bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Zechariah 10
Zechariah 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 11 →
1
তোমরা সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কাছেই বসন্তকালে পর্যাপ্ত বর্ষণ চেয়ে নাও। কারণ তিনিই পাঠান বর্ষার মেঘ, তিনিই দেন বৃষ্টির জল, ভূমি করেন শস্যশ্যামলা। এ বিষয়ে লোকে গৃহদেবতা, দৈবজ্ঞ ও স্বপ্নদর্শকদেরই শরণাপন্ন হয়, কিন্তু তাদের কথা অসার অলীক, বৃথা তাদের আশ্বাসবাণী।
2
এই জন্যই লোকে পালকহীন মেষপালের মত, পথ হারিয়ে দুরবস্থায় পড়ে।
3
পালকদের উপরে আমার প্রচণ্ড ক্রোধ, নেতাদের আমি দণ্ড দেব। যিহুদাকূল আমার! আমি স্বয়ং তাদের তদারক করব, গড়ে তুলব যুদ্ধের তেজী ঘোড়া করে।
4
আমার প্রজাদের শাসন করার জন্য তাদের মধ্য থেকেই উৎপন্ন হবে সৈন্যাধ্যক্ষ নেতা, ও শাসক
5
তারা বিজয়ী সেনার মত পথের কাদায় শত্রুদের পদদলিত করবে। দুর্ধর্ষ অশ্বারোহী সেনানীকে করবে বিপর্যস্ত, কারণ আমি তাদের সহায়।
6
যিহুদা গোষ্ঠীকে আমি শক্তিশালী করব, যোষেফের বংশধরদের করব উদ্ধার। আমি তাদের ফিরিয়ে আনব, কারণ তাদের প্রতি রয়েছে আমার মমতা। তারা হবে এমন, যেন কোনদিন আমি তাদের পরিত্যাগ করিনি। আমি প্রভু পরমেশ্বর তাদের আরাধ্য ঈশ্বর, আমি তাদের প্রার্থনার উত্তর দেব।
7
ইফ্রয়িম তখন হবে পরাক্রান্ত যোদ্ধার মত দ্রাক্ষারসে মত্ত লোকদের মতই উৎফুল্ল হবে তাদের হৃদয়। তাদের বংশধরেরা সে কথা স্মরণে গর্ববোধ করবে, প্রভু পরমেশ্বরের এই অপার করুণায় তারা হবে উল্লসিত।
8
আমি তাদের সঙ্কেত দিয়ে ডেকে আনব, একত্র করব তাদের, কারণ আমি তাদের করব স্বাধীন জাতি, আগের মতই তাদের সংখ্যাবৃদ্ধি হবে।
9
নানা জাতির মাঝে তাদের আমি ছড়িয়ে দিলেও, সেই দূর প্রবাসেও তারা আমায় স্মরণ করবে। তারা বেঁচে থাকবে, ফিরে আসবে সন্তানসন্ততিসহ।
10
মিশর ও আসিরিয়া থেকে আমি তাদের স্বদেশে ফিরিয়ে আনব, আমি তাদের গিলিয়দ ও লেবাননে পুনর্বাসিত করব, সারা দেশ তারা পূর্ণ করবে।
11
তারা দুঃখসাগর পার হয়ে যাবে সাগর তরঙ্গকে করবে প্রতিহত, শুকিয়ে যাবে নীলনদের বুক আসিরিয়ার দর্প হবে চূর্ণ, মিশরের রাজদণ্ড হবে অপসারিত।
12
আমার শক্তিতে আমি তাদের করব শক্তিমান, আমার নামেই তারা করবে অভিযান— এ কথা বলেছেন প্রভু পরমেশ্বর।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14