bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Chronicles 13
2 Chronicles 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 14 →
1
ইসরায়েলরাজ যারবিয়ামের রাজত্বকালের অষ্টাদশ বছরে অবিয় যিহুদীয়ার রাজা হন।
2
জেরুশালেমে তিনি তিন বছর রাজত্ব করেন। তাঁর জননী মাখা ছিলেন গিবিয়াহ্ নিবাসী উরিয়েলের কন্যা।অবিয় এবং যারবিয়ামের সঙ্গে শুরু হয়ে যায় ঘোরতর সংগ্রাম,
3
অবিয় চার লক্ষ সৈন্যবাহিনী নিয়ে যারবিয়ামকে আক্রমণ করলেন, যারবিয়াম আট লক্ষ সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ প্রতিরোধ করলেন।
4
ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে দুই পক্ষের সৈন্যবাহিনী সংগ্রামে লিপ্ত হল। রাজা অবিয় সেমারায়িম পর্বতের চূড়ায় উঠে যারবিয়াম ও ইসরায়েলীদের ডেকে বললেন, আমার কথা শোন!
5
তোমরা কি জান না ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দাউদের সঙ্গে এমন এক সন্ধিচুক্তিতে আবদ্ধ হয়েছেন যা কোনদিন ভঙ্গ করা যাবে না, এবং তাঁকে ও তাঁর বংশধরদের দান করেছেন ইসরায়েলীদের উপর রাজত্ব করার চিরকালীন অধিকার?
6
নবাতের পুত্র যারবিয়াম তাঁর রাজা শলোমনের বিরুদ্ধে বিদ্রোহচারণ করেছিলেন।
7
পরবর্তীকালে তিনি একদল অপদার্থ পারিষদ বছে নেন। তারা নিজেদের ইচ্ছা শলোমনের পুত্র রহবিয়ামের উপর চাপিয়ে দেন। রহবিয়ামের বয়স ছিল খুবই কম, এদের বাধা দেওয়ার মত বাস্তববুদ্ধি ও অভিজ্ঞতা তাঁর ছিল না।
8
এবার তোমরা সেই রাজকর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছ, যে কর্তৃত্ব প্রভু পরমেশ্বর স্বয়ং রাজা দাউদ ও তাঁর বংশধরদের দান করেছেন। তোমাদের বিশাল সৈন্যবাহিনী আছে এবং তোমাদের কাছে আছে বহু স্বর্ণবৃষ যা রাজা যারবিয়াম তোমাদের দেবতারূপে নির্মাণ করেছিলেন।
9
তোমরা হারোণের বংশধরদের বিতাড়িত করেছ, তারা ছিল প্রভু পরমেশ্বরের পুরোহিত। এদের সঙ্গে তোমরা লেবীয়দেরও বিতাড়িত করেছ। অন্যান্য জাতির লোকেরা যে ভাবে পুরোহিত নিয়োগ করে, ঠিক সেইভাবে তোমরা তাদের শূন্য পদে পুরোহিত নিয়োগ করেছ। যদি কেউ একটি বৃষ বা সাতটি মেষ নিয়ে আসতে পারে তাহলে সে তোমাদের সেই তথাকথিত দেবতাদের পুরোহিত পদে অভিষিক্ত হতে পারে।
10
কিন্তু আমরা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেবা করি, তাঁকে আমরা পরিত্যাগ করিনি। হারোণ বংশের পুরোহিতেরা তাঁদের নিত্যনৈমিত্তিক ক্রিয়ার অনুষ্ঠান পালন করেন এবং লেবীয়রা তাঁদের সহকারীরূপে অনুষ্ঠানে সাহায্য করে থাকেন।
11
প্রতিদিন সকাল সন্ধ্যায় তাঁরা ঈশ্বরের সামনে ধূপদান করেন এবং হোমে পূর্ণাহুতির জন্য পশু বলিদান করেন, বেদীর উপরে প্রভুর উপস্থিতির প্রতীক রুটি নিবেদন করেন। এই রুটি আনুষ্ঠানিকভাবে অতি পবিত্র। প্রতি সন্ধ্যায় তাঁরা সোনার দীপাধারে প্রদীপ জ্বেলে দেন। আমরা যা কিছু করি সবই ঈশ্বরের আদেশ অনুযায়ীই করি কিন্তু তোমরা তাঁকে পরিত্যাগ করেছ।
12
স্বয়ং ঈশ্বর আমাদের নেতা এবং তাঁর পুরোহিতবৃন্দ তূরীসহ এখানে উপস্থিত, তুরীধ্বনি করে তোমাদের বিরুদ্ধে সংগ্রামে আহ্বান করার জন্য এরা প্রস্তুত। ইসরায়েলী জনসমাজ, তোমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করো না! তোমরা কিছুতেই জয়লাভ করতে পারবে না।
13
ইতিমধ্যে যারবিয়াম যিহুদীয়ার সৈন্যদলকে পিছন থেকে আক্রমণ করার জন্য তাঁর সৈন্যবাহিনীর কিছু অংশকে পাঠিয়ে দিলেন। বাকী অংশ রইল মুখোমুখি হয়ে যুদ্ধ করার জন্য।
14
যিহুদীয়ার সৈন্যদল দেখল চারিদিক থেকে তারা শত্রুসৈন্য পরিবেষ্টিত হয়ে আছে। তখন তারা সাহায্যের জন্য প্রভু পরমেশ্বরের কাছে আর্তনাদ করল এবং তখনই পুরোহিতেরা তুরীধ্বনি করতে শুরু করল।
15
যিহুদীয়ার সৈন্যদল অবিয়র পরিচালনায় প্রচণ্ড রণহুঙ্কার দিয়ে তাদের আক্রমণ করল। ঈশ্বর যারবিয়াম ও ইসরায়েলী সৈন্যবাহিনীকে পরাজিত করলেন।
16
ইসরায়েলী সৈন্যরা যিহুদীয়ার সৈন্যদলের সামনে থেকে পালিয়ে গেল। ঈশ্বর ইসরায়েলী সৈন্যদের উপর যিহুদীয়ার সৈন্যবাহিনীকে বিজয়ী করলেন।
17
অবিয় ও তাঁর সৈন্যবাহিনী ইসরায়েলী সৈন্যদলকে পরাজিত করে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে ফেললেন। ইসরায়েলের প্রায় পাঁচ লক্ষ কুশলী যোদ্ধা নিহত হল।
18
যিহুদীয়ার মানুষ তাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর পরিপূর্ণ আস্থা স্থাপন করেছিল বলেই এইভাবে তারা ইসরায়েলের উপর বিজয়লাভ করেছিল।
19
অবিয় যারবিয়ামের সৈন্যদলের পিছনে তাড়া করে তাদের কতকগুলি নগর অধিকার করে নিলেন। নগরগুলির হলঃ বেথেল, যেশানাহ্ ও ইফ্রোণ এবং এই নগরগুলির সন্নিহিত সমস্ত গ্রাম।
20
অবিয়ের রাজত্বকালে যারবিয়াম আর কোনদিন তাঁর ক্ষমতা পুরুনদ্ধার করতে পারেন নি। পরিশেষে ঈশ্বর তাঁকে আঘাত করেন, ফলে তাঁর মৃত্যু হয়।
21
অবিয় দি দিন আরও ক্ষমতাশালী হয়ে ওঠেন। তাঁর চোদ্দজন স্ত্রী ছিল এবং বাইশটি পুত্র ও ষোলটি কন্যা ছিল।
22
অবিয় সম্পর্কে আরও বাকী কাহিনী, তাঁর কথা ও তাঁর কার্যবিবরণী নবী ইদ্দোর ইতিহাস গ্রন্থে নিখিত আছে।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36