোনা দিয়ে বড় বড় দুশো ঢাল তৈরী করিয়েছিলেন।প্রত্যেকটির ওজন ছিল প্রায় ছশো শেকেল ।
16
এই সাথে তিনি আরও তিনশো সোনার ঢাল তৈরী করিয়েছিলেন। এগুলির প্রত্যেকটির ওজন ছিল প্রায় তিনশো শেকেল পেটাই করা সোনা। এই ঢালগুলি তিনি ‘লেবাননের অরণ্য প্রাসাদে’ রেখেছিলেন।
17
রাজা শলোমন একটি বিরাট সিংহাসন তৈরী করিয়েছিলেন। তার কিছুটা ছিল গজদন্ত দিয়ে তৈরী আর বাকীটা নিখাদ সোনায় মোড়া।
18
সিংহাসনে ওঠার জন্য ছটি ধাপ ছিল এবং প্রত্যেক ধাপের শেষ প্রান্তে দুদিকে দুটি করে মোট বারোটি সিংহমূর্তি ছিল। সিংহাসনের দুটি হাতলের দুপাশে ছিল দুটি সিংহমূর্তি। এরকম সিংহাসন আর কোন রাজ্যে কোন দিন ছিল না।
20
শলোমনের সমস্ত পানপাত্র ছিল সোনার। লেবাননের অরণ্য প্রাসাদের সমস্ত বাসনপত্র ছিল নিখাদ সোনার। শলোমনের আমলে রূপোর কোন দাম ছিল না বলে রূপোর জিনিস ব্যবহার করা হত না।
21
শলোমনের কিছু বাণিজ্যপোত ছিল। হীরামের বাণিজ্য বহরের সঙ্গে এগুলিও সমুদ্র পথে বাণিজ্যে যেত এবং তিন বছর অন্তর সোনা, রূপো, হাতির দাঁত, বানর ও গরিলা নিয়ে আসত।
22
ঐশ্বর্যে ও জ্ঞানে শলোমন পৃথিবীর রাজাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন।
23
ঈশ্বরদত্ত এই প্রজ্ঞার বাণী শোনার জন্য তাঁরা সকলে তাঁর কাছে আসতেন।
24
তাঁরা প্রত্যেকে সোনা, রূপোর দ্রব্যাদি, মহার্ঘ পোষাক, অস্ত্রশস্ত্র, সুগন্ধি মশলা, ঘোড়া ও খচ্চর ইতাদি উপহার নিযে আসতেন। বছরের পর বছর এমনটিই চলত।
25
শলোমনের রথের অশ্বের জন্য চার হাজার আস্তাবল ছিল এবং বারো হাজার যুদ্ধের ঘোড়া ছিল। এর মধ্যে কিছু সৈন্য তিনি জেরুশালেমে রেখেছিলেন এবং বাকী সৈন্যদের নানা শহরের ঘাঁটিতে মোতায়েন রেখেছিলেন।
26
ইউফ্রেটিস নদী থেকে ফিলিস্তিয়া এবং মিশরের সীমান্ত পর্যন্ত অঞ্চলের সমস্ত রাজাদের মধ্যে শলোমন ছিলেন সর্বশ্রেষ্ঠ শাসনকর্তা।
27
শলোমনের রাজত্বকালে জেরুশালেমে রূপো ছিল পাথরের মত মূল্যহীন বস্তু এবং সাধারণ ডুমুর গাছের মত সেখানে ছিল সীডার গাছের প্রাচুর্য।
28
শলোমন মুসরি ও অন্যান্য প্রতিটি শহর থেকে অশ্ব আমদানী করতেন।
29
শলোমনের বাকী ইতিহাসের প্রথম থেকে শেষ পর্যন্ত নথিবদ্ধ করা আছে নবী নাথনের ইতিহাস গ্রন্থে, শীলোহের নবী অবিয়ের ভবিষ্যদ্বাণীর গ্রন্থে এবং নবী ইদ্দোর দর্শন পুস্তকে,যাতে ইসরায়েলরাজ যারবিয়ামের রাজত্বকালের কথাও লিপিবদ্ধ আছে।
30
শলোমন জেরুশালেমে চল্লিশ বৎসর সমগ্র ইসরায়েলের উপর রাজত্ব করেন।
31
তাঁর মৃত্যু হলে দাউদের নগরে তাঁকে সমাধি দেওয়া হয়। তাঁর পুত্র রহবিয়াম তাঁর উত্তরাধিকারীরূপে তাঁর সিংহাসনে বসেন।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36