bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Zechariah 4
Zechariah 4
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 5 →
1
সেই স্বর্গদূত এবার আমার আবেশের ঘোর কাটিয়ে আবার এলেন এবং
2
আমাকে বললেন, এখন কি দেখছ বল তো? আমি বললাম, আমি দেখছি একটি সোনার বাতিদানের উপরে সাতটি প্রদীপ। প্রদীপগুলির প্রত্যেকটিতে রয়েছে সাতটি করে সল্তে।
3
বাতিদানের দুপাশে রয়েছে দুটি জলপাই গাছ, একটা বাঁ দিকে, একটা ডান দিকে।
4
স্বর্গদূতকে জিজ্ঞাসা করলাম, প্রভু, এগুলি কি?
5
তিনি বললেন, তুমি জান না এগুলি কি? আমি বললাম আজ্ঞে, না।
6
স্বর্গদূত আমাকে প্রভু পরমেশ্বরের এই বাণী জেরুব্বাবেলের কাছে পৌঁছে দিতে বললেন যে সৈন্যবলে নয়, বাহুবলেও নয়, কিন্তু আমার আত্মার সাহায্যেই–তুমি সফল হবে।
7
পর্বত প্রমাণ বাধাও তোমার সামনে থেকে অপসারিত হবে। তুমি মন্দির পুনর্নির্মাণ করবে এবং সকলে প্রশংসা ধ্বনির মাঝে শেষ প্রস্তরটি বসিয়ে দেবে।
8
পরে প্রভু পরমেশ্বর এই বাণী আমি শুনলাম:
9
জেরুব্বাবেল নিজের হাতে এই মন্দিরের ভিত্তিস্থাপন করেছে। সে-ই এর নির্মাণের কাজ শেষ করবে। তখনই বুঝবে আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তোমাকে তাদের কাছে পাঠিয়েছি।
10
কাজের ধীরগতি সেদিন যাদের হতাশ করেছিল, আজ তারা জেরুব্বাবেলের উদ্যমে কাজের অগ্রগতি দেখে আনন্দিত হবে। সাতটি প্রদীপ প্রভুর সাতটি চোখ। এগুলি সারা পৃথিবীর উপর নজর রাখে।
11
আমি জিজ্ঞাসা করলাম, বাতিদানের ডানে ও বাঁয়ে ঐ জলপাই গাছ দুটির অর্থ কি?
12
আবার জিজ্ঞাসা করলাম, সোনালী তেল আসার জন্য ঐ সোনালী নল দুটির পাশে জলপাই গাছের যে দুটি শাখা রয়েছে সেগুলির তাৎপর্য কি?
13
তিনি আমাকে বললেন, এগুলির তাৎপর্য কি তা তুমি জান না? আমি বললাম, আজ্ঞে না।
14
তিনি বললেন, এঁরা দুজন সারা পৃথিবীর অধিপতি ঈশ্বরের মনোনীত ও অভিষিক্ত সেবক।
← Chapter 3
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 5 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14