bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Romans 10
Romans 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 11 →
1
বন্ধুগণ, আমার হৃদয়ের একান্ত কামনা এবং ঈশ্বেরর কাছে আমার মিনতি এই যে ইসরায়েলীরা যেন পরিত্রাণ পায়।
2
ঈশ্বরের প্রতি তাদের নিষ্ঠা আছে এ আমি জানি। কিন্তু তাদের এই নিষ্ঠার মূলে ঈশ্বর সম্পর্কে প্রকৃত জ্ঞান নেই।
3
কারণ তারা ঈশ্বর-নির্দেশিত ধার্মিকতা সম্বন্ধে অজ্ঞ ছিল এবং নিজেদের কল্পিত ধার্মিকতা প্রতিষ্ঠায় প্রয়াসী হয়েছিল। তাই ঈশ্বর যে পন্থায় মানুষকে ধার্মিক প্রতিপন্ন করেন সেই পন্থাকে তারা উপেক্ষা করেছে।
4
খ্রীষ্টই বিধানের পূর্ণতা দান করেছেন তাই যারা তাঁকে বিশ্বাস করে তারাই ধার্মিক।
5
মোশি লিখে গেছেনঃ বিধান পালনের মাধ্যমে যে ধার্মিকতা অর্জন করতে চায় সে বিধানের দ্বারাই বাঁচবে।
6
কিন্তু বিশ্বাস দ্বারা যে ধার্মিকতা লাভ করা যায়, এ সম্বন্ধে শাস্ত্রে যেমন লেখা আছেঃ “তোমরা মনে মনে প্রশ্ন করো না কে স্বর্গে আরোহণ করবে” (খ্রীষ্টকে মর্ত্যে আনার জন্য)
7
অথবা শাস্ত্রে যেমন লেখা আছে, “পাতালে কে অবতরণ করবে” (খ্রীষ্টকে মৃতলোক থেকে ফিরিয়ে আনার জন্য)।
8
কিন্তু আমরা বিশ্বাস দ্বারা লভ্য যে ধার্মিকতার কথা ঘোষণা করি তার সুস্পষ্ট বক্তব্য এই: “"সেই বাণী তেআমার ওষ্ঠাধরে এবং তোমার অন্তরে অধিষ্ঠিত।”
9
কারণ তুমি যদি মুখে যীশুকে প্রভু বলে স্বীকার কর এবং অন্তরে বিশ্বাস কর যে ঈশ্বর তাঁকে মৃত্যুলোক থেকে পুনর্জীবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ লাভ করবে।
10
কেননা অন্তরে বিশ্বাস করলে ধার্মিক প্রতিপন্ন হয় এবং মুখের স্বীকারোক্তিতে লাভ করা যায় পরিত্রাণ।
11
শাস্ত্রে বলা হয়েছে: “তাঁর উপরে যে বিশ্বাস স্থাপন করবে, সে কখনও লজ্জিত হবে না।”
12
কারণ ইহুদী ও গ্রীকের মধ্যে কোন প্রভেদ নেই, তিনি সকলের প্রভু যারা তাঁকে ডাকে তাদের সকলেরই প্রতি তিনি উদারহস্ত।
13
কেননা শাস্ত্রে আছেঃ যে কেউ প্রভুকে ডাকে সে পরিত্রাণ পায়।”
14
তবে যাঁর উপর তাদের বিশ্বাস নেই, তাঁকে তারা কেমন করে ডাকবে? তাঁর বিষয় না শুনে তারা কি করে তাঁকে বিশ্বাস করবে? আর তাঁর কথা প্রচার যদি কেউ না করে তাহলে তারা কি করেই বা শুনবে?
15
আবার প্রচারের জন্য কাউকে যদি পাঠানো না হয় তাহলে কি করেই বা প্রচার হবে? যারা সুসমাচারের বাণী বয়ে আনে তাদের পদধ্বনি কত না মধুর।
16
সকলে কিন্তু সুসমাচারে কর্ণপাত করেনি। যিশাইয় যেমন বলেছেন, “তখন লোকে বলবে, কে বিশ্বাস করবে এ কথা? কে বুঝবে এ কাজ প্রভু পরমেশ্বরের?”
17
সুসমাচারের বাণী শুনেই বিশ্বাস উৎপন্ন হয়, খ্রীষ্ট বিষয়ক প্রচারই সেই সুসমাচার।
18
কিন্তু এখন আমার প্রশ্ন, তারা কি কখনও সুসমাচার শোনেনি? নিশ্চয়ই শুনেছে। শাস্ত্র বলে, “সারা জগতে ব্যাপ্ত তাদের সুর ও ছন্দ,ছড়িয়ে গেছে তাদের বাণীপৃথিবীর সকল প্রান্তে।”
19
আবার আমি জিজ্ঞাসা করি, ইসরায়েল কি তার মর্ম বোঝেনি? মোশিই তা সর্বপ্রথমে এ কথা বলেছেন, “তাই যারা কোন জাতি হওয়ার যোগ্য নয়সেই জাতির লোকদের দ্বারাআমিও এদের ঈর্ষার উদ্রেক করব,মূর্খ এক জাতির দ্বারা এদের ক্রোধকরব প্রজ্বলিত।”
20
যিশাইয়ের ঘোষণা আরও বলিষ্ঠঃ “যারা কোনদিন করেনি আমার অন্বেষণতারা পেয়েছে আমার সন্ধান।যারা কোনদিন চায়নি আমায়,তাদেরই কাছে আমি দিয়েছি ধরা।”
21
কিন্তু ইসরায়েলের উদ্দেশে তিনি বললেনঃ “দেখ, এই যে চরম ঔদ্ধত্যে যারাঅন্যায়ের পক্ষে ছুটে চলেছে,আমার সেই স্বেচ্ছাচারী ও বিদ্রোহীপ্রজাদের জন্য সারাদিন আমিদু'হাত বাড়িয়ে অপেক্ষা করে আছি।”
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16