bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Romans 14
Romans 14
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 15 →
1
যার বিশ্বাস দুর্বল তাকে সাদরে গ্রহণ করো, কিন্তু তার ব্যক্তিগত মতামত সম্পর্কে তার সঙ্গে তর্ক করো না।
2
ধর্ম বিশ্বাসের দিক দিয়ে কেউ হয়তো মনে করে, যে সে সব রকম খাদ্যই খেতে পারে, কিন্তু ধর্মবিশ্বাস যার দুর্বল সে কেবল নিরামিষই খায়।
3
যে আমিষভোজী সে যেন নিরামিষাশীকে অবজ্ঞা না করে এবং যে নিরামিষ খায় সে যেন আমিষ ভোজীকে দোষী সাব্যস্ত নাকরে, কারণ ঈশ্বরর তাকেও আপন করে নিয়েছেন।
4
অপরের ভৃত্যের বিচার করার তুমি কে? তার কাজের দোষগুণের বিচার তার মনিবই করবে। সে নির্দোষ প্রমাণিত হবে, কারণ তাকে নির্দোষ প্রতিপন্ন করার ক্ষমতা প্রভুর আছে।
5
কেউ হয়তো বিশেষ দিনক্ষণ মানে, কারও কাছে সকল দিনই সমান। কে কি মানবে, স্থির বিশ্বাসে সে তা ঠিক করুক।
6
দিনক্ষণ যে মানে সে প্রভুকে মনে রেখেই তা মানে। যে সব কিছু আহার করে সে প্রভুকে মনে রেখেই করে, কারণ আহার্যের জন্য সে প্রভুর কাছে কৃতজ্ঞতা জানায়। যে সব কিছু খায় না সে প্রভুকে মনে রেখেই তা করে, কারণ সেও প্রভুর কাছে কৃতজ্ঞতা জানায়। আমরা
7
কেউ নিজের জন্য জীবনধারণ করি না, কিম্বা নিজের জন্য মৃত্যুবরণও করি না।
8
আমাদের জীবনধারণ শুধু প্রভুরই জন্য, মৃত্যুবরণ সেও তো প্রভুরই জন্য। অতএব জীবনে মরণে আমরা প্রভুরই।
9
খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন এবং পুনর্জীবিত হয়েছেন, জীবিত ও মৃত সকলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য।
10
তাই কেন তোমাদের ভাইয়ের বিচার কর, কেনই বা তাদের অবজ্ঞা কর। মনে রেখ, আমাদের সকলকেই একদিন ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়াতে হবে, তিনি বিচার করবেন।
11
শাস্ত্রে লেখা আছে, “প্রভু বলছেন, আমি জাগ্রত ঈশ্বর! প্রত্যেকে নতজানু হবে আমার সম্মুখে, স্বীকার করবে প্রতিটি রসনা যে আমিই ঈশ্বর। এ কথা নিশ্চিত!”
12
আমাদের প্রত্যেককেই ঈশ্বরের কাছে নিজের নিজের হিসাব নিকাশ দিতে হবে।
13
সুতরাং আমরা যেন একে অন্যের দোষ না ধরি, বরং এস আমরা সঙ্কল্প করি যে ভাইয়ের পদস্খলন বা অধঃপতন হয় এমন কিছু আমরা করব না।
14
খ্রীষ্টের সঙ্গে সংযু্ক্ত হওয়ার ফলে আমি একথা জেনেছি যে কোন খাদ্যই প্রকৃতপক্ষে অশুচি নয়, কিন্তু কেউ যদি কোন খাদ্যকে অশুচি বলে মনে করে, তাহলে সেটা হবে শুধু তারই কাছে অশুচি।
15
যে খাদ্য খেতে দেখলে তোমার ভাই মনে আঘাত পায়, তা যদি খাও, তবে বুঝতে হবে যে তার প্রতি তোমার ভালবাসা নেই। তোমার এই যে ভাই যার জন্য খ্রীষ্ট প্রাণ দিয়েছিলেন তেআমার এই খাদ্যবস্তু যেন তার ধ্বংসের কারণ না হয়।
16
তোমরা যা ভাল মনে কর তা যেন অপরের কাছে নিন্দনীয় না হয়।
17
ভোজনপানের জন্য ঈশ্বরের রাজ্য নয়, ধর্মাচরণ, শান্তি ও পবিত্র আত্মার দেওয়া আনন্দই ঈশ্বরের রাজ্য।
18
এভাবে যে খ্রীষ্টের সেবা করে সে লাভ করে ঈশ্বরের প্রীতি আর মানুষের স্বীকৃতি।
19
কাজেই যা শান্তির অনুকূল, যা পরস্পরকে গড়ে তুলতে সাহায্য করে, তা-ই আমাদের করা উচিত।
20
সামান্য খাদ্যের জন্য ঈশ্বরের কাজ পণ্ড করো না। সমস্ত খাদ্যবস্তুই গ্রহণীয়, এ কথা ঠিক, কিন্তু কেউ যদি এমন খাদ্য গ্রহণ করে যা অন্যের বিঘ্ন ঘটায়, তাহলে সেই খাদ্য ভাল নয়।
21
মাংসাহার, মদ্যপান বা এমন কোন আচরণ করো না যা তোমার ভাইয়ের পতন ঘটাতে পারে।
22
এ সম্বন্ধে তোমার ব্যক্তিগত বিশ্বাস তোমার ও ঈশ্বরের মধ্যেই সীমাবদ্ধ থাক। নিজের আচরণকে যে দোষণীয় মনে করে না সে-ই সুখী।
23
দ্বিধাগ্রস্ত মনে যে আহার করে সে দোষী। কারণ তার কাজ বিবেক বিরোধী। যে কাজ বিবেক বিরোধী, তা-ই পাপ।
← Chapter 13
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 15 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16