bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Zechariah 1
Zechariah 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 2 →
1
সখরিয় ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র ছিলেন। পারস্য সম্রাট দারাউসের রাজত্বের দ্বিতীয় বৎসরের অষ্টম মাসে সখরিয়ের কাছে পরমেশ্বরের এই বাণী এল:
2
পরমেশ্বর তোমাদের পূর্বপুরুষদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন।
3
তাদের বল, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলছেন, তোমরা আমার কাছে ফিরে এস, তাহলে আমিও তোমাদের কাছে ফিরে যাব।
4
তোমরা তোমাদের পূর্বপুরুষদের মত হয়ো না। পূর্বকালে আমার নবীরা তাদের কাছে আমার বাণী ঘোষণা করেছিল। তাদের কুকর্ম ও কুপথ ছেড়ে ফিরে আসার কথা বলেছিল, কিন্তু তারা সে কথা শোনেনি, আমার কথায় তারা কান দেয়নি।
5
তোমাদের পূর্বপুরুষেরা আজ কোথায়? নবীরা কি চিরজীবী?
6
আমি আমার দাস নবীদের মাধ্যমে যে নির্দেশ ও অনুশাসন ব্যক্ত করেছিলাম তা সবই তোমাদের পিতৃপুরুষদের কাছে পৌঁছেছিল। তারা তখন অনুতাপ করে বলেছিল যে আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের আচরণ ও ক্রিয়াকলাপ অনুযায়ী তাদের প্রতি যেমন ব্যবহার করা উচিত মনে করেছি তেমনিই করেছি।
7
সম্রাট দারাউসের রাজত্বের ঐ বৎসরের একাদশ মাসে (অর্থাৎ শবাট মাসের চব্বিশ তারিখে) সখরিয়ের কাছে পরমেশ্বরের বাণী এল।
8
আমি রাত্রে এক দর্শনে দেখলাম, লাল রং এর ঘোড়ায় চড়ে এক স্বর্গদূত গিরিখাতের চিরহরিৎ বৃক্ষরাজির মাঝখানে দাঁড়িয়ে আছেন। তাঁর পিছনে ছিল লাল, ধূসর ও সাদা রং এর কয়েকটি ঘোড়া।
9
আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, এই ঘোড়াগুলির তাৎপর্য কি? তিনি বললেন, এদের তাৎপর্য আমি তোমাকে জানাচ্ছি।
10
পরমেশ্বর এদের পৃথিবী পর্যটন করতে পাঠিয়েছেন।
11
তখন সেই ঘোড়াগুলি স্বর্গদূতকে বলল, আমরা পৃথিবী পর্যটন করেছি, সারা পৃথিবী থমথমে হয়ে আছে।
12
তিনি বললেন, হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, জেরুশালেম ও যিহুদীয়ার নগরসমূহের উপর এই সত্তর বৎসর তুমি ক্রুদ্ধ হয়ে আছ। এদের প্রতি করুণা প্রদর্শন করতে তুমি আর কত বিলম্ব করবে?
13
তখন পরমেশ্বর স্বর্গদূতকে অভয় দিলেন।
14
স্বর্গদূত আমাকে বললেন, তুমি ঘোষণা কর যে সর্বাধিপতি প্রভু বলেছেন, জেরুশালেম আমার পবিত্র নগরী, তাকে আমি গভীরভাবে ভালবাসি।
15
আর যে সব জাতি নিশ্চিন্তে কাল কাটাচ্ছে তাদের উপর আমি অত্যন্ত ক্রুদ্ধ, কারণ আমার ক্রোধ যখন অল্প ছিল তখন তারা আমার প্রজাদের আরও বেশী দুষ্কর্মে লিপ্ত করেছে। তাদের দুঃখ বাড়িয়েছে।
16
তাই আমি পরম মমতায় জেরুশালেমে ফিরে এসেছি। জেরুশালেমকে জরীপ করা হবে, নতুন করে আমার মন্দির ও নগরী গড়ে উঠছে।
17
তুমি আরও ঘোষণা কর, সর্বাধিপতি প্রভু বলেন, আমার নগরগুলি আবার সমৃদ্ধ সচ্ছল হয়ে উঠবে, প্রভু সিয়োনকে আবার সান্ত্বনা দান করবেন, জেরুশালেমকে মনোনীত করবেন।
18
আর একটি দর্শনে আমি চারটি শৃঙ্গ দেখলাম।
19
আমি তখন সেই স্বর্গদূতকে জিজ্ঞাসা করলাম, এগুলির অর্থ কি? তিনি আমাকে বললেন, এইগুলি সেই সমস্ত জাতির প্রতীক যারা যিহুদীয়া, ইসরায়েল ও জেরুশালেমকে ছিন্নভিন্ন করেছে।
20
এরপরে প্রভু আমাকে চারজন কর্মকারকে দেখালেন।
21
আমি জিজ্ঞাসা করলাম, এরা কি করতে এসেছে? তিনি বললেন, ঐ শৃঙ্গগুলি যিহুদীয়াকে এমনভাবে ছিন্নভিন্ন করেছিল যে কেউ আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। যে সব জাতি যিহুদীয়া দেশের এই দুর্দশা করেছিল তাদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি ও বিনাশ করার জন্যই ওরা এসেছে।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14