bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
2 Chronicles 30
2 Chronicles 30
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 31 →
1
আনুষ্ঠানিকভাবে শুচিশুদ্ধ পুরোহিতের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকায় প্রজারা সেই সময় জেরুশালেমে উপস্থিত হতে পারে নি। সেইজন্য প্রথম মাসের নির্দিষ্ট সময়ে তারণোৎসব পালন করা সম্ভব হয় নি। তাই রাজা হিষ্কিয় তাঁর পারিষদ এবং জেরুশালেমের নাগরিকদের সম্মতিক্রমে দ্বিতীয় মাসে তারোণৎসব পালন করা স্থির করলেন। রাজা সমগ্র ইসরায়েল ও যিহুদীয়া রাজ্যে সংবাদ পাঠিয়ে দিলেন। তিনি বিশেষ যত্ন সহকারে ইফ্রয়িম ও মনঃশির গোষ্ঠীবর্গের কাছে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মানে তারণোৎসব পালনের জন্য আমন্ত্রণ জানিয়ে পত্র দিলেন।
4
রাজা এবং প্রজাবৃন্দ সকলেই তাঁদের পরিকল্পনায় অত্যন্ত খুশী ছিলেন।
5
তাই, উত্তরে দান থেকে দক্ষিণে বেরশেবা পর্যন্ত সমস্ত ইসরায়েলীদের জেরুশালেমে এসে বিধানসম্মতভাবে তারণোৎসব পালনের জন্য আমন্ত্রণ জানানো হল। এত বিরাট লোক সমাগমের ব্যবস্থা আগে কখনও হয় নি।
6
রাজা ও তাঁর পারিষদদের আদেশে যিহুদীয়া ও ইসরায়েল রাজ্যের সর্বত্র আমন্ত্রণপত্র নিয়ে দূতেরা রওনা হয়ে গেল । পত্রে লেখা ছিল: হে ইসরায়েলী প্রজাবৃন্দ, তোমরা আসিরিয়ার কবল থেকে মুক্ত হয়েছ। এবার অব্রাহাম, ইসহাক ও যাকোবের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে ফিরে এস। তিনিও তোমাদের কাছে ফিরে আসবেন।
7
তোমাদের পূর্বপুরুষ ও তোমাদের অন্যান্য ইসরায়েলী ভাইদের মত হয়ো না। তারা তাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে বিশ্বাসভঙ্গ করেছিল। ফলে যে চরম দণ্ড তার পেয়েছিল তা তোমরা দেখেছ।
8
তাদের মত তোমরা জেদী ও উদ্ধত হয়ো না, প্রভু পরমেশ্বরের বাধ্য হও। যে মন্দির তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর চিরদিনের জন্য পবিত্র করেছেন, জেরুশালেমের সেই মন্দিরে এস, আরাধনা কর তাঁর, যেন তোমাদের উপর থেকে তাঁর ক্রোধ নিবৃত্ত হয়।
9
যদি তোমরা তাঁর কাছে ফিরে আস তাহলে যারা তোমাদের আত্মীয় স্বজনদের বন্দী করে নিয়ে গেছে, তারা তাদের উপরে করুণা করবে এবং তাদের দেশে ফিরে আসতে দেবে। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর দয়াময়, কৃপাবান তিনি। যদি তোমরা তাঁর কাছে ফিরে আস, তিনি গ্রহণ করবেন তোমাদের।
10
সংবাদ বাহকেরা সুদূর উত্তরে সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর সমগ্র এলাকার প্রত্যেকটি নগরে গেল। কিন্তু লোকেরা তাদের উপহাস ও বিদ্রূপ করল।
11
তাহলেও আশের, মনঃশি ও সবুলুন গোষ্ঠীর কিছু লোক জেরুশালেমে আসতে ইচ্ছুক ছিল।
12
ঈশ্বরও যিহুদীয়ার মানুষের মাঝে কর্মরত ছিলেন যেন রাজা ও তাঁর পারিষদদের আদেশ অনুযায়ী ঈশ্বরের ইচ্ছাপালনে একমত হয়ে তারা ঐক্যবদ্ধ হয়।
13
দ্বিতীয় মাসে খামিরবিহীন রুটির উৎসব পালন করার জন্য বিপুল সংখ্যক লোক জেরুশালেমে উপস্থিত হল।
14
তারা জেরুশালেম মন্দিরে ব্যবহৃত হোমবলির যজ্ঞবেদী ও ধূপ জ্বালানোর সমস্ত বেদী নিয়ে গিয়ে কিদ্রোণ উপত্যকায় ফেলে দিল।
15
তারপর সেই মাসের চোদ্দ তারিখে তারা তারণোৎসবের বলিরূপে মেষশাবক বলি দিল। যে সমস্ত পুরোহিত ও লেবীয় নিজেদের আনুষ্ঠানিকভাবে শুচি করেন নি, তাঁরা লজ্জিত হয়ে প্রভু পরমেশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করলেন এবং হোমবলি উৎসর্গ করার যোগ্যতা অর্জন করলেন।
16
ঈশ্বরভক্ত মোশির বিধানের নির্দেশ অনুযায়ী তাঁরা মন্দিরে নিজেদের স্থান গ্রহণ করলেন। লেবীয়রা বলির রক্ত পুরোহিতদের হাতে দিলেন, পুরোহিতেরা সেই রক্ত বেদীতে ছিটিয়ে দিলেন।
17
বহুলোক আনুষ্ঠানিকভাবে শুচি না হওয়ায় তারা তারণোৎসবের মেষশাবক বলি দিতে পারল না, তাই লেবীয়রা তাদের হয়ে প্রভু পরমেশ্বরের কাছে মেষশাবক বলি উৎসর্গ করে দিলেন।
18
উপরন্তু ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবুলুন গোষ্ঠীর বহুলোক আনুষ্ঠানিকভাবে নিজেদের শুচি না করে তারণোৎসব পালন করেছিল যা বিধান সঙ্গত ছিল না। রাজা হিষ্কিয় তাদের জন্য এই প্রার্থনা নিবেদন করলেনঃ
19
হে প্রভু পরমেশ্বর, আমাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর, যারা আনুষ্ঠানিকভাবে শুচি না হলেও সমস্ত অন্তর দিয়ে তোমার আরাধনা করছে, তুমি তাদের নিজগুণে ক্ষমা কর।
20
প্রভু পরমেশ্বর রাজা হিষ্কিয়ের প্রার্থনার উত্তর দিলেন, তিনি তাদের ক্ষমা করলেন, তাদের কোন ক্ষতি করলেন না।
21
জেরুশালেমে যারা সমবেত হয়েছিল, সাতদিন ধরে তারা মহানন্দে খামিরবিহীন রুটির উৎসব পালন করল এবং দিনের পর দিন পুরোহিত ও লেবীয়রা যথাশক্তি দিয়ে প্রভু পরমেশ্বর প্রশংসা ও স্তবগান করতে লাগলেন।
22
প্রভু পরমেশ্বরের উপাসনা পরিচালনায় দক্ষতার জন্য রাজা হিষ্কিয় লেবীয়দের প্রশংসা করলেন।
23
সাতদিন তারা তাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করার পর আবার সকলে মিলে আরও সাতদিন উৎসব অনুষ্ঠান পালন করতে মনস্থ করল। মহানন্দে পালন করল তাদের উৎসবের অনুষ্ঠান।
24
রাজা হিষ্কিয় প্রজাদের ভোজের জন্য এক হাজার বৃষ ও সাত হাজার মেষ দিলেন এবং পারিষদেরা দিলেন আরও এক হাজার বৃষ ও দশ হাজার মেষ। এবার বিরাট সংখ্যক পুরোহিত আনুষ্ঠানিকভাবে নিজেদের শুচি করল।
25
যিহুদীয়ার জনসাধারণ, পুরোহিত, লেবীয়, উত্তরাঞ্চল থেকে আগত লোকেরা এবং বিদেশীরা–যারা ইসরায়েল ও যিহুদীয়া দেশে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল–প্রত্যেকে খুব আনন্দিত হল।
26
আনন্দে পূর্ণ হল জেরুশালেম নগরী কারণ রাজা দাউদের পুত্র রাজা শলোমনের রাজত্বকাল থেকে এ পর্যন্ত কোন দিন এমন সমারোহ ঘটে নি।
27
পুরোহিত ও লেবীয়রা প্রজাসমাজের জন্য পরমেশ্বরের আশীর্বাদ প্রার্থনা করলেন। ঈশ্বর তাঁর স্বর্গের আবাসে থেকে তাদের প্রার্থনা শ্রবণ করলেন এবং সেই প্রার্থনা মঞ্জুর করলেন।
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 31 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36