bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Romans 13
Romans 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 14 →
1
প্রত্যেক মানুষ দেশের প্রশাসকদের অনুগত থাকুক, কারণ সমস্ত কর্তৃত্বই ঈশ্বর প্রদত্ত। যাঁরা কর্তৃত্ব করেন ঈশ্বরই তাঁদের নিযুক্ত করেছেন।
2
কাজেই প্রশাসকদের বিরোধিতা যে করে, সে ঈশ্বরের সিদ্ধান্তেরই বিরোধিতা করে। দণ্ড নিজেরাই ডেকে আনে।
3
প্রশাসকেরা সুনাগরিকের কাছে নয়, কিন্তু অপরাধীদের কাছেই ভীতির স্বরূপ। তুমি কর্তৃপক্ষ সম্বন্ধে নির্ভয় থাকতে চাও? তাহলে ন্যায়সঙ্গত কাজ কর, তাঁদের প্রশংসা পাবে।
4
তোমার কল্যাণের জন্যই তাঁরা ঈশ্বনিযুক্ত কর্মচারী, কিন্তু তুমি যদি অড়্যায় কর তাহলে ভয় করার যথেষ্ট কারণ আছে। জেন, অকারণে তাঁদের হাতে দণ্ডদানের অধিকার দেওয়া হয়নি। দুষ্টের দমনের জন্য তাঁরাই হচ্ছেন ঈশ্বরনিযুক্ত কর্মচারী।
5
কাজেই প্রশাসকদের অনুগত থাকা মানুষের কর্তব্য —কেবল ঈশ্বরের ক্রোধের ভয়ে নয়, বিবেকের অনুরোধেও।
6
কারণ রাজকর্মচারীরা ঈশ্বরনিযুক্ত কর্মীরূপে এই প্রশাসনিক কাজ করে থাকেন। এজন্য তোমরা করও দিয়ে থাক।
7
তাঁদের মধ্যে যাঁকে যা দেওয়া কর্তব্য তাঁকে তাই দাও। তোমাদের প্রদেয় ব্যক্তিগত ও সম্পত্তি কর কর্তৃপক্ষের হাতে যথাযথভাবে মিটিয়ে দাও, তাঁদের সকলকে যথাযোগ্যভাবে সম্মান ও সমাদরর কর।
8
তোমরা পরস্পরের কাছে ভালবাসার ঋণ ছাড়া আর কোন ঋণে আবদ্ধ থেক না। এভাবে যে চলে, সে বিধানের শর্ত সম্পূর্ণরূপে পালন করে।
9
ব্যভিচার করো না, নরহত্যা করো না, লোভ করো না, ইত্যাদি যত অনুশাসন রয়েছে তার সব কয়টির সারমর্ম ব্যক্ত হয়েছে, ‘তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবাসবে’ এই অনুশাসনের মধ্যে।
10
প্রতিবেশীকে ভালবাসলে তার অনিষ্ট করা যায় না। এই ভালবাসাতেই বিধানের সকল লশর্ত পূর্ণ হয়।
11
জেনে রাখ, এখন সেই সময় উপস্থিত, এখনই তোমাদের ঘুমের ঘোর থেকে জেগে ওঠার লগ্ন। আমরা যেমন প্রথমে বিস্বাস করেছিলাম, তার চেয়ে পরিত্রাণের দিন আজ আরও এগিয়ে এসেছে।
12
রাত্রি শেষ হয়ে এল, দিন আগত ঐ। তামসিক কার্যকলাপ পরিহার করে এস আমরা আলোকের রণসজ্জায় সজ্জিত হই।
13
উচ্ছৃঙ্খলতা ও মাতলামি নয়, লাম্পট্য ও স্বেচ্ছাচারিতা নয়, বিবাদ ও ঈর্ষা নয়, এস, আমরা দিবালোকের উপযুক্ত শোভন আচরণ করি।
14
ধারণ কর প্রভু যীশু খ্রীষ্টের রণসজ্জা, পরিহার কর জৈব প্রবৃত্তি চরিতার্থ করার বাসনা।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16