bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Zechariah 6
Zechariah 6
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 7 →
1
আমি আর একটি দর্শন পেলাম। দেখলাম, দুই পাহাড়ের মাঝখান থেকে চারটি রথ বেরিয়ে এল। পাহাড় দুটি ছিল পিতলের।
2
প্রথম রথের ঘোড়াগুলি লাল, দ্বিতীয় রথের ঘোড়াগুলি কালো,
3
তৃতীয় রথের সাদা এবং চতুর্থ রথের ঘোড়াগুলি ছিটে ফোঁটা রঙের।
4
স্বর্গদূতকে আমি জিজ্ঞাসা করলাম, আজ্ঞে এগুলি কি?
5
স্বর্গদূত বললেন, এরা হচ্ছে স্বর্গের চার বায়ু, সমগ্র পৃথিবীর অধীশ্বর প্রভু পরমেশ্বরের সেবা করে এরা আসছে।
6
যে রথের ঘোড়াগুলো কালো সেটি যাবে উত্তরে ব্যাবিলনে, সাদা ঘোড়ার রথটি যাবে পশ্চিমে এবং ছিটেফোঁটা ঘোড়ার রথটি যাবে দক্ষিণে।
7
ঘোড়াগুলো পৃথিবী পরিদর্শন করার জন্য অস্থির হয়ে পড়েছিল। স্বর্গদূত তাদের বললেন, যাও, পৃথিবী পরিদর্শন কর। তারা কাজে চলে গেল।
8
তিনি তখন আমাকে ডেকে বললেন, দেখ, যেগুলি উত্তর দিকে গেছে তারা ব্যাবিলনের ওপরে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত করবে।
9
এরপর প্রভু পরমেশ্বরের এই বাণী আমি শুনলাম: নির্বাসিতেরা ব্যাবিলন থেকে ফিরে আসার সময় যে সোনারূপো উপহার হিসাবে এনেছে সেগুলি
10
হেলদায়, টোবিয়, ও যিদায়ার কাছ থেকে নিয়ে সঙ্গে সঙ্গে সফনিয়ের পুত্র যোশিয়ের বাড়িতে যাও।
11
সেই সোনা ও রূপো দিয়ে তুমি একটা মুকুট গড়ে জেরুব্বাবেলের মাথায় পরিয়ে দাও।
12
প্রধান পুরোহিত যিহোশূয়কে বল, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, এই দেখ সেই ব্যক্তি, যার নাম ‘পল্লব’। সে তার পদে প্রতিষ্ঠালাভ করবে এবং প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণ করবে।
13
মহাপরাক্রান্ত রাজা হয়ে এই ব্যক্তিই মন্দির নির্মাণ করবে এবং শাসনকার্য পরিচালনা করবে। তার সিংহাসনের পাশে একজন পুরোহিত থাকবে এবং তাদের দুজনের মধ্যে থাকবে শান্তিপূর্ণ বোঝাপড়া।
14
হেলদায়, টোবিয়, যিদায়া ও সফনিয়েরর পুত্র যোশিয়ের কাছে মুকুটটি ঈশ্বরের কৃপার স্মৃতিচিহ্নরূপে মন্দিরে রক্ষিত হবে।
15
সর্বাধিপতি প্রভু পরমেশ্বরই যে আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন তার প্রমাণ এই প্রবাসী ইহুদীরাও এসে প্রভুর মন্দির নির্মাণে সাহায্য করবে। এই ঘটনা অবশ্যই ঘটবে যদি তোমরা তোমাদের প্রভু পরমেশ্বরের নির্দেশ মেনে চল।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14