bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Zechariah 7
Zechariah 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 8 →
1
সম্রাট দারাউসের রাজত্বের চতুর্থ বৎসরের নবম মাস কিষলেব-এর চার তারিখে সখরিয় প্রভু পরমেশ্বরের বাণী পেলেন।
2
সেই সময়ে বেথেলের লোকেরা শারেৎসার ও রেগেম-মেলেককে লোকজনসহ প্রভু পরমেশ্বরের অনুগ্রহ লাভের জন্য মন্দিরে বিনতি করতে পাঠালেন।
3
সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের মন্দিরের পুরোহিত এবং নবীদের কাছে তাঁদের জিজ্ঞাসা করতে বলা হয়েছিল যে আমরা এত বৎসর ধরে যেমন করেছি এবারও কি তেমনি পঞ্চম মাসে শোকপালন ও উপবাস করব?
4
তখন সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের এই নির্দেশ আমি পেলাম:
5
তুমি দেশবাসীকে ও পুরোহিতদের এই কথা বল, তোমরা এই সত্তর বছর ধরে পঞ্চম ও সপ্তম মাসে যে উপবাস ও শোকপালন করেছ, তা কি আমার উদ্দেশে করেছ?
6
তোমরা যখন ভোজের আয়োজন কর তখন তা কি নিজেদের পরিতৃপ্তির জন্য কর না?
7
জেরুশালেম যখন জনবহুল ও সমৃদ্ধ ছিল, যখন তার চারিদিকে গড়ে উঠেছিল অনেক জনপদ, যখন দক্ষিণাঞ্চল ও পাহাড়তলীতেও ছিল জনবসিত, তখনও সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তৎকালীন নবীদের মাধ্যমে এই কথাই ঘোষণা করেছিলেন।
9
তোমরা ন্যায়বিচার কর, অন্যের সঙ্গে সদয় ব্যবহার কর,
10
বিধবা, পিতৃহীন, প্রবাসী কিম্বা দীনদুঃখীদের উপর তোমরা অত্যাচার করো না। তোমরা কেউ কারও অনিষ্ট চিন্তা মনে পোষণ করো না।
11
কিন্তু তারা এসব কথা শুনল না। এসব কথা শুনবে না বলে জিদ ধরে কান বন্ধ করে ঘাড় বেঁকিয়ে থাকল।
12
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তখনকার নবীদের মাধ্যমে যে বিধিনির্দেশ দিয়েছিলেন, তা কিছুতেই মানতে চাইল না, তাই সর্বাধিপতি প্রভুর প্রচণ্ড ক্রোধ নেমে এল তাদের উপর।
13
তিনি বলেছেন, আমার ডাকে ওরা যেমন সাড়া দেয়নি তেমনি আমিও ওদের ডাকে সাড়া দিইনি।
14
ঘূর্ণিঝড়ে আমি তাদের অচেনা সব জাতির মাঝে ছড়িয়ে দিলাম। তাদের দেশ হল জনশূন্য। এইভাবেই সেই মনোরম দেশ হয়েছিল পরিত্যক্ত।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14