bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Zechariah 2
Zechariah 2
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 3 →
1
আমি আরও দেখলাম, জরীপের দড়ি হাতে এক ব্যক্তি।
2
আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় চলেছেন? তিনি বললেন, জেরুশালেম জরীপ করতে, এর দৈর্ঘ্য ও প্রস্থ কত তা-ই দেখতে চলেছি।
3
যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনিও এগিয়ে গেলেন, তখন আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন এবং তাঁকে বললেন,
4
তুমি দৌড়ে গিয়ে ঐ আমীন যুবককে বল, জেরুশালেমের মানুষ ও পশুপালের সংখ্যাধিক্যের জন্য এটি একটি প্রাচীরবিহীন উন্মুক্ত নগর হবে।
5
প্রভু পরমেশ্বর বলছেন, এর চারিদিকে আমিই হব অগ্নিপ্রাচীর, আমিই হব এর গৌরব।
6
পরমেশ্বর বলছেন, পালাও, পালাও! উত্তরাঞ্চলের দেশ থেকে পালিয়ে যাও। কারণ আমি তোমাদের চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি।
7
পালাও, তোমরা, যারা ব্যাবিলনে বাস করছ, সিয়োনে পালিয়ে যাও।
8
যারা তোমাদের নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে সর্বধিপতি প্রভু পরমেশ্বর আমাকে পাঠিয়েছেন সপ্রতাপে, কারণ যারা তোমাদের আঘাত করে তারা তাঁর নয়নের মণিতেই আঘাত হানে। তিনিই বলছেন,
9
দেখ, আমি স্বয়ং তাদের আঘাত করব, তার ফলে যারা তাদের অধীন ছিল তাদের দ্বারাই তারা সমূলে উৎপাটিত হবে, এর দ্বারাই তোমরা জানবে যে সর্বাধিপতি প্রভুই আমাকে পাঠিয়েছেন।
10
প্রভু পরমেশ্বর বলছেন, হে জেরুশালেমবাসী! আন্দগান কর, উল্লাস কর। আমি আসছি, তোমাদের সঙ্গেই আমি বাস করব।
11
সেদিন অনেক জাতি পরমেশ্বরের প্রতি আসক্ত হবে, তারা হবে তাঁর প্রজা, আর তিনি তোমাদের সাথে বাস করবেন। তখন তোমরা জানবে যে তিনিই তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন।
12
এই পুণ্যভূমিতে যিহুদীয়া প্রদেশকেই পরমেশ্বর নিজস্ব অংশরূপে অধিকার করবেন এবং জেরুশালেমই হবে তাঁর প্রিয় নগরী।
13
প্রভু পরমেশ্বর আপন পবিত্র আবাস থেকে আসছেন। তোমরা সকলে শান্ত হও। পরমেশ্বর আপন পবিত্র পীঠে জাগ্রত। তিনি আসছেন। তোমরা সকলে নীরব হও।
← Chapter 1
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 3 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14