bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Romans 11
Romans 11
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 12 →
1
তাই আমার জিজ্ঞাসা, ঈশ্বর কি তাঁর প্রজাদের পরিত্যাগ করেছেন? কখনও না। আমি নিজেও ইসরায়েলী, অব্রাহামের বংশধর, বিন্যামীনের কুলে আমার জন্ম।
2
ঈশ্বর যে জাতিকে নিজের প্রজারূপে পূর্বেই গ্রহম করেছিলেন, তিনি তাদের বর্জন করেননি। এলিয়ের প্রসঙ্গে শাস্ত্রে যা বলা হয়েছে তা কি জান না? তিনি ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের কাছে অভিযোগ করেছিলেনঃ
3
“প্রভু, এরা তোমার নবীদের হত্যা করেছে, তোমার যজ্ঞবেদী ধূলিসাৎ করেছে, আমি একাই বেঁচে আছি, তারা আমারও প্রাণ নিতে চেষ্টা করছে।”
4
কিন্তু ঈশ্বরের কাছ থেকে কি উত্তর তিনি পেয়েছিলেন? “বেলদেবের সামনে নতজানু হয়নি এমন সাতহাজার লোক আমার এখনও আছে।”
5
ঠিক সেইভাবেই আজও অল্প সংখ্যক লোক রয়েছে, যাদের ঈশ্বর অনুগ্রহ করে মনোনীত করেছেন।
6
এই মনোনয়ন যদি অনুগ্রহের ফলে হয়ে থাকে তবে তা তাদের কর্মের দ্বারা অর্জিত নয়। যদি হত তাহলে অনুগ্রহ কথাটি হত নিরর্থক।
7
তাহলে দাঁড়াল কি? সমস্ত ইসরায়েল যা অর্জন করতে চেয়েছে তা পারেনি। কিন্তু তাদের মধ্যে সেই অল্প সংখ্যক মনোনীতরাই পেরেছে। বাকী সকলের সত্য উপলব্ধির ক্ষমতা লোপ পেল।
8
শাস্ত্রে যেমন লেখা আছেঃ “প্রভু পরমেশ্বর তোমাদের তন্দ্রালু করেছেন। গভীর নিদ্রায় ডুবে যাবার জন্য। তোমাদের স্রষ্টা নবীদের দৃষ্টিও ঈশ্বর আচ্ছন্ন করেছন।”
9
দাউদ বলেছেনঃ “ওদের ভোজসভা হোক ওদের ফাঁদস্বরূপনিরাপত্তা হোক ওদের শৃঙ্খল।
10
ওদের দু'চোখে নেমে আসুক অন্ধকারওরা যেন দেখতে না পায়,নিরন্তর বোঝার ভারে নুয়ে পড়ুক ওরা।”
11
তাহলে আমার প্রশ্ন, পদস্খলনের ফলে কি তাদের অধঃপতন ঘটেছে? না, তা নয়। বরং তাদের বিচ্যুতির ফলে অন্যান্য জাতির পক্ষে পরিত্রাণ লাভের পথ সুগম হয়েছে যেন ইসরায়েলীরা ঈর্ষান্বিত হয়ে ওঠে।
12
তাদের পতনের ফলে যদি জগত সমৃদ্ধ হয়, তাদের পতনের ফলে যদি অন্যান্য জাতি বরলাভ করে, তাহলে তারা সবাই নিখুঁত হলে জগত আরও কত অধিক লাভবান হত।
13
তোমরা যারা ইহুদী নও, আমি তোমাদেরই বলছি, আমি তোমাদের কাছে সুসমাচার প্রচারের জন্য প্রেরিত। এই সেবাব্রতের জন্য আমি গর্ব অনুভব করি।
14
হয়তো এর দ্বারা আমার স্বজাতির কিছু লোককে ঈর্ষান্বিত করে তুলে তাদের মধ্যে অন্তত কয়েকজনকে উদ্ধার করতে পারব।
15
তারা পরিত্যক্ত হওয়ার ফলে ঈশ্বরের সঙ্গে যদি জগতের পুনর্মিলন হয়, তাহলে ঈশ্বর তাদের গ্রহণ করলে তার ফল কি হবে? তা কি মৃতের পুনর্জীবন লাভের মতই বিস্ময়কর হবে না?
16
নৈবেদ্যর অগ্রিমাংশ যদি পবিত্র হয় তাহলে তার সমস্তটাই পবিত্র এবং মূল যদি পবিত্র হয় তাহলে তারা শাখা-প্রশাখাও পবিত্র।
17
ভাল একটি জলপাই গাছের কিছু ডালপালা কেটে ফেলে সেখানে বুনো জলপাইয়ের ডাল জুড়ে দেওয়া বুনো জলপাইয়ের ডালের মত। এখন তোমরা ভাল গাছের মূলের সঙ্গে যুক্ত হয়েছ এবং তা থেকে প্রাণরস আহরণ করছ।
18
সুতরাং কেটে ফেলা ডালপালাগুলির চেয়ে তোমরা নিজেদের বড় মনে করো না। তা যদি কর, তাহলে মনে রেখো, তুমি মূলকে বাঁচিয়ে রাখ না, মূলই তোমাকে বাঁচিয়ে রাখে।
19
তুমি হয়তো বলবে, তোমাকে জুড়ে দেওয়ার জন্যই তো ঐ ডালপালা কেটে দেওয়া হয়েছে।
20
ভালই বলেছ। তাদের বিশ্বাস ছিল না বলেই কেটে ফেলা হয়েছে। কিন্তু তিমি বিশ্বাসের বলেই সেখানে সংযুক্ত রয়েছ। তাই, অহঙ্কার করো না বরং সাবধানে থেক।
21
কারণ ঈশ্বর যখন আসল শাখাগুলিকে অব্যাহতি দেবেন না।
22
দেখ, ঈশ্বর যেমন করুণাময় তেমনি তিনি কঠোরও হতে পারেন। যাদের কেটে ফেলা হয়েছে তাদের প্রতি তিনি কঠোর, কিন্তু তেআমার উপরে রয়েছে ঈশ্বরের করুণা, অবশ্য তুমি যদি তাঁর করুণাকে আশ্রয় করে থাক। তা না হলে তোমাকেও কেটে ফেলা হবে।
23
অপরপক্ষে যদি তারা অবিশ্বাস ত্যাগ করে বিশ্বাসী হয় তাহলে তাদের আবার স্বস্থানে জুড়ে দেওয়া হবে,
24
কারণ তাদের আবার জুড়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বরের আছে। যখন একটি বুনো জলপাই গাছের শাখাকে অস্বাভাবিকভাবে আসল গাছের সঙ্গে জুড়ে দেওয়া হল, তখন গাছের আসল শাখাগুলিকে তাদের নিজস্ব গাছের সঙ্গে জুড়ে দেওয়া কতই না সহজ।
25
বন্ধুগণ, একটি নিগূঢ় সত্য সম্বন্ধে আমি তোমাদের জানাতে চাই। এই সত্য জানতে পারলে তোমরা আর নিজেদের বিজ্ঞ মনে করবে না। অন্য জাতির সমস্ত মানুষ যতদিন না ঈশ্বরের রাজ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করে, ততদিন ইসরায়েল জাতির একটি অংশ সাময়িকভাবে এ সম্বন্ধে অজ্ঞতার অন্ধকারে থাকবে।
26
তখন সমগ্র ইসরায়েল পরিত্রাণ পাবে। শাস্ত্রে যেমন লেখা আছেঃ “সিয়োন থেকে আসবেন ত্রাণকর্তা, যাকোবের কুল থেকে তিনিদূর করবেন সব অনাচার।
27
এইভাবে আমি তাদের সঙ্গে স্থাপন করব আমার নতুন সম্বন্ধহরণ করব তাদের সকল পাপ।”
28
সুসমাচারের বিপক্ষে গিয়ে তারা শত্রুরূপে পরিগণিত হয়েছে এবং তোমরা হয়েছ উপকৃত। তা সত্ত্বেও পিতৃপুরুষদের সুবাদে তারা ঈশ্বরের মনোনীত জাতি ও তাঁর প্রিয় পাত্র।
29
কারণ তিনি কখনও তাঁর আশীর্বাদ ও মনোনয়ন প্রত্যাহার করেন না।
30
এককালে তোমরা ঈশ্বরের অবাধ্য ছিলে। এখন তারা অবাধ্য হয়েছে বলে তোমরা ঈশ্বরের করুণা লাভ করেছ।
31
সেইভাবে ইসরায়েলীরা এখন অবাধ্য হয়েছে। সুতরাং তেআমরা করুণা লাভ করেছ বলে তারাও একদিন করুণা লাভ করবে।
32
ঈশ্বর সকলকে তাঁর অবাধ্যতার নিগড় পরিয়েছেন যাতে সকলকেই তিনি করুণা বিতরণ করতে পারেন।
33
আহা! কি বিপুল তাঁর বৈভব, অগাধ তাঁর জ্ঞান ও প্রজ্ঞা, দুর্জ্ঞেয় তাঁর বিচার পদ্ধতি, অনধিগম্য তাঁর কর্মধারা।
34
“কে জানে প্রভুর মন?কে পারে তাঁকে মন্ত্রণা দিতে?
35
কেই বা তাঁকে কিছু করেছে দানযেন বিনিময়ে পেতে পারে প্রতিদান?”
36
কারণ সর্ববস্তু তাঁরই সৃষ্ট, তাঁরই মাধ্যমে এবং তাঁরই জন্য এই সৃষ্টির অস্তিত্ব। সকল মহিমা ও পরাক্রম যুগে যুগে তাঁরই। আমেন।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16