bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Chronicles 15
2 Chronicles 15
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 16 →
1
ঈশ্বরের আত্মা ওবেদের পুত্র অসরিয়ের উপরে অধিষ্ঠিত হলেন।
2
অসরিয় তখন রাজা আসার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি রাজাকে ডেকে বললেন, শুনুন হে রাজা আসা ও তাঁর সমস্ত প্রজাবর্গ এবং তোমরা যারা যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর লোক শোন সকলে! যতদিন তোমরা প্রভু পরমেশ্বরের অনুগত থাকবে ততদিন তিনি তোমাদের সঙ্গে থাকবেন। যতদিন তোমরা তাঁকে চাইবে, ততদিন তোমরা তাঁর সন্ধান পাবে। কিন্তু যদি তোমরা তাঁর দিক থেকে মুখ ফিরাও তাহলে তিনি তোমাদের পরিত্যাগ করবেন।
3
ইসরায়েল জাতি দীর্ঘদিন প্রকৃত ঈশ্বরবিহীন অবস্থায় জীবনযাপন করেছে,তাদের শিক্ষাদানের জন্য কোন পুরোহিত ছিল না, ছিল না কোন বিধান ওঅনুশাসনের শৃঙ্খলা।
4
কিন্তু যখন সঙ্কট ঘিরে ধরল তখন তারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের শরণাপন্ন হল। তারা তাঁকে চাইল এবং তাঁর সন্ধান লাভ করল।
5
সেই সময় কেউ নিরাপদে কোথাও যাতায়াত করতে পারত না কারণ সারা দেশ জুড়ে তখন চলছিল দারুণ সন্ত্রাস ও অরাজকতা।
6
একটি জাতি অপর জাতির উপর উৎপীড়ন করত, একটি নগর আর একটি নগরের উপর চালাত দমন-পীড়ন। ঈশ্বরই এই অরাজকতা ও দুদর্শা এনেছিলেন তাদের উপর।
7
কিন্তু তোমরা বিচলিত হয়ো না, তোমরা হবে সবল ও শক্তিমান। তোমরা যে কাজ করবে, তার জন্য পুরস্কৃত হবে।
8
ওবেদের পুত্র অসরিয়ের মুখে এই ঐশী প্রত্যাদেশ পেয়ে রাজা আসা সাহস ও উৎসাহ লাভ করলেন। তিনি যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর দেশ থেকে সমস্ত প্রতিমা দূর করে দিলেন এবং ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের যে সমস্ত শহর- নগর তিনি অধিকার করেছিলেন, সেই সমস্ত স্তান থেকেও সমস্ত প্রতিমা উচ্ছেদ করলেন। মন্দির প্রাঙ্গণে প্রভু পরমেশ্বরের যে বেদী ছিল সেটিকে তিনি সংস্কার করলেন।
9
ইফ্রয়িম, মনঃশি এবং শিমিয়োন গোষ্ঠীর যে সমস্ত লোক আসার রাজ্যে বসবাস করত তারা সকলে রাজা আসার পক্ষ অবলম্বন করল। কারণ তারা দেখল, প্রভু পরমেশ্বর তাঁর সহায়। রাজা তাদের সকলকে এবং যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর সকলকে তাঁর ছত্রছায়ায় একত্র করলেন।
10
আসার রাজত্বের পঞ্চদশ বছরের তৃতীয় মাসে তারা সকলে জেরুশালেমে সমবেত হল।
11
সেইদিন তারা তাদের লুঠের সামগ্রী থেকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সাতশো বৃষ ও সাত হাজার মেষ বলিদান করল।
12
হৃদয়, মন ও আত্মা দিয়ে তারা তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বরের আরাধনা করবে, এই শর্তে তারা সন্ধিচুক্তিতে আবদ্ধ হল।
13
স্থির হল, শিশু অথবা বৃদ্ধ, পুরুষ অথবা নারী, যে কেউ তাঁর উপাসনা করবে না তার মৃত্যুদণ্ড হবে।
14
প্রভু পরমেশ্বরের নামে তারা উচ্চকন্ঠে এই সন্ধিচুক্তি পালন করার শপথ উচ্চারণ করল এবং তারপর উচ্চকন্ঠে জয়ধ্বনি দিয়ে তুরী বাজাতে লাগল।
15
যিহুদীয়ার সমস্ত লোক অত্যন্ত আন্তরিকভাবে এই সন্ধিচুক্তি করেছিল বলে আনন্দে তাদের মন ভরে গিয়েছিল। প্রভু পরমেশ্বরের আরাধনা করে তারা পরম আনন্দ লাভ করত এবং প্রভু তাদের গ্রহণ করেছিলেন ও সর্ব অবস্থায় সব দিক দিয়ে তাদের শান্তি ও স্বস্তি দান করেছিলেন।
16
রাজা আসা তাঁর পিতামহী মাখাকে রাজমাতার পদ থেকে বিচ্যুত করলেন কারণ তিনি দেবী আশেরার এক অশ্লীল মূর্তি নির্মাণ করেছিলেন। রাজা সেই মূর্তিটিকে কেটে টুকরো টুকরো করে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিলেন।
17
রাজা আসা দেশের সর্বস্থানের পৌত্তলিক উপাসনার স্থানগুলি ধ্বংস না করলেও ব্যক্তিগত ভাবে তিনি সারাজীবন প্রভু পরমেশ্বরের কাছে বিশ্বস্ত ছিলেন।
18
তিনি ও তাঁর পিতা অবিয় স্বর্ণ ও রৌপ্য নির্মিত যা কিছু পাত্র মন্দিরে উৎসর্গ করেছিলেন, সব মন্দিরে এনে রেখে দিলেন।
19
আসার রাজত্বকালের পঁয়ত্রিশ বছরের মধ্যে আর কোন যুদ্ধবিগ্রহ ঘটেনি।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36