bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Romans 4
Romans 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 5 →
1
মানবিক সম্পর্কে আমাদের আদিপিতা অব্রাহাম সম্বন্ধে তা হলে আমরা কি বলব?
2
তিনি কি অভিজ্ঞতা লাভ করেছিলেন? অব্রাহাম যদি নিজের কর্মের গুণেই ধার্মিকরূপে গণ্য হয়ে থাকেন, তাহলে তাঁর আত্মশ্লাঘার কারণ অবশ্যই রয়েছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে নয়।
3
কারণ এই প্রসঙ্গে শাস্ত্র বলে, ‘অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করলেন, আর সেই বিশ্বাসই তাঁর ধার্মিকতা বলে গণ্য হল।”
4
যে কর্ম সম্পাদন করে তার পারিশ্রমিক দয়ার দানরূপে গণ্য হয় না, গণ্য হয় তার ন্যায্য প্রাপ্যরূপে।
5
যিনি অধার্মিককে ধার্মিক প্রতিপন্ন করেন, কর্ম ব্যতিরেকেই যে ব্যক্তি তাঁর উপর বিশ্বাস রাখে, তার সেই বিশ্বাসই তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য হয়।
6
কর্মবিহীন হওয়া সত্ত্বেও যাঁকে ঈশ্বর ধার্মিকরূপে প্রতিপন্ন করেন। তাঁর উদ্দেশে দাউদও বলেছেনঃ
7
ধন্য তারা যাদের অধর্ম ক্ষমা করা হল,আবরিত হল যাদের পাপরাশি,
8
ধন্য সেই ব্যক্তি যার পাপ প্রভু গণ্য করেন না।
9
কিন্তু এই আশীর্বচন কি শুধু সুন্নত সংস্কারপ্রাপ্ত ইহুদীদের উদ্দেশে, না সুন্নতবিহীন অন্যান্য জাতির উদ্দেশেও উচ্চারিত?
10
আমরা বলি, ‘অব্রাহামের বিশ্বাসই তাঁর পক্ষে ধার্মিকতা বলে গণ্য হল? তবে কোন অবস্থায় তা গণ্য হল? তাঁর সু্ন্নত সংস্কার গ্রহণের আগে না পরে? সুন্নতের পরে হয়নি, হয়েছিল সু্ন্নতের আগেই।
11
সুন্নতের পূর্বে তাঁর যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসে লব্ধ ধার্মিকতার প্রমাণ ও প্রতীক চিহ্নস্বরূপ তিনি সুন্নত সংস্কার পালন করেছিলেন। এরই ফলে, যারা সুন্নত-বিহীন অবস্থায় বিশ্বাসের বলে ধার্মিকরূপে গণ্য হয়, তিনি তাদেরও আদিপিতা হলেন।
12
অনুরূপভাবে সুন্নত সংস্কারপ্রাপ্ত ব্যক্তি, যারা কেবল সুন্নত সংস্কারপ্রাপ্ত ব্যক্তি, যারা কেবল সুন্নত সংস্কারের উপরে নির্ভর করে না, কিন্তু সুন্নতবিহীন অবস্থায় আমাদের আদিপিতা অব্রাহামের যে বিশ্বাস ছিল তারই অনুকরণ করে, অব্রাহাম তাদেরও পিতা।
13
জগতের উত্তরাধিকার লাভ করার যে প্রতিশ্রুতি অব্রাহাম ও তাঁর বংশধরদের দেওয়া হয়েছিল, তা বিধান নির্ভর নয়, বিশ্বাসলব্ধ ধার্মিকতা সাপেক্ষ।
14
কারণ বিধান পালনকারীরা যদি উত্তরাধিকারী হয়, তাহলে বিশ্বাস নিরর্থক এবং প্রতিশ্রুতিও নিষ্ফল।
15
শাস্ত্রীয় বিধানই ঈশ্বরের ক্রোধের দণ্ডকে সক্রিয় করে তোলে কিন্তু বিধান যেখানে নেই, সেখানে বিধান লঙ্ঘনের প্রশ্নও নেই।
16
এই প্রতিশ্রুতির ফল শুধু বিশ্বাসের বলেই লভ্য এবং ঈশ্বরের অনুগ্রহের দাক্ষিণ্যরূপে অব্রাহামেরর সমস্ত বংশধরের জন্য সুনির্দিষ্ট —এ শুধু যারা বিধান পালন করে তাদের জন্য নয়, কিন্তু এই উত্তরাধিকার তাদেরও জন্য যারা অব্রাহামের মতই বিশ্বাসী। কারণ অব্রাহামই আমাদের সকলের পিতা।
17
শাস্ত্রে যেমন লেখা আছে, ‘আমি তোমাকে বহুজাতির পিতারূপে নিরূপিত করেছি।’ এই প্রতিশ্রুতি সেই ঈশ্বরের পক্ষে সঙ্গত —যে ঈশ্বরের প্রতি তিনি আস্থা স্থাপন করেছিলেন, যে ঈশ্বর মৃতকে সঞ্জীবিত করেন ও অস্তিত্বহীন যা কিছু তাকে অস্তিত্ব দান করেন।
18
এ প্রত্যাশা তাঁর একান্ত দুরাশা হলেও তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি বহুজাতির পিতা হবেন, যেমনটি তাঁকে বলা হয়েছিল, ‘তারকারাজির মত অসংখ্য হবে তোমার বংশ।’
19
বয়স তাঁর শতবর্ষ, দেহ জরাগ্রস্ত এবং সারা বন্ধ্যা, একথা জেনেও তিনি বিশ্বাসে অবিচল রইলেন।
20
ঈশ্বরের প্রতিশ্রুতিতে তিনি অবিশ্বাসী বা সন্দিহান হলেন না বরং দৃঢ়প্রত্যয়ে তিনি ঈশ্বরকে সম্মানিত করলেন।
21
কারণ ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা যে তিনি সফল করতেও সক্ষম এ সম্বন্ধে তিনি দৃঢ়নিশ্চিত ছিলেন।
22
এ জন্য তাঁর বিশ্বাস তাঁর পক্ষে ধার্মিকতারূপে পরিগণিত হয়েছিল।
23
‘তিনি ধার্মিকরূপে গণ্য হলেন’, একথা শুধু তাঁর পক্ষেই প্রযোজ্য তা নয়, সকল বিশ্বাসী ভক্তের পক্ষেও প্রযোজ্য।
24
যিনি আমাদের প্রভু যীশুকে মৃত্যুলোক থেকে পুনরুত্থিত করেছেন, আমরা তাঁর উপরে আমাদের বিশ্বাস ন্যস্ত করেছি। তা-ই আমাদের পক্ষে ধার্মিকতা বলে গণ্য হবে।
25
কারণ প্রভু যীশু আমাদের পাপের জন্য মৃত্যুর কবলে সমর্পিত হয়েছেন এবং আমাদের ধার্মিক পরিগণিত করার জন্যই পুনর্জীবিত হয়েছেন।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16