bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Romans 2
Romans 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 3 →
1
বন্ধুগণ, তোমরা যেই হও না কেন, অন্যকে তোমরা দোষী সাব্যস্ত করছ, কিন্তু তোমাদের নিজেকেই কৈফিয়ৎ দেবার কোন পথ নেই। অন্যের বিচার করতে গিয়ে তোমরা নিজেদেরই দোষী করছ, কারণ হে বিচারকেরা, তোমরা নিজেরাই সেই দোষে দোষী।
2
আমরা জানি, ঐ ধরণের আচরণ যারা করে তাদের উপরে ঈশ্বরের দণ্ড ন্যায়সঙ্গতভাবে নেমে আসে।
3
এসব যারা করে তুমি তাদের বিচার করছ, অথচ নিজেরাও তাই করছ। তুমি কি মনে কর যে তুমি ঈশ্বরের বিচার এড়াতে পারবে?
4
কিম্বা তাঁর মহানুভবতা, ধৈর্য ও সহিষ্ণুতার ঐশ্বর্যকে তুমি কি তুচ্ছ জ্ঞান কর? তোমার মন পরিবর্তনের জন্যই যে ঈশ্বরের মহানুভবতা, তা কি তুমি জান না?
5
কিন্তু তুমি হৃদয় কঠিন ও অনমনীয় করে বিচার দিনের জন্য তোমার দণ্ড সঞ্চয় করে রাখছ। সেই দিনে ঈশ্বরের ন্যায়বিচার সকলে প্রত্যক্ষ করবে এবং
6
তিনি প্রত্যেককে তার কর্ম অনুযায়ী প্রতিফল দেবেন।
7
যারা সৎকর্মে একনিষ্ঠ, গৌরব, সম্মান ও অবিনাশী জীবনের অন্বেষী, তাদের তিনি দান করেন শাশ্বত জীবন।
8
আর যারা স্বার্থান্বেষী, সত্যসন্ধ নয়, কিন্তু অধর্মাচারী, ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ তাদের উপরই নেমে আসবে।
9
প্রথমে ইহুদী, পরে অন্যান্য জাতি —দুষ্কর্মকারী প্রত্যেক মানুষই দারুণ ক্লেশ ও বিপর্যয়ের সম্মুখীন হবে,
10
কিন্তু ইহুদী ও অন্যান্য জাতি নির্বিশেষে সদাচারী প্রত্যেক মানুষই গৌরব, সম্মান ও শান্তির অধিকারী হবে।
11
কারণ ঈশ্বরের কাছে পক্ষপাতিত্ব নেই।
12
মোশির বিধান যারা জানে না তারা পাপের দণ্ড পাবে কিন্তু মোশির বিধান জেনেও যারা পাপ করেছে তাদের বিচার বিধান অনুসারেই হবে।
13
কারণ মোশির বিধান যারা শুধু শোনে তারা নয়, কিন্তু যারা বিধানের নির্দেশ পালন করে তারাই ঈশ্বরের দৃষ্টিতে নির্দোষ প্রতিপন্ন হবে।
14
ইহুদী ছাড়া অন্যান্য জাতি, যারা মেআশির বিধান জানে না, তারা যদি স্বাভাবিক ভাবে বিধানসঙ্গত আচরণ করে, তাহলে বিধান না জানা সত্ত্বেও তাদের স্বাভাবিক আচরণই তাদের পক্ষে বিধানস্বরূপ।
15
তাদের আচরণের প্রকাশ যে বিধানের নির্দেশ তাদের হৃদয় ফলকে উৎকীর্ণ হয়েছে। তাদের বিবেকই তার সাক্ষী, কারণ এই বিবেকই তাদের পক্ষে কিম্বা বিপক্ষে সেইদিন সাক্ষ্য দেবে,
16
যেদিন ঈশ্বর যীশু খ্রীষ্টের মাধ্যমে সকলল মানুষের গুপ্ত বিষয়ের বিচার করবেন —এই সুসমাচারই আমি প্রচার করি।
17
তুমি হয়তো ইহুদী বলে নিজের পরিচয় দাও, বিধানের উপর নির্ভর কর এবং তোমাদের ঈশ্বর সম্বন্ধেও তুমি গর্বিত।
18
তাঁর ইচ্ছা তুমি জান এবং যা ভাল তা বেছে নেবার শিক্ষা তুমি বিধান থেকেই পেয়েছ।
19
আর তুমি এ সম্বন্ধে নিঃসংশয় যে তুমি অন্ধের পথপ্রদর্শক, অন্ধকারে আচ্ছন্ন ব্যক্তির কাছে আলোকস্বরূপ,
20
মূর্খের উপদেষ্টা এবং যাদের বুদ্ধি অপরিণত তাদের শিক্ষক। কারণ বিধানের মধ্যেই জ্ঞান ও সত্যের পূর্ণরূপ তুমি দেখেছ।
21
তুমি অন্যদের শিক্ষা দিয়ে থাক তবে কেন নিজে শিক্ষা গ্রহণ কর না? তুমি প্রচার করে থাক, ‘চুরি করো না,’ কিন্তু তুমি নিজে কি চোর নও?
22
তুমি বলে থাক, ‘ব্যভিচার করো না’ কিন্তু তুমি নিজে কি ব্যভিচারী নও? তুমি প্রতিমা পূজা ঘৃণা কর কিন্তু তুমি কি তাদের মন্দিরের সম্পদ ঘরে আন না?
23
তুমি বিধান নিয়ে গর্ব কর, অথচ তুমি নিজে বিধান লঙ্ঘন করে ঈশ্বরের অবমাননা কর।
24
আর এইজন্যই শাস্ত্রে বলা হয়েছে, ‘তোমাদের জন্যই অন্যান্য জাতির কাছে ঈশ্বরের মহান নাম হচ্ছে কলঙ্কিত।’
25
বিধান যদি তুমি মেনে চল তাহলেই তোমার সুন্নত-সংস্কার সার্থক। কিন্তু বিধান যদি লঙ্ঘন কর তাহলে তোমার সুন্নত ব্যর্থ, মূল্যহীন, না হওয়ারই সামিল।
26
অনুরূপভাবে সুন্নত সংস্কারবিহীন কোন লোক যদি বিধানের আজ্ঞা পালন করে তাহলে তার সুন্নত হয়েছে বলে কি ধরা হবে না?
27
দৈহিকভাবে সুন্নতবিহীন হয়েও যারা বিধানের অনুজ্ঞা পালন কর এ তারা তেআমার বিচার করবেই, কারণ লিখিত বিধান তুমি পেয়েছ, পেয়েছ সুন্নত সংস্কারও, কিন্তু তা সত্ত্বেও তুমি বিধান লঙ্খন করেছ।
28
বাহ্যিক সংস্কার অনুসারী ইহুদী যেমন প্রকৃত ইহুদী নয়, তেমনি সুন্নত সংস্কারের দৈহিক চিহ্নই প্রকৃত সুন্নত সংস্কার নয়।
29
অন্তরে যে ইহুদী, সেই-ই প্রকৃত ইহুদী, আর হৃদয়ের সংস্কারই প্রকৃত সুন্নত সংস্কার। এই সংস্কার লিখিত বিধান মতে হয় না, ঈশ্বরের আত্মাই তা সাধন করেন। এই সংস্কারপ্রাপ্ত ব্যক্তি, মানুষের অভিনন্দন পায় না, পায় ঈশ্বরের প্রশংসা।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16